ফ্যাক্ট চেক: ভোটে জিতেই পশ্চিমবঙ্গে মুসলিমদের বাড়িতে বুলডোজার BJP-র? রইল আসল তথ্য

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ছবি এবং ভিডিও ক্লিপটির সঙ্গে পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার কোনও সম্পর্ক নেই। বরং ভাইরাল ছবিটি ২০২৬ সালের ৪ মার্চ মধ্যমগ্রাম রেল স্টেশনের কাছে অগ্নিকাণ্ডের ঘটনা। অন্যদিকে ভাইরাল ভিডিওটি ২০২৫ সালের ৯ নভেম্বর অসমের সোনাপুরে প্রশাসনের তরফে অবৈধ উচ্ছেদের দৃশ্য।

Advertisement
ফ্যাক্ট চেক: ভোটে জিতেই পশ্চিমবঙ্গে মুসলিমদের বাড়িতে বুলডোজার BJP-র? রইল আসল তথ্য

পালা বদলের বঙ্গে তৃণমূলকে পরাজিত করে ক্ষমতায় বিজেপি। তবে সোমবার ভোটের ফলপ্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর সামনে এসেছে। কোথাও তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়, তো কোথাও আবার তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেচে। বেশিরভাগ অভিযোগের তীর বিজেপি কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে। যদিও রাজ্য বিজেপি নেতৃত্ব এবং প্রশাসনের তরফে হিংসা রুখতে রং না দেখে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত একটি ছবি ও একটি ভিডিও।

যেখানে ভাইরাল ছবিটিতে দাউ দাউ করে একটি দোকানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে, বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পরে পশ্চিমবঙ্গে মুসলিমদের একটি দোকানে আগুন লাগিয়ে দিয়েছে বিজেপি কর্মীরা। উদাহরণস্বরূপ, ভাইরাল ছবিটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর উন্মাদের মতো ঝাপিয়ে পড়েছে হিন্দুরা। গ্রামের পর গ্রাম তাদের ঘরবাড়ি, দোকানপাট জ্বা*লিয়ে দিচ্ছে। আর সোশ্যাল মিডিয়ায় এসব জ্ব*লন্ত দৃশ্যগুলো পোস্ট করে হিন্দুত্ববাদীরা উল্লাস করছে।”

অন্যদিকে ভাইরাল ভিডিওটিতে কোনও একটি স্থানে বুলডোজার দিয়ে একটি বাড়ি ভাঙা হচ্ছে। অন্যদিকে সেখানে উপস্থিত হিজাব পরিহিতা কিছু মহিলে দাঁড়িয়ে সেই উচ্ছেধ অভিযানের দৃশ্য দেখছেন এবং একজন দাড়ি ওয়ালা বৃদ্ধকে হাউহাউ করে কাঁদতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি জেতার পর বুলডোজার দিয়ে মুসলিমদের বাড়ি ভেঙে দিচ্ছে বিজেপি কর্মীরা। উদাহরণস্বরূপ, ভাইরাল ক্লিপটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “পশ্চিমবঙ্গে বি/জে/পির জয়ের পর মু'স'ল'মা'ন' দের অবস্থা ৫ মে ২০২৬ ইং মঙ্গলবার।” 

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ছবি এবং ভিডিও ক্লিপটির সঙ্গে পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার কোনও সম্পর্ক নেই। বরং ভাইরাল ছবিটি ২০২৬ সালের ৪ মার্চ উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম রেল স্টেশনের কাছে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। অন্যদিকে ভাইরাল ভিডিওটি ২০২৫ সালের ৯ নভেম্বর অসমের গোয়ালপাড়া জেলার দাহিকাটা সংরক্ষিত বনাঞ্চলের অন্তর্গত সোনাপুরে প্রশাসনের তরফে অবৈধ উচ্ছেদ অভিযানের দৃশ্য।

Advertisement

সত্য উন্মোচন

ভাইরাল ছবি: প্রথমে ভাইরাল ছবিটির সত্যতা জানতে সেটি নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন ২০২৫ সালের ৫ মার্চ একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও-সহ একটি পোস্ট পাওয়া যায়। সেই ভিডিও-র শুরুর ফ্রেমের সঙ্গে ভাইরাল ছবিটির হুবহু রয়েছে। যা থেকে স্পষ্ট হয়ে যায় ভাইরাল ছবিটি ওই ভিডিওর’ই স্ক্রিনশট। ভিডিওটি শেয়ার করে ওই ইনস্টাগ্রাম হ্যান্ডেলের তরফে ক্যাপশনে লেখা হয়েছে, “মধ্যগ্রাম বাজার আমার বন্ধুবি দের  দোকন গুলি পুরে গেলো।”

এরপর উক্ত সূত্র ধরে পরবর্তী অনুসন্ধান চালালে ২০২৫ সালের ৪ মার্চ এবিপি অনন্দের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘Madhyamgram Fire: মধ্যমগ্রাম স্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন’ শিরোনামে এই সংক্রান্ত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। সেই ভিডিও প্রতিবেদেনের ২ মিনিট ৫৪ সেকেন্ডের ফ্রেমের (অন্য ক্যামেরা অ্যাঙ্গেল থেকে তোলা) সঙ্গে ভাইরাল ভিডিও-র স্থানের হুবহু মিল পাওয়া যায়। যা থেকে স্পষ্ট হয়ে যায়, ভাইরাল ছবিটি মধ্যমগ্রাম রেল স্টেশন সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা। ৪ মার্চ আনন্দবাজার অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৬ সালের ৪ মার্চ উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম রেল স্টেশনের কাছে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়। 

ভাইরাল ভিডিও: এরপর ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি নিয়ে ভালো করে পর্যবেক্ষণ কর হয়। তখন ভিডিও-র ফ্রেমের উপরে ‘JUST.GOALPARATHING’ নামক একটি ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলের ইউজার নেম দেখতে পাওয়া যায়। এরপর উক্ত সূত্র ধরে পরবর্তী অনুসন্ধান চালালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘোষণার অনেক আগে অর্থাৎ ২০২৫ সালের ৯ নভেম্বর Just Goalpara Things নামক অসমের গোলপাড়া ভিত্তিক একটি ইনস্টাগ্রাম চ্যানেলে এইএকই ভিডিও-সহ একটি পোস্ট পাওয়া যায়। সেই পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, “গোয়ালপাড়ার দাহিকাটা সংরক্ষিত বনাঞ্চলের অন্তর্গত সোনাপুরে, ঘরবাড়ি হারিয়ে উচ্ছেদ হওয়া পরিবারগুলো শোকে কাতর হয়ে কাঁদছে।”

অন্যদিকে ২০২৫ সালের ১১ নভেম্বর AAWAZ BARTA নামক একটি অসম ভিত্তিক সংবাদমাধ্যমের ফেসবুক পেজেও এই একই তথ্য-সহ একই ভিডিও পাওয়া যায়। এখানে উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বর মাসে অসমের গোয়ালপাড়ার দাহিকাটা সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে অভিযান চালায় রাজ্য প্রশাসন এবং বন বিভাগ। এই অভিযানে প্রশাসনের তরফে, ৯০০ জনেরও বেশি নিরাপত্তা কর্মীর উপস্থিতিতে ২০টি বুলডোজারের সাহায্যে ১,১৪০ বিঘা জমিতে অবৈধভাবে দখল করে থাকা ৫৮৮টি পরিবারকে উচ্ছেদ করা হয়।

এর থেকে প্রমাণ হয় যে, পশ্চিমবঙ্গের ভোটের ফল ঘোষণা হতেই মুসলিমদের বাড়ি ও দোকানে বিজেপি কর্মীদের হামলা দাবিতে শেয়ার করা হচ্ছে অসম্পর্কিত সহ ছবি ও ভিডিও।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি জেতার পর বুলডোজার দিয়ে মুসলিমদের বাড়ি ভেঙে দিচ্ছে বিজেপি কর্মীরা।

ফলাফল

ভাইরাল ভিডিও ক্লিপটির সঙ্গে পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০২৫ সালের ৯ নভেম্বর অসমের সোনাপুরে প্রশাসনের তরফে অবৈধ উচ্ছেদের দৃশ্য।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement