rocket coverসম্প্রতি চীনের একটি বৃহদাকার রকেট "লং মার্চ ৫ বি" -এর ধ্বংসাবশেষ ভারত মহাসাগরে আছড়ে পড়ে। তাই নিয়ে সমাজ মাধ্যমে বেশ আলোড়ন তৈরী হয়। এরই মধ্যে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আকাশ থেকে উজ্জ্বল একটি বস্তুকে সমুদ্রে পড়তে দেখা যাচ্ছে। এটি চীনের সেই রকেটের ধ্বংসাবশেষ ভারত মহাসাগরে পড়ার দৃশ্য বলে দাবি করেছে কিছু ফেসবুক ব্যবহারকারী।
ভাইরাল পোস্টটি আর্কাইভ করা হয়েছে এখানে ।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল দাবিটি ভিত্তিহীন। ভাইরাল ভিডিওটি কম্পিউটারে ডিজিটাল গ্রাফিক্সের মাধ্যমে তৈরী করা হয়েছে। এটি বাস্তবে রকেটের ভগ্নাবশেষ ভারত মহাসাগরে পড়ার দৃশ্য নয়।
রিভার্স ইমেজ এবং কী ওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা জানতে পারি এই ভিডিওটি ২০১৬ সাল থেকে ইন্টারনেটে রয়েছে। ১৮ ই ফেব্রুয়ারী, ২০১৬ "ওভার ওয়াচ সিকিউরিটি" নামের একটি ইউটুব চ্যানেল ভিডিওটি আপলোড করে। সেখানে লেখা হয় এটি অস্ট্রেলিয়ার একটি সমুদ্র উপকূলে উল্কাপাতের দৃশ্য , শরীরে লাগানো ক্যামেরায় হটাৎই ধরা পড়েছে।
আন্তর্জাতিক খবরের সংস্থা এফপি ফ্যাক্ট চেক, অস্ট্রেলিয়ার "ওভার ওয়াচ সিকিউরিটি" নামের এই কোম্পানিটির সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, এটি বাস্তবের কোনো দৃশ্য নয়। মজা করবার জন্য তাঁরা কম্পিউটারের সাহায্যে এই ভিডিওটি তৈরী করেন।
সুতরাং ২০১৬ সালের এই ভিডিওটির সঙ্গে চীনের সাম্প্রতিকালের রকেট ভারত মহাসাগরে ভেঙে পড়ার কোনো সম্পর্ক নেই।

ভাইরাল ভিডিওটি চীনের রকেট ভারত মহাসাগরে ভেঙে পড়ার দৃশ্য ।
ভাইরাল ভিডিওটি কম্পিউটারে ডিজিটাল গ্রাফিক্সের মাধ্যমে তৈরী করা হয়েছে। এটি বাস্তবে রকেটের ভগ্নাবশেষ ভারত মহাসাগরে পড়ার দৃশ্য নয়।