ফ্যাক্ট চেক: কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত তৃণমূলের ভুয়ো এজেন্ট দাবিতে ছড়াল বাংলাদেশের ভিডিও

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নয়। বরং সেটি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচন চলাকালীন একটি বুথ থেকে বিএনপি-র একজন ভুয়ো এজেন্টকে আটক করে মারধর করে বাংলাদেশ সেনাবাহিনী।

Advertisement
ফ্যাক্ট চেক: কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত তৃণমূলের ভুয়ো এজেন্ট দাবিতে ছড়াল বাংলাদেশের ভিডিও

রাত পোহালেই বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। তবে তার আগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন। আবার নতুন করে আগামী ২১ মে হবে ভোটগ্রহণ। ফলপ্রকাশ ২৪ মে। আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে কোনও একটি বিল্ডিংয়ে ঢুকে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করতে দেখা যাচ্ছে সেনাবাহিনীর জওয়ানদের।

ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ভুয়ো ভোট দেওয়ার অপরাধে তৃণমূল কংগ্রেসের এক ভুয়ো এজেন্টকে হাতেনাতে ধরে বেধড়ক মারধর করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।  উদাহরণস্বরূপ, ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “TMC ভুয়া এজেন্ট 🥱 এত উন্নয়ন করেছে কিন্তু ভোটে জেতার বেলায় দুনীতি ছাড়া ভোটে জিততে পারে না---।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নয়। বরং সেটি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচন চলাকালীন একটি বুথ থেকে বিএনপি-র একজন ভুয়ো এজেন্টকে আটক করে মারধর করে বাংলাদেশ সেনাবাহিনী।

সত্য উন্মোচন

ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কি-ফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ ভিত্তিক সংবাদমাধ্যম সাম্প্রতিক সময়ের অফিশিয়াল ফেসবুক পেজে ভাইরাল ভিডিওর মূল সংস্করণ-সহ একটি পোস্ট পাওয়া যায়। সেই পোস্টে উল্লেখ করা হয়েছে, “সেনাবাহিনীর হাতে বিএনপি ভুয়া এজেন্ট আ/ট/ক।” 

যা থেকে পরিস্কার হয়ে যায় ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। পাশাপাশি, ভিডিওতে উপস্থিত সেনাবাহিনীর জওয়ানদের পোশাকের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের পোশাকের মিল পাওয়া যায়নি। বরং সেই পোশাকের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর জওয়ানদের পোশাকের মিল পাওয়া যায়। তবে ভিডিওটি বাংলাদেশের কিনা সে বিষয়ে একশো শতাংশ নিশ্চিত হতে এরপর ভিডিওতে উপস্থিত সেনাবাহিনীর জওয়ানদের পোশাকের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর জওয়ানদের পোশাকের তুলনা করা হলে তার সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। যা থেকে বুঝতে বাকি থাকে না যে ভিডিওটি বাংলাদেশের।

Advertisement

পাশপাশি, এখানে উল্লেখ্য সাম্প্রতিক সময়ের অফিশিয়াল ফেসবুক পেজে ভাইরাল ভিডিওটি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পোস্ট করা হয়েছিল। অন্যদিকে ওই একই দিনে বাংলাদেশের ১৩ তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচনের মাধ্যমে দেশটিক ৩০০টি সংসদীয় আসনে ভোটগ্রহণ করা হয়েছিল। যে নির্বাচনে ব্যপকভাবে জয়লাভ করে প্রধানমন্ত্রী হন বিএনপি নেতা তথা দেশটির প্রাক্তন প্রধনামন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান।

এর থেকে প্রমাণ হয় যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর হাতে আটক তৃণমূলের ভুয়ো এজেন্ট দাবিতে ছড়াল বাংলাদেশের ভিডিও।

ফ্যাক্ট চেক

Facebook users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে, ভুয়ো ভোট দেওয়ার অপরাধে তৃণমূল কংগ্রেসের এক ভুয়ো এজেন্টকে হাতেনাতে ধরে বেধড়ক মারধর করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

ফলাফল

ভাইরাল ভিডিওটি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নয়। বরং সেটি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর তরফে বাংলাদেশের সংসদ নির্বাচন চলাকালীন একটি বুথ থেকে বিএনপি-র একজন ভুয়ো এজেন্টকে আটকের দৃশ্য।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement