ফ্য়াক্ট চেক: ভুয়ো ভিডিয়ো ছড়িয়ে দাবি, ইন্ডিয়ান আইডলের মঞ্চে বাজল "লক্ষ্মীর ভাণ্ডার"-এর গান 

নেটিজেনদের একাংশ দাবি করছেন, এই প্রকল্প নিয়ে নাকি গানের রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডলের মঞ্চে পারফর্ম করেছেন দুই শিল্পী।

Advertisement
ফ্য়াক্ট চেক: ভুয়ো ভিডিয়ো ছড়িয়ে দাবি, ইন্ডিয়ান আইডলের মঞ্চে বাজল "লক্ষ্মীর ভাণ্ডার"-এর গান ভুয়ো ভিডিয়ো ছড়িয়ে দাবি, ইন্ডিয়ান আইডলের মঞ্চে বাজল "লক্ষ্মীর ভাণ্ডার"-এর গান

 

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রমরমিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তখন থেকে এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছানো শুরু হয়েছে ৫০০ এবং ১০০০ টাকা। একুশের নির্বাচনে তৃণমূলের বিপুল ব্যবধানে জয়লাভ করার কারণ হিসেবে এই প্রকল্পেরও ভূমিকা রয়েছে বলে মনে করে রাজনৈতিক মহল। 

এবার নেটিজেনদের একাংশ দাবি করছেন, এই প্রকল্প নিয়ে নাকি গানের রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডলের মঞ্চে পারফর্ম করেছেন দুই শিল্পী। অন্তত ফেসবুকে একটি ভিডিয়ো শেয়ার করে এমনটাই দাবি করা হচ্ছে। 

ভিডিয়োতে দেখা যাচ্ছে, ইন্ডিয়ান আইডল খ্যাত দুই শিল্পী পবনদ্বীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলাল ইন্ডিয়ান আইডলের মঞ্চে "লক্ষ্মীর ভাণ্ডার" নিয়ে একটি গান গাইছেন। ভিডিয়োটি শেয়ার করে ফেসবুক ব্যবহারকারীদের একাংশ লিখেছেন, "ইন্ডিয়া আইডলের মঞ্চে !! লক্ষী ভান্ডারের গান গাইলেন অরণিতা কাঞ্জিলাল আর পাবনদ্বীপ রাজন।" ভিডিয়োটি ২৫০-র বেশি জন শেয়ার করেছেন।

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম অনুসন্ধান করে দেখেছে যে দাবিটি পুরোপুরি ভুয়ো। এই ভিডিয়োর আসল অডিয়োটি পরিবর্তন করে তাতে অন্য একটি গান জুড়ে দেওয়া হয়েছে। 

আফয়া তদন্ত 

কিওয়ার্ড সার্চের সাহায্যে আমরা সবার প্রথম খুঁজে বের করি যে ইন্ডিয়ান আইডলের মঞ্চে পবনদ্বীপ ঔ অরুণিতা একসঙ্গে কোন কোন পারফর্মেন্স করেছেন। তখন আমরা চলতি বছর ২৮ ফেব্রুয়ারি সেট ইন্ডিয়ার ভ্যারিফায়েড চ্যানেলে আপলোড হওয়া একটি ভিডিয়ো দেখতে পাই। সেই ভিডিয়োতে দুই শিল্পীকে ৯০-এর দশকের একটি বিখ্যাত বলিউড গান গাইতে শোনা যায়। 

আসল ভিডিয়োর ঠিক যে জায়গা থেকে কেটে নিয়ে ভাইরাল ভিডিয়োটিতে কারসাজি করা হয়েছে, তা ৪৪ সেকেন্ডের মাথায় শুরু হতে দেখা যাবে। ভাইরাল ভিডিয়োতে বিচারকের আসনে থাকা নেহা কক্কর ও বাকি দুই শিল্পীকে ভাল করে লক্ষ্য় করলেই পরিষ্কার হয়ে যায় যে ওই অংশটির সঙ্গে অন্য অডিয়ো জুড়ে তা ভাইরাল করা হয়েছে। 

Advertisement

নীচের ভিডিয়োটি ঠিক ওই অংশ থেকে দেখা যা সম্পাদিত করে বিভ্রান্তিকর দাবির সঙ্গে প্রচার করা হচ্ছে। 

সুতরাং, ভাইরাল ভিডিয়োটিতে কারসাজি করে যে ভুয়ো দাবিতে শেয়ার করা হয়েছে, তা এর থেকেই প্রমাণ হয়ে যায়। 

 

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

ইন্ডিয়া আইডলের মঞ্চে !! লক্ষী ভান্ডারের গান গাইলেন অরণিতা কাঞ্জিলাল আর পাবনদ্বীপ রাজন।

ফলাফল

ভাইরাল ভিডিয়োটি সম্পাদিত। কারসাজি করে এতে অডিয়ো বদলে দেওয়া হয়েছে।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement