ফ্যাক্ট চেক- পাকিস্তানে গুলি করে গবাদি পশু হত্যার ভিডিও ভারতের নামে ভাইরাল

বিভ্রান্তিকর দাবির সঙ্গে ভাইরাল পাকিস্তানের ভিডিও

Advertisement
ফ্যাক্ট চেক- পাকিস্তানে গুলি করে গবাদি পশু হত্যার ভিডিও ভারতের নামে ভাইরাল Pakistan

একটি গবাদি পশুকে কিছু মানুষ মিলে বন্দুক হাতে তাড়া করে, গুলি করার একটি নৃশংস ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে ফেসবুকে।  ভাইরাল ভিডিওতে স্বয়ংক্রিয় রাইফেল, রিভলভর হাতে একটি মহিষকে তাড়া করতে দেখা যাচ্ছে। 

মহিষকে তাড়া করে, গুলি করার এই ভিডিওটি ফেসবুকে পোস্ট করে কিছু ব্যবহারকারী দাবি করেছেন ভিডিওটি ভারতের।  হিন্দিতে লেখা ফেসবুক ক্যাপশনটি বাংলায় অনুবাদ করলে জানা যায় এতে লেখা, "এরকম ভাবেন না ভিডিওটি বিদেশের, এটি ভারতেরই ভিডিও।  সরকার কি এতো আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি দিতে পারে ? ব্যাস, ইশারাতে বুঝে নিন কি চলছে এখানে। একটি পশুর জন্য এতো আগ্নেয়াস্ত্র বেরোতে পারে, এবং অস্ত্র গুলির ধরণের দিকে নজর দিন।  আপনি কোথায়? কি ভবিষ্যৎ অপেক্ষা করছে আপনার পরবর্তী প্রজন্মের জন্য ? আপনার চিন্তা শুধু কি করে পেট্রল গ্যাস পেঁয়াজ টমেটোর মূল্য বৃদ্ধি নিয়ে সরকারকে বেকায়দায় ফেলবেন।"

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে জানতে পেরেছে যে ভাইরাল ভিডিওটি ভারতের নয়, পাকিস্তানের। 

আমরা রিভার্স ইমেজ এবং কী ওয়ার্ড সার্চের মাধ্যমে ভাইরাল ভিডিওর সত্যতা জানতে পেরেছি। 

আমরা প্রথমে লক্ষ্য করি যে ভাইরাল ভিডিওতে মানুষের কথাবার্তায় উর্দুর আধিক্য রয়েছে।  দ্বিতীয়ত আমাদের সন্দেহ হয় ভিডিওটি পাকিস্তানের কারণ ভারতে সাধারণ মানুষের আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। বিশেষত ভিডিওতে যে ধরণের আধা-স্বয়ংক্রিয় রাইফেল দেখা যাচ্ছে সে ধরণের অস্ত্র ভারতে সাধারণ মানুষ কোনো ভাবেই ব্যবহার করতে পারবেন না।  

আমরা কী ওয়ার্ড সার্চ এর সাহায্যে ২২শে জুন গালফ নিউজে পাকিস্তানে একটি খ্যাপা মহিষকে গুলি করার খবর প্রকাশিত হয়।  এই প্রতিবেদনে ভাইরাল  ভিডিও ব্যবহার করা হয়। 

GULF

এই প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি করাচী শহরের একটি স্থানীয় আবাসিকে ঈদ-এ মহিষ কুরবানী দেওয়ার সময় খেপে যায় পশুটি এবং স্থানীয় লোকদের তাড়া করে। শেষমেশ বন্দুক দিয়ে গুলি করা হয় সেই খ্যাপা মহিষকে। তবে ভিডিওটি ভাইরাল হওয়ায় এই ঘটনাটি স্থানীয় প্রশাসনের নজরে আসে এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

Advertisement

আমরা পাকিস্তানী সংবাদ মাধ্যমেও এই ঘটনার ব্যাপারে প্রকাশিত ছবিসহ বিভিন্ন প্রতিবেদন খুঁজে পাই। এই সব প্রতিবেদন মোতাবেক, এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের জামিন দিয়ে দেয় পাকিস্তান কোর্ট। 

সুতরাং, পাকিস্তানের একটি পশুহত্যার ভিডিওকে ভারতের বলে বিভ্রান্তিকর তথ্যের সঙ্গে ভাইরাল করা হয়েছে।

ফ্যাক্ট চেক

Several facebook users

দাবি

মহিষকে তাড়া করে, গুলি করার এই ভিডিওটি ভারতের।

ফলাফল

ভাইরাল ভিডিওটি ভারতের নয়, পাকিস্তানের করাচী শহরের।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Several facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement