ফ্যাক্ট চেক: পশ্চিমবঙ্গে মুসলিমদের নামাজ পড়ার স্থানে হিন্দুত্ববাদীদের বিশৃঙ্খলা? ভিডিও-র সত্যতা জানুন

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটির সঙ্গে পশ্চিমবঙ্গের কোনও সম্পর্ক নেই। বরং সেটি উত্তর প্রদেশের বারাণসীর লাট ভৈরব মন্দির প্রাঙ্গণে ৫০০ বছরের পুরোনো ঐতিহ্যের অংশ হিসাবে এক সঙ্গে নামাজ পড়ার ও রামলীলা অনুষ্ঠিত হওয়ার দৃশ্য।

Advertisement
ফ্যাক্ট চেক: পশ্চিমবঙ্গে মুসলিমদের নামাজ পড়ার স্থানে হিন্দুত্ববাদীদের বিশৃঙ্খলা? ভিডিও-র সত্যতা জানুন

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে কোনও একটি স্থানে একপাশে কয়েকজন মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিকে নামাজ পড়তে এবং অপর পাশে কয়েকজন হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিকে হরিনাম সংকীর্তন করতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর হিন্দুত্ববাদীরা পশ্চিমবঙ্গে মুসলিমদের নামাজ পড়ার স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

উদাহরণস্বরূপ, ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী সেটির ফ্রেমের উপরে লিখেছেন, “উগ্রবাদী হিন্দুরা মসজিদ ভেঙে ফেলায় পশ্চিমবঙ্গের মুসলিমরা রাস্তায় নামাজ পড়ার মুহূর্তে হিন্দুদের শৃঙ্খলা দেখুন।” পাশাপাশি, ভিডিও-র ফ্রেমের উপরে লেখা হয়েছে, “ভারতের পশ্চিমবঙ্গের উগ্রবাদী হিন্দুরা মুসলিমদের নামাজের স্থানে কি করে।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটির সঙ্গে পশ্চিমবঙ্গের কোনও সম্পর্ক নেই। বরং সেটি উত্তর প্রদেশের বারাণসীর লাট ভৈরব মন্দির প্রাঙ্গণে ৫০০ বছরের পুরোনো ঐতিহ্যের অংশ হিসাবে এক সঙ্গে নামাজ পড়ার ও রামলীলা অনুষ্ঠিত হওয়ার দৃশ্য।

সত্য উন্মোচন

ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কি-ফ্রেম সংগ্রহ করে সেগুলিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর এই একই ভিডিও-সহ Amar Ujala-র একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকে জানা যায়, উত্তর প্রদেশের বারাণসীর লাট ভৈরব মন্দির প্রাঙ্গণে এক সঙ্গে মুসলিম সম্প্রদায়ের নামাজ পড়ার ও হিন্দু সম্প্রদায়ের রামলীলা অনুষ্ঠিত হওয়ার দৃশ্য।


এরপর উক্ত সূত্র ধরে পরবর্তী অনুসন্ধান চালালে অন্য ক্যামেরা অ্যাঙ্গেল থেকে তোলা এই একই ঘটনার ভিডিও এবং ছবি-সহ একাধিক সংবাদমাধ্যমে বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়। সেই সব প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর উত্তর প্রদেশের বারাণসীর লাট ভৈরব মন্দির প্রাঙ্গণে একই সঙ্গে নামাজ এবং ভগবান রামের হরিনাম সংকীর্তন বা রামলীলা অনুষ্ঠিত হয়।

Advertisement

মূলত ৫৭৪ বছরের পুরনো ঐতিহ্যের অংশ হিসাবে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে প্রতি বছরই লাট ভৈরব মন্দির প্রাঙ্গণে একই সঙ্গে নামাজ ও রামলীলার আয়োজিত হয়। রামলীলা কমিটির প্রধান ব্যাস দয়াশঙ্কর ত্রিপাঠির বক্তব্য অনুযায়ী, লাট ভৈরব কমিটি সকল ধর্মকে সম্মান জানাতে এই উদ্যোগ নিয়ে থাকে। অন্যদিকে লীলা চলাকালীন নামাজ পড়তে আসা হাজী আওকাস আনসারির দাবি, “এখানকার সবাই একতাবদ্ধ হয়ে বসবাস করে। প্রতি বছর রামলীলা মঞ্চস্থ হয় এবং আমরা সবাই পূর্ণ সহযোগিতা করি।”

এর থেকে প্রমাম হয় যে, পশ্চিমবঙ্গে মুসলিমদের নামাজ পড়ার স্থানে হিন্দুদের বিশৃঙ্খলা দাবিতে ছড়ানো হচ্ছে উত্তর প্রদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা প্রদানের ভিডিও।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর হিন্দুত্ববাদীরা পশ্চিমবঙ্গে মুসলিমদের নামাজ পড়ার স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

ফলাফল

ভাইরাল ভিডিওটি পশ্চিমবঙ্গের নয়। বরং সেটি উত্তর প্রদেশের বারাণসীর লাট ভৈরব মন্দির প্রাঙ্গণে ৫০০ বছরের পুরোনো ঐতিহ্যের অংশ হিসাবে একই সঙ্গে নামাজ পড়ার ও রামলীলা অনুষ্ঠিত হওয়ার দৃশ্য।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement