ফ্যাক্ট চেক: রান্নার গ্যাসের লাইনে দাঁড়িয়ে মহিলার মৃত্যুর দাবি সঠিক নয়, রইল আসল ঘটনা

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওতে থাকা মহিলার মৃত্যু হয়নি। তিনি অজ্ঞান হয়ে গেছিলেন এবং প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়ে যান।

Advertisement
ফ্যাক্ট চেক: রান্নার গ্যাসের লাইনে দাঁড়িয়ে মহিলার মৃত্যুর দাবি সঠিক নয়, রইল আসল ঘটনা

ইরানের বিরুদ্ধে ইজরায়েল ও আমেরিকার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে গ্যাস ও জ্বালানি সংকট। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করার সময় বেশ কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে ইরান। ভারতেও এই পরিস্থিতির প্রভাব পড়েছে। বাণিজ্যিক ও গৃহস্থালীর গ্যাসে টান পড়েছে। নানা জায়গায় লম্বা লাইন পড়ছে গ্যাস পাওয়ার জন্য।

এই পরিস্থিতিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দাবি করা হচ্ছে যে এই গ্যাসের লাইনে দাঁড়িয়ে এক মহিলা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।  এই ভিডিওতে ব্যাপক হই-হট্টোগোলের মধ্যে সারিবদ্ধভাবে গ্যাস সিলিন্ডারের পাশে এক মহিলাকে নিশ্চুপ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে বলা হচ্ছে যে ওই মহিলা গ্যাসের লাইনে দাঁড়িয়ে মারা গেছেন।

আলোচ্য ভিডিওটি ফেসবুকে পোস্ট করে লেখা হয়েছে, “ঘন্টার পর ঘন্টা গ্যাসের লাইনে দাঁড়িয়ে মৃত্যুর মুখে ঢলে পড়লেন একজন মহিলা।, সবে শুরু। আপনার পালার জন্য অপেক্ষা করুন। সবই কিন্তু বিশ্বগুরুর কৃপায়, মোদিজী আপনি ভালো থাকুন!”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওতে থাকা মহিলার মৃত্যু হয়নি। তিনি অজ্ঞান হয়ে গেছিলেন এবং প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়ে যান।

সত্য উদঘাটন

ভাইরাল ভিডিওটির কিফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খোঁজা হলে ওই একই ভিডিও-র স্ক্রিনশট-সহ একাধিক নিউজ রিপোর্ট পাওয়া যায়। ১১ মার্চ প্রকাশিত এই রিপোর্টগুলোতে বলা হয়, এই ঘটনাটি উত্তর প্রদেশের শ্রাবস্তি জেলার ইকোনা এলাকার। যেখানে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকে এক মহিলা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। যদিও কোথাও এমন লেখা হয়নি যে ওই মহিলার মৃত্যু হয়।

অমর উজালা ও দৈনিক ভাস্করের মতো প্রতিবেদনের রিপোর্টে বলা হয়, ভিডিওতে দেখা যাওয়া ওই মহিলার নাম সাবিনা, যিনি খের সাহেব বানকাটি এলাকার বাসিন্দা। খবর অনুযায়ী, স্থানীয় অভিষেক গ্যাস এজেন্সিতে সকাল থেকেই অনেকে ভিড় জমিয়েছিলেন গ্যাস নেওয়ার জন্য। কিন্তু, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় ও গরম বাড়তে থাকলে এক পর্যায়ে জ্ঞান হারান সাবিনা। তবে তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে ওই মহিলার জ্ঞান ফেরে। এবং কিছুক্ষণের মধ্যেই তিনি সুস্থ হয়ে ওঠেন।

Advertisement

সাবিনা সুস্থ হয়ে জানান যে তিনি ভোর ৫টা থেকে গ্যাস পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। তাঁর অভিযোগ, চারদিন ধরে গ্যাস এজেন্সিতে এলেও তিনি গ্যাস সংগ্রহ করতে পারেননি। সকাল থেকে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে ধ্বস্তাধ্বস্তির জেরে আচমকাই অসুস্থ হয়ে পড়ে তিনি জ্ঞান হারান। প্রথমে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত বন্দোবস্ত না থাকার কারণে বিশৃঙ্খলা দেখা দেয়। তবে শেষ পর্যন্ত অবশ্য অনেককেই গ্যাস দেওয়া হয়।

নিশ্চিত হতে আমরা আজতকের শ্রাবস্তির প্রতিনিধি পঙ্কজ ভার্মার সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও নিশ্চিত করেন যে সাবিনা বর্তমানে সুস্থ আছেন এবং তাঁর মৃত্যুর দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

অর্থাৎ সবমিলিয়ে বুঝতে বাকি থাকে না যে দাবিটি করা হচ্ছে তা সঠিক নয়, এবং বিভ্রান্তিকর।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

গ্যাসের লাইনে দাঁড়িয়ে এক মহিলার মৃত্যু হয়েছে।

ফলাফল

ভাইরাল ভিডিওতে থাকা মহিলার মৃত্যু হয়নি। তিনি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, পরে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement