
কলকাতা বইমেলাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর দাবিএবার কলকাতা বইমেলা নিয়ে একটি দাবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়া জুড়ে।
এক ফেসবুক ব্যবহারকারী একটি পোস্ট করে দাবি করেছেন, "কেন্দ্রীয় সরকার যখন ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি বসাতে চলেছে, তখন পশ্চিমবঙ্গ সরকার কলকাতা বইমেলা মুজিবের নামে উৎসর্গ করছে।"
একই দাবি সহ পোস্টের আর্কাইভ দেখুন এখানে ও এখানে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
তদন্তে নেমে আমরা কিওয়ার্ড সার্চ করে দেখেছি যে কলকাতা বইমেলা প্রতি বছর একটি থিম নির্দিষ্ট করে। তবে সেই থিম কোনও ব্যক্তি বিশেষের উপর হয় না। দেশের উপর হয়।
২০২১ সালের কলকাতা বইমেলা করোনার কারণে পিছিয়ে গিয়ে ২৮শে ফেব্রুয়ারি শুরু হতে চলেছে। এ বছর বইমেলার থিম বাংলাদেশ।

যেহেতু, মুজিবরের জন্মশতবার্ষিকী এই বছর তাই মুজিবরের উপর একটি অনুষ্ঠান আয়োজন করা হবে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। কিন্তু বইমেলা মুজিবরকে উৎসর্গ করা হয়েছে এই দাবি ঠিক নয়।
এর আগেও, ২০১৩ সালে, কলকাতা বইমেলায় বাংলাদেশ থিম কান্ট্রির স্বীকৃতি পেয়েছিল।
কলকাতা বইমেলার উদ্যোক্তা কে?
দেখা যাচ্ছে কলকাতা বইমেলার আয়োজন পশ্চিমবঙ্গ রাজ্যসরকার করে না। কলকাতা বইমেলার ওয়েবসাইটে গেলে দেখা যাবে যে এই মেলার উদ্যোক্তা দ্য পাবলিশার্স এণ্ড বুকসেলার্স গিল্ড। এটি প্রকাশক ওই বিক্রেতাদের একটি সংস্থা।
ওয়েবসাইটের ইতিহাসের পাতা থেকে জানা যাচ্ছে, ১৯৭৪ সালে কিছু তরুণ প্রকাশকের মাথায় ফ্রাঙ্কফার্ট বইমেলার ধাঁচে কলকাতায় একটি বইমেলা আয়োজন করার চিন্তা আসে। সেই থেকে ১৯৭৫ সালে গিল্ডের প্রতিষ্ঠা করা হয়।

১৯৭৬ সালে ৩৪জন প্রকাশক ৫৬টি স্টল তৈরি করে প্রথম বইমেলা চালু করে। তৎকালীন শিক্ষামন্ত্রী মৃত্যুঞ্জয় বন্দোপাধ্যায় সেই মেলাটির উদ্বোধন করেন।
সুতরাং, এই পোস্টের দাবি বিভ্রান্তিকর। প্রথমত, মুজিবরকে বইমেলা উৎসর্গ করা হয়নি। এ বছর বইমেলার থিম বাংলাদেশ। দ্বিতীয়ত, বইমেলার উদ্যোক্তা দ্য পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড। রাজ্য সরকার নয়।

কেন্দ্রীয় সরকার যখন ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি বসাতে চলেছে, তখন পশ্চিমবঙ্গ সরকার কলকাতা বইমেলা মুজিবের নামে উৎসর্গ করছে।
এ বছর বইমেলার থিম বাংলাদেশ। দ্বিতীয়ত, বইমেলার উদ্যোক্তা দ্য পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড। রাজ্য সরকার নয়।