ফ্যাক্ট চেক: টিপু সুলতান নয় আম্বেদকরকে শ্রদ্ধা জানাচ্ছিলেন যোগী আদিত্যনাথ, ভাইরাল ছবিটি এডিটেড

যদিও ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম তদন্ত করে দেখেছে যে ছবিটি সম্পাদিত বা এডিটেড।

Advertisement
ফ্যাক্ট চেক: টিপু সুলতান নয় আম্বেদকরকে শ্রদ্ধা জানাচ্ছিলেন যোগী আদিত্যনাথ, ভাইরাল ছবিটি এডিটেডটিপু সুলতান নয় আম্বেদকরকে শ্রদ্ধা জানাচ্ছিলেন যোদী আদিত্যনাথ, ভাইরাল ছবিটি এডিটেড

 

দীর্ঘদিন ধরেই দক্ষিণী রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হল- টিপু সুলতান। সম্প্রতি সমাপ্ত কর্ণাটক নির্বাচনেও কংগ্রেস-বিজেপির মধ্যে বারাবার উঠে এসেছে টিপু সুলতান বিতর্ক

এই কর্ণাটক ভোট শেষ হতেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, টিপু সুলতানের বড় একটি ছবির সামনে হাতজোড় করে দাঁড়িয়ে রয়েছেন যোগী আদিত্যনাথ। শ্রদ্ধা জানাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর পিছনেই দাঁড়িয়ে রয়েছেন দেশের পূর্বতন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ছবিটি শেয়ার করে টুইটারে একজন হিন্দিতে লিখেছেন, "যাঁরা আজ মুসলিমদের ঘৃণা করেন, তাঁরাই আমাদের পূর্বপুরুষদের সামনে মাথানত করছেন।" আরও অনেকেই একই দাবি-সহ ছবিটা টুইটারে পোস্ট করেছেন।

পোস্টের আর্কাইভ লিঙ্কগুলো দেখা যাবে এখানে, এখানে

যদিও ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম তদন্ত করে দেখেছে যে ছবিটি সম্পাদিত বা এডিটেড।

কীভাবে এগলো অনুসন্ধান?

ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে যোগী আদিত্যনাথের অফিসিয়াল ফেসবুক পেজে একই ধরনের একটি ছবি আমরা দেখতে পাই। ২০২১ সালের ২৯ জুন ছবিটি আপলোড করা হয়েছিল। ছবিটিতে বাবাসাহেব আম্বেদকরকে শ্রদ্ধা জানাতে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে।

ভাইরাল ছবি এবং আসল ছবি দুটোকে পাশাপাশি রাখলেই স্পষ্ট হয়ে যায় যে আসল ছবিটিকে সম্পাদনা বা এডিট করে আম্বেদকরের ছবির স্থানে টিপু সুলতানের ছবি বসানো হয়েছে।

আরও সার্চ করলে ২০২১ সালের ৩০ জুন Indian Express ওয়েবসাইটে একটি প্রতিবেদন থেকে আসল ছবিটি কোন অনুষ্ঠানের সেটা জানা যায়। লখনউতে আম্বেদকর কালচারাল সেন্টারের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানের ছবিটি তোলা হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থত ছিলেন দেশের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।

এছাড়া একই সময়ে Times of India ওয়েবসাইটেও একই খবর প্রকাশিত হয়েছিল।

Advertisement

২০২১ সালের ২৯ জুন তারিখে President of India-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও ওই অনুষ্ঠানের পুরো ভিডিয়ো দেখতে পাওয়া যাবে এবং সেখানে আসল ছবিটিও দেখতে পাওয়া যাবে।

সুতরাং এখন এটা বলাই যায় যে, টিপু সুলতান নয় বরং আম্বেদকরকে শ্রদ্ধা জানাচ্ছিলেন যোদী আদিত্যনাথ। ভাইরাল ছবিটি সম্পাদিত বা এডিটেড।

 

ফ্যাক্ট চেক

Twitter Users

দাবি

টিপু সুলতানকে শ্রদ্ধা জানাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোদী আদিত্যনাথ।

ফলাফল

টিপু সুলতান নয় বরং আম্বেদকরকে শ্রদ্ধা জানাচ্ছিলেন যোদী আদিত্যনাথ। ভাইরাল ছবিটি সম্পাদিত বা এডিটেড।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Twitter Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement