মণিপুরের প্রথম ট্রেন সংক্রান্ত বিভ্রান্তিকর দাবি সহ ভিডিও ভাইরাল

একটি ভিডিও পোস্ট করে দাবি, এটি মণিপুরের প্রথম ট্রেন

Advertisement
মণিপুরের প্রথম ট্রেন সংক্রান্ত বিভ্রান্তিকর দাবি সহ ভিডিও ভাইরালমণিপুরের প্রথম ট্রেন সংক্রান্ত বিভ্রান্তিকর দাবি সহ ভিডিও ভাইরাল

মণিপুর বিধানসভা নির্বাচন আসন্ন। আর, সেই নির্বাচনকে কেন্দ্র করে এবার একটি পোস্ট ভাইরাল হলো সোশ্যাল মিডিয়াতে। 

এক ফেসবুক ব্যবহারকারী একটি ভিডিও পোস্ট করে দাবি করেছেন, "স্বাধীনতার ৭৫ বছর পর মণিপুরে প্রথম ট্রেন চলাচল শুরু হলো।"

একই দাবি সহ পোস্টের আর্কাইভ দেখুন এখানেএখানে

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।

ভিডিওটি কোথাকার?

তদন্তে নেমে আমরা প্রথমে ভিডিওটির সূত্র খুঁজে বের করার চেষ্টা করি। 

ভিডিওটির ২৩ সেকেন্ডের মাথায় রানী গাইডিংলু নামের স্টেশনের ফলক আমাদের চোখে পড়েছে। এটিকে সূত্রে ধরে কিওয়ার্ড সার্চ করতে গিয়ে আমরা এই ভিডিওটি ইউটিউবে খুঁজে পাই। সেখানে বলা হচ্ছে মণিপুরে সর্বপ্রথম পণ্যবাহনী ট্রেন চলাচলের ভিডিও এটি। 

এ ছাড়া কিওয়ার্ড সার্চ করে আমরা একটি প্রতিবেদনও খুঁজে পেয়েছি। সেখানে বলা হচ্ছে, ২৭শে জানুয়ারির ভিডিও এটি। 

এই ট্রেনটি কি মণিপুরের প্রথম ট্রেন?

এর পর আমরা কিওয়ার্ড সার্চ করে জানতে পারি যে ২০১৬ সালে নরেন্দ্র মোদী মণিপুরের প্রথম প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন করেন। 
খবরের প্রকাশ, সেই বছরের ২৭শে মে মেঘালয়ের শিলং থেকে তিনি তিনটি ট্রেনের ফ্ল্যাগঅফ করেন।  এরমধ্যে একটি প্যাসেঞ্জের ট্রেন মণিপুরের। ট্রেনটি অসমের শিলচর থেকে মণিপুরের জিরিবাম অবধি যাবে। 

সুতরাং, ভিডিওটি-তে যে মালগাড়ি দেখা যাচ্ছে সেটি মণিপুরের প্রথম ট্রেন নয়। প্রথম মালগাড়ি। ২০১৬ সাল থেকেই ট্রেন চলাচল শুরু হয়েছে সেই রাজ্যে। 

এখানে উল্লেখ্য এই বছরের চৌঠা জানুয়ারি জিরিবাম থেকে ত্রিপুরার রাজধানী আগরতলা অবধি একটি জনশতাব্দী ট্রেনও চালু হয়েছে।          
 

Advertisement

ভিডিওতে ব্যবহৃত মোদীর ছবি দুটি কোথাকার?  

এই পোস্টে নরেন্দ্র মোদীর দুটি ছবি ব্যবহৃত হয়েছে। এই ছবি দুটির সঙ্গে অবশ্য মণিপুরের ট্রেনের কোনও সম্পর্ক নেই। 

প্রথম ছবিটি, যেখানে মোদীকে বেশ কয়েকজন জনজাতির সঙ্গে দেখা যাচ্ছে সেটি অগাস্ট ২০১৫ সালের। সেই বছর চব্বিশে অগাস্ট দিল্লিতে বিজ্ঞান ভবনে মণিপুরের স্বাধীনতা সংগ্রামী রানী গাইডিংলুর জন্মশতবার্ষি উদযাপনের অনুষ্ঠানের ছবি এটি। 

দ্বিতীয় ছবিটি, যেখানে মোদীকে রাজনাথ সিংয়ের পাশে দাঁড়িয়ে মুদ্রার স্মারক উন্মোচন করতে দেখা যাচ্ছে সেই ছবিটিও এই একই অনুষ্ঠানের। 

সুতরাং, এই পোস্টের দাবি যে বিভ্রান্তিকর তা বলাইবাহুল্য।                     

ফ্যাক্ট চেক

A facebook user

দাবি

৭০ বছর অপেক্ষার পর মোদী সরকারের উদ্যোগেই মণিপুরের মানুষ পেল রেল পরিষেবা।

ফলাফল

এই ভিডিওটিতে যে মালগাড়িটি দেখা যাচ্ছে সেটি মণিপুরের প্রথম ট্রেন নয়। ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরের প্রথম ট্রেন উদ্বোধন করে ফেলেছেন। সেই প্যাসেঞ্জার ট্রেনটি শিলচর ও জিরিবামের মধ্যে যাতায়াত করে।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
A facebook user
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement