Covidকোভিড প্রকোপ যতই বাড়ছে ততই সোশ্যাল মিডিয়া জুড়ে এই রোগকে ঘিরে বিভিন্ন ধরণের দাবির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
'জাস আহান' নামের এক ফেসবুক ব্যবহারকারী সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে দাবি করেছে, "আমার কিছু বলার নেই । আজ অটো করে লাশ নিয়ে যাওয়া হচ্ছে।যেখান থেকে গুজরাটের এমপিরা জাহাজ ওরান।" এই ভিডিওটিতে একটি অটোকে রাস্তায় চলতে দেখতে পাওয়া যাচ্ছে যার ছাদে একটি মৃত্যদেহ বাঁধা রয়েছে।"
এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর। কারণ, ভিডিওটির সঙ্গে যে দাবি করা হয়েছে তা আংশিক সত্য।
তদন্তে নেমে আমরা ইনভিড টুলে সার্চ করে মূল ভিডিওটি খুঁজে পাই। ভিডিওটি জি টিভি চ্যানেলের ওয়েবসাইটে ২১শে এপ্রিল পোস্ট করা হয়েছিল। ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, এটি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্য একটি ব্যক্তির দেহ।
এর পর, এই ভিডিওর ক্যাপশনটিকে সূত্র ধরে আমরা কী ওয়ার্ড সার্চ করে বিষয়টি নিয়ে আরও একটু তদন্ত করে দেখি। নামের একটি টুইটার হ্যান্ডেলে এই ভিডিওটি টুইট করা হয়েছিল। সেখানেও দাবি করা হচ্ছে যে মৃত্যদেহটি বিএইচইউ-র স্যার সুন্দর লাল হাসপাতাল থেকে শ্মশানঘাটে নিয়ে যাওয়ার সময়ে ভিডিওটি করা হয়েছে।
A body from Sir Sunder Lal hospital in BHU, Varanasi being ferried to cremation ghat on auto-rickshaw. pic.twitter.com/zNXzPcGmoE
গুজরাটে কোভিড পরিস্থিতি ভালো বা উত্তরপ্রদেশে খারাপ আমরা এই তর্কে যাচ্ছি না। প্রতিটি রাজ্যেই কোভিড পরিস্থিতি বেশ খারাপ। এই রোগে মৃত্যের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মৃত্যদেহ সৎকার নিয়ে নানারকম জটিলতার সৃষ্টি হচ্ছে।
বেনারসের আরও একটি ছবিও বেশ ভাইরাল হয়েছিল। সেই ছবিতে একটি মা-কে ছেলের মৃত্যদেহ নিয়ে একটি ই-রিক্সায় ঘুরতে দেখা যাচ্ছে।
খবরের প্রকাশ, ছেলে ভিনীত সিং-কে সঙ্গে করে তাঁর মা চন্দ্রকলা জৈনপুর থেকে বেনারসে এসেছিলেন। ছেলে কিডনির অসুখে ভুগছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কোনও হাসপাতালে ভর্তি করতে পারেননি তাঁর ছেলেকে। পথের মধ্যেই বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছিল ভিনীতের। কেউ সাহায্য না করলেও এই রিক্সা চালক শেষ কিন্ত একেবারে ভিনীতের সৎকারের শেষ লগ্ন অবধি চন্দ্রকলার পাশেই ছিলেন।
যাই হোক, এর থেকে একটা বিষয়ে কিন্তু পরিষ্কার। ফেসবুকের এই পোস্টের দাবি বিভ্রান্তিকর। কারণ ভিডিওটি গুজরাটের নয়, উত্তরপ্রদেশের বেনারসের।

ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে "আমার কিছু বলার নেই । আজ অটো করে লাশ নিয়ে যাওয়া হচ্ছে।যেখান থেকে গুজরাটের এমপিরা জাহাজ ওরান।"
ভিডিওটির সঙ্গে গুজরাটের কোনও সম্পর্ক নেই। ভিডিওটি উত্তরপ্রদেশের বেনারসের। বিএইচইউ-র স্যার সুন্দর লাল হাসপাতাল থেকে মৃত্যদেহটিকে শ্মশানঘাটে নিয়ে যাওয়ার সময়ে ভিডিওটি করা হয়েছে।