ফ্যাক্ট চেক: কলকাতায় ভোট পরবর্তী হিংসা? না, ভিডিওটি নেপালের জেন-জ়ি বিক্ষোভের

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটির সঙ্গে পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে নেপালের সুপ্রিম কোর্টের সামনে জেন জ়ি-দের সরকারবিরোধী বিক্ষোভের দৃশ্য।

Advertisement
ফ্যাক্ট চেক: কলকাতায় ভোট পরবর্তী হিংসা? না, ভিডিওটি নেপালের জেন-জ়ি বিক্ষোভের

বিধানসভা ভোট পরবর্তী হিংসায় উত্তাপ্ত গোটা বাংলা। এই আবহে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে, বেশকিছু যুবকে প্রকাশ্য দিবালোকে কোন একটি রাস্তা আটকে একাধিক বাইক ভাঙচুর করার পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যাচ্ছে। অন্যদিকে ভিডিওর একটি ফ্রেমের পাশের একটি বিল্ডিংয়ে আগুন জ্বলতে ও সেটি থেকে কালো ধোঁয়া বার হতে দেখা যাচ্ছে। 

ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, বিজেপির বঙ্গ জয়ের পর কলকাতায় মুসলিমদের উপর হামলা চালানোর এবং তাদের বাড়িতে অগ্নি সংযোগের দৃশ্য। উদাহরণস্বরূপ, ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “বিজেপি ক্ষমতায় আসার পর কলকাতার অবস্থা ভালো নয়!  চলছে মুসলমানদের উপর নির্যাতন।” 

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটির সঙ্গে পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে নেপালের সুপ্রিম কোর্টের সামনে জেন জ়ি-দের সরকারবিরোধী বিক্ষোভের দৃশ্য।

সত্য উন্মোচন

ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কি-ফ্রেম সংগ্রহ করে সেগুলিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন চলতি বছরের ৫ মে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই একই ভিডিও-সহ একটি পোস্ট পাওয়া যায়। পোস্টের ক্যাপশনে ভিডিওটিকে নেপালের বলে উল্লেখ করা হয়েছে। পাশাপশি, ভিডিওটি নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করার সময় সেটির শেষের দিকে ১৪-১৬ সেকেন্ডের ফ্রেমের একাধিক বিক্ষোভকারীদের পিঠে নেপালের জাতীয় পতাকাও দেখা যায়। যা থেকে সন্দেহ তৈরি হয় যে, ভাইরাল ভিডিওটি নেপালের জেন জ়ি বিক্ষোভের হতেও পারে।


যদিও আমরা ভাইরাল ভিডিওটির কোনও পুরনো সংস্করণ খুঁজে পাইনি যেখানে এটাকে নেপালের জেন জ়ি  বিক্ষোভ হিসাবে উল্লেখ করা হয়েছে। তাই এরপর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে এই সংক্রান্ত কিওয়ার্ড সার্চ চালানো হয়। তখন ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর টাইমস নাউ-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নেপালের সুপ্রিম কোর্টের সামনে জেন জ়িদের বিক্ষোভ সংক্রান্ত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদনের ২৯ সেকেন্ডের ফ্রেমে রাস্তার উপরে থাকা সাইন বোর্ড এবং বিদ্যুতের খুঁটির সঙ্গে ভাইরাল ভিডিও-র ৯ সেকেন্ডে রাস্তার উপরে লাগানো সাইন বোর্ড এবং বিদ্যুতের খুঁটির হুবহু মিল পাওয়া যায়। নীচে ভাইরাল ভিডিও-র সঙ্গে টাইমস নাউ-এ প্রাপ্ত নেপালের সুপ্রিম কোর্টের ছবির তুলনা দেখা যাবে।

Advertisement


যা থেকে অনুমান করা যায় যে, ভাইরাল ভিডিওটি নেপালের সুপ্রিম কোর্টের সামনে জেন জ়িদের বিক্ষোভ হতেও পারে। তবে এরপর বিষয়টি সম্পর্কে একশো শতাংশ নিশ্চিত হতে আমরা ভাইরাল ভিডিও-র একাধিক ফ্রেমের সঙ্গে গুগল ম্যাপে প্রাপ্ত নেপালের সুপ্রিম কোর্টের একাধিক ছবির সঙ্গে তুলনা করি। তখন দেখা যায় ভাইরাল ভিডিও-র ১১ সেকেন্ডের ফ্রেমে থাকা বিদ্যুতের খুঁটির এবং তার পিছনের বিল্ডিং এবং ভাইরাল ভিডিও-র ১৩ সেকেন্ডের ফ্রেমে থাকা বিল্ডিংটির গেটের সঙ্গে গুগল ম্যাপে প্রাপ্ত নেপালের সুপ্রিম কোর্টের ছবির হুবহু মিল রয়েছে। নীচে ভাইরাল ভিডিও-র সঙ্গে গুগল ম্যাপে প্রাপ্ত নেপালের সুপ্রিম কোর্টের ছবির তুলনা দেখা যাবে।

এর থেকে প্রমাণ হয় যে, কলকাতায় ভোট পরবর্তী হিংসার দৃশ্য দাবিতে ছড়াল নেপালের সুপ্রিম কোর্টের সামনে জেন জ়িদের বিক্ষোভের ভিডিও।

ফ্যাক্ট চেক

Facebook users

দাবি

ভিডিওটিতে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ফল ঘোষণা হতেই কলকাতায় মুসলিমদের উপর হামলা চালানো হয়েছে এবং তাদের বাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে। 

ফলাফল

ভাইরাল ভিডিওটির সঙ্গে পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে নেপালের সুপ্রিম কোর্টের সামনে জেন জ়ি-দের সরকারবিরোধী বিক্ষোভের দৃশ্য।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement