বাবা নয় শিক্ষককে বিয়ে করেছেন এই পাক তরুণী, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে মিথ্যে দাবি'পাকিস্তানি তরুণী বিয়ে করলেন নিজের বাবাকেই! কন্যা হলেন চতুর্থ স্ত্রী' এই লেখা-সহ একটি খবরের স্ক্রিনশট বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। বলা হচ্ছে নিজের বাবাকে বিয়ে করেছেন এক পাক তরুণী। আগেই সেই ব্যক্তির আরও তিনটি বিয়ে করেছিলেন। একই দাবি-সহ একাধিক পোস্ট দেখতে পাবেন এখানে, এখানে ও এখানে।
যদিও ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম তদন্ত করে দেখেছে যে, পাকিস্তানি ওই তরুণী তাঁর বাবার সঙ্গে বিয়ে করননি। বরং তিনি তাঁর শিক্ষককে বিয়ে করেছিলেন।
কীভাবে এগলো অনুসন্ধান?
ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করে পাকিস্তানের ইউটিউব চ্যানেল Zen TV Vlogs-এ আমরা এই দম্পতির সাক্ষৎকারের একটি ভিডিয়ো খুঁজে পাই। সেখান থেকে কিছুটা আন্দাজ করা যায় যে দম্পতি পাকিস্তানেরই বাসিন্দা।
এরপর আরও খুঁজলে, ২০২১ সালের ২৪ মে ফেসবুকে আপলোড হওয়া তাঁদের আরও একটি সাক্ষাৎকার আমাদের নজরে আসে। সেখান থেকেই জানা যায় যে ওই ব্যক্তির নাম আমির খান, তিনি একজন ইসলামিক ভাষার শিক্ষক এবং তরুণীর নাম রাবিয়া। ওই ব্যক্তি স্বীকার করে নেন যে, তিনি তরুণীর কম্পিউটার শিক্ষক ছিলেন। রাবিয়া তাঁর চতুর্থ স্ত্রী। তবে, আগের তিনজন স্ত্রীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে গিয়েছে। ২০২১ সালে টিকটকের মাধ্যমে তাঁরা ভাইরাল হয়ে যায়। তারপর থেকে নেটিজেনরা বিভিন্ন দাবি-সহ সোশ্যাল মিডিয়ায় তাঁদের ভিডিয়ো ও ছবি পোস্ট করতে থাকে।
The Pakistan Observer নামের আরও একটি ওয়েবসাইটেও এই দম্পতি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানেও আমির খান জানিয়েছিলেন যে, ছাত্রীকে চতুর্থ স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন তিনি।
ফলে এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে, নিজের বাবাকে তরুণী বিয়ে করেছেন বলে যে দাবিটি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তা মিথ্যে। আসলে নিজের শিক্ষককে বিয়ে করেছিলেন তরুণী।

নিজের বাবাকে বিয়ে করেছেন এক পাক তরুণী। আগেই সেই ব্যক্তির আরও তিনটি বিয়ে করেছিলেন।
নিজের বাবাকে তরুণী বিয়ে করেছেন বলে যে দাবিটি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তা মিথ্যে। আসলে নিজের শিক্ষককে বিয়ে করেছিলেন তরুণী।