ফ্যাক্ট চেক: সৌদি আরবে সনাতন ধর্মের প্রচারের দাবিতে 'হরে কৃষ্ণ' গানের ভিডিওটি এডিটেড

ভিডিওটি পোস্ট করে ফেসবুকে অনেকেই ক্যাপশনে লিখেছেন যে, "সারা বিশ্বের ছড়িয়ে পড়েছে হরে কৃষ্ণের নাম সৌদি আরবের মত মুসলিম দেশে শুরু হয়ে গেছে হরে কৃষ্ণ নাম সংকীর্তন।"

Advertisement
ফ্যাক্ট চেক: সৌদি আরবে সনাতন ধর্মের প্রচারের দাবিতে 'হরে কৃষ্ণ' গানের ভিডিওটি এডিটেড

চলতি বছর ফেব্রুয়ারি মাসে প্রথমবার ইসলামিক দেশ সৌদি আরবে সনাতন ধর্মের কোনও উপাসনা কেন্দ্র পথ চলা শুরু করেছিল। প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকেই সৌদি আরবে হিন্দু ধর্মের প্রচার দাবি করে নানা ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। 

এ বার একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে যে সৌদি আরবে সনাতন ধর্মের জয় জয় কার হচ্ছে। ভিডিওতে এক আরবি শেখকে প্রেক্ষাগৃহ ভর্তি দর্শকদের সামনে "হরে কৃষ্ণ হরে রাম" গানটি পরিবেশন করতে শোনা যাচ্ছে। এই গানের সঙ্গে সঙ্গে দর্শকদের কণ্ঠ মেলাতেও দেখা গিয়েছে ভিডিওতে। 

ভিডিওটি পোস্ট করে ফেসবুকে অনেকেই ক্যাপশনে লিখেছেন যে, "সারা বিশ্বের ছড়িয়ে পড়েছে হরে কৃষ্ণের নাম সৌদি আরবের মত মুসলিম দেশে শুরু হয়ে গেছে হরে কৃষ্ণ নাম সংকীর্তন।"

কেউ আবার একই ভিডিও পোস্ট করে লিখেছেন, "সৌদি আরবে সনাতন ধর্মের জয় জয় কার।"

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি এডিটেড। আসলে একটি আরবি গানের ভিডিওর উপর হরে কৃষ্ণ গানটি চাপিয়ে এই মিথ্যে দাবি করা হচ্ছে। 

কীভাবে জানা গেল সত্যি

ভাইরাল ভিডিওটিকে ভালোভালে পর্যবেক্ষণ করলে এর ওপর Radwan Ahmed নামক কোনও এক ব্যক্তির ওয়াটারমার্ক দেখা যাবে। এই নাম ধরে কিওয়ার্ড সার্চ করলে এই নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আমরা ওই একই ভিডিও দেখতে পাই যা গত ৮ জুন আপলোড করা হয়েছিল। 

তবে মজার ব্যপার হলো, এই ভিডিওতে কোনও সনাতনী গান শোনা যায়নি। বরং অন্য একটি গানের তালের সঙ্গে ছন্দ মিলিয়ে দর্শকদের করতালি দিতে শোনা যাচ্ছিল। যা থেকে একটা বিষয় অনুমান করা যায় যে ভিডিওটি এডিটেড হতে পারে। 

Advertisement


এই পোস্টের সঙ্গে আরবি ভাষায় যে ক্যাপশন লেখা হয়েছিল তা অনুবাদ করলে দাঁড়ায়, "৬২ বছর বয়সেও আবদুল মজিদ আবদুল্লাহ তাঁর বিশেষত্ব ধরে রেখেছেন। তাঁর গান, ছন্দ এবং সঙ্গীত সবথেকে ঠান্ডা এবং হিমশীতল প্রেক্ষাগৃহেও প্রাণ এনে দিতে পারে।" এর থেকে অনুমান করা যায় যে শিল্পীকে এখানে স্টেজে পারফর্ম করতে দেখা যাচ্ছে তাঁর নাম খুব সম্ভবত আবদুল মজিদ আবদুল্লাহ।  

এই নামে কিছু কিওয়ার্ড সার্চ করে আবদুর মজিদ আবদুল্লাহর ইউটিউব চ্যালেনে আমরা আলোচ্য অনুষ্ঠানের আসল ভিডিওটি খুঁজে পাই। চলতি বছর ২৭ মে তিনি এই পূর্ণাঙ্গ ভিডিওটি আপলোড করেছিলেন। এখানে তাঁকে মঞ্চে একটি আরবি ভাষায় গান গাইতে দেখা যাচ্ছে। এই ভিডিও থেকে আরও জানা যায় যে কুয়েতে অনুষ্ঠিত একটি কনসার্টের অংশ এটি। 

ফলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটির সঙ্গে সনাতন ধর্মের প্রচার, হরে কৃষ্ণ গান বা কোনও কিছুরই কোনও সম্পর্ক নেই। সম্পূর্ণ মিথ্যে দাবি করে এটি সোশ্য়াল মিডিয়ায় ছড়ানো হয়েছে। 

 

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে সৌদি আরবের মুসলিমরা হরে কৃষ্ণ গানে মেতে উঠেছে। 

ফলাফল

ভাইরাল ভিডিওটি এডিটেড বা সম্পাদিত। আসল ভিডিওতে একটি আরবি গান গাওয়া হচ্ছিল যা অন্য নকল অডিও যোগ করা হয়েছে। 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement