ফ্যাক্ট চেক: অভিনেতা নানা পাটেকরকে উদ্ধৃত করে ভুয়ো সাম্প্রদায়িক মন্তব্য ছড়াল ফেসবুকে

অভিনেতা নানা পাটেকরকে উদ্ধৃত করে সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্টকার্ড বেশ ভাইরাল হয়েছে। সেই পোস্টকার্ডে নানা পাটেকরের তথাকথিত একটি মন্তব্য তুলে ধরা হয়েছে।

Advertisement
ফ্যাক্ট চেক: অভিনেতা নানা পাটেকরকে উদ্ধৃত করে ভুয়ো সাম্প্রদায়িক মন্তব্য ছড়াল ফেসবুকেফ্যাক্ট চেক: অভিনেতা নানা পাটেকরকে উদ্ধৃত করে ভুয়ো সাম্প্রদায়িক মন্তব্য ছড়াল ফেসবুকে

অভিনেতা নানা পাটেকরকে উদ্ধৃত করে সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্টকার্ড বেশ ভাইরাল হয়েছে। সেই পোস্টকার্ডে নানা পাটেকরের তথাকথিত একটি মন্তব্য তুলে ধরা হয়েছে। সেই পোস্টে বলিউডে অভিনেতাকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, তিনি নাকি হিন্দু-মুসলিমদের নিয়ে কিছু বিতর্কিত মন্তব্য করেছেন।

উক্ত পোস্টকার্ডটিতে লেখা হয়েছে, "যত জন লোক দুর্নীতি করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে তাদের মধ্যে কেউ মুসলমান নেই । তবুও মূর্খদের কাছে মুসলমানরা দেশের জন্য সুরক্ষিত না।" এবং এই মন্তব্যের সঙ্গে নানা পাটেকরের নাম জুড়ে এটি তাঁর উক্তি বলে দাবি করা হয়েছে।

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম অনুসন্ধান করে দেখেছে যে, নানা পাটেকরের নাম করে যে উক্তি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে তা মনগড়া। তাঁর করা এই মন্তব্যের কোনও প্রমাণ আমরা পাইনি।

কীভাবে জানা গেল সত্যি...

যেহেতু বিগত কয়েক বছরে আর্থিক ঋণখেলাপকারীদের দেশ ছেড়ে যাওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে, তাই নানা পাটেকর এমন কোনও মন্তব্য যদি করে থাকতেন তবে তা নিয়ে অবশ্যই খবর প্রকাশ পেত। কিন্তু কিওয়ার্ড সার্চ করে আমরা এমন কোনও খবর পাইনি যেখানে নানা পাটেকরের এমন কোনও মন্তব্যের কথা তুলে ধরা হয়েছে। এর থেকেই পরিষ্কার হয়ে যায় এমন দাবি সম্ভবত ভিত্তিহীন। কোনও বিশ্বস্ত সূত্র ছাড়াই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে।

এরপর আমরা খুঁজে দেখার চেষ্টা করি যে সাম্প্রতিক সময়ে হিন্দু মুসলিম সম্পর্কিত কোনও মন্তব্য তিনি করেছেন কিনা। তখন আমরা ২০২২ সালের ২৪ মার্চ প্রকাশ পাওয়া টাইমস অব ইন্ডিয়ার একটি খবর দেখতে পাই। গতবছর বিতর্কিত ছবি দ্য কেরালা স্টোরি মুক্তি পাওয়ার পর এই সিনেমার প্রেক্ষিতে বেশ কিছু মন্তব্য করেছিলেন নানা।

কী বলেছিলেন তিনি?

৯০-এর দশকে কাশ্মীর থেকে হিন্দুদের পলায়নের দৃশ্যপটে তৈরি ছবি নিয়ে নানা পাটেকর বলেন, হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ই এই দেশের মাটির। তাঁরা এখানকারই। এই দুই সম্প্রদায়ের মানুষদের একসঙ্গে মিলে মিশে থাকা দরকার, এবং থাকতে তাঁদের হবেই। যদি এই দুই সম্প্রদায়ের মানুষদের মধ্যে ভেদাভেদ তৈরি হয়, তাহলে খুবই অন্যায় ও ভুল হবে।

Advertisement

তাঁকে যখন দ্য কাশ্মীর ফাইলস ছবিটি নিয়ে প্রশ্ন করা হয় তখন পাটেকর বলেন, তিনি এই সিনেমাটি তখনও দেখেননি, এবং না দেখে এই নিয়ে তিনি কোনও মন্তব্য় করতে চাইবেন না। সেটা উচিতও হবে না।

এ বাদে নানা পাটেকরের এমন কোনও মন্তব্য আমরা খুঁজে পাইনি যেখানে তিনি পলাতকদের নিয়ে কোনও মন্তব্য করেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, পোস্টকার্ডের মন্তব্যটি মনগড়া ছাড়া কিছুই নয়।

উল্লেখ্য, ২০১৯ সালে হিন্দিতেও নানা পাটেকরকে উদ্ধৃত করে একই মন্তব্য একটি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তখন ফ্যাক্টলি নামক একটি ফ্যাক্ট চেকিং সংস্থার পক্ষ থেকে এই দাবি খণ্ডন করা হয়।

 

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

অভিনেতা নানা পাটেকর বলেছেন, "যত জন লোক দুর্নীতি করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে তাদের মধ্যে কেউ মুসলমান নেই । তবুও মূর্খদের কাছে মুসলমানরা দেশের জন্য সুরক্ষিত না।"

ফলাফল

এই মন্তব্যটি সম্পূর্ণ মনগড়া। কোনও বিশ্বস্ত সূত্র ছাড়াই এই দাবি করা হয়েছে।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement