ফ্যাক্ট চেক: ভোপালের বেগমের ছবিকে মমতাজ বলে মিথ্যে দাবিতে ছড়ানো হচ্ছে ফেসবুকে

সম্প্রতি নানা সামাজিক যোগাযোগ মাধ্য়মে, বিশেষ করে ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে এক নারীকে রাজকীয় পোশাকে দেখা যাচ্ছে। সেই ছবিটি শেয়ার করে ওই নারীকে শাহজাহানের স্ত্রী মমতাজ বলে দাবি করা হয়েছে। 

Advertisement
ফ্যাক্ট চেক: ভোপালের বেগমের ছবিকে মমতাজ বলে মিথ্যে দাবিতে ছড়ানো হচ্ছে ফেসবুকে

পৃথিবীতে ভালোবাসার যত ধরনের নিদর্শন রয়েছে, তার মধ্য়ে নিঃসন্দেহে তাজমহলের সঙ্গে কিছুর তুলনা চলে না। মোঘল সম্রাট শাহজাহানের সৃষ্টি এই সপ্তম আশ্চর্যের একটি এখনও অবাক করে চলেছে দেশ-বিদেশের পর্যটকদের। শাহজাহান যে তাঁর স্ত্রী মুমতাজের স্মৃতির উদ্দেশে তাঁর সমাধির উপর এই মহল বানিয়েছিলেন তা সকলের জানা। কিন্তু মুমতাজ কেমন দেখতে ছিলেন তা কি জানা আছে? 

সম্প্রতি নানা সামাজিক যোগাযোগ মাধ্য়মে, বিশেষ করে ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে এক নারীকে রাজকীয় পোশাকে দেখা যাচ্ছে। সেই ছবিটি শেয়ার করে ওই নারীকে শাহজাহানের স্ত্রী মমতাজ বলে দাবি করা হয়েছে। 

পোস্টের ক্য়াপশনে লেখা হয়েছে, "উনার জন্যই শাহজাহান তাজমহল বানিয়েছিলো..।"

ইন্ডিয়া টুডে ফ্য়াক্ট চেক টিম অনুসন্ধান করে দেখেছে যে, ছবিতে রাজকীয় পোশাকে যে নারীকে দেখতে পাওয়া যাচ্ছে তিনি শাহজাহানের স্ত্রী মমতাজ নন, বরং অন্য় কেউ। 

কীভাবে জানা গেল সত্য়ি

ভাইরাল ছবিটি দেখে যে একটি বিষয় খুব সহজেই আন্দাজ করা হয়। সেটা হল- ছবিটি হাতে আঁকা নয়। বরং ক্য়ামেরায় তোলা। মুঘল আমলে যে ক্য়ামেরার আবিষ্কার হয়নি, তা কম-বেশি সকলের জানা। তাই এই দাবির সত্য়তা নিয়ে প্রথমেই সন্দেহ জাগে। 

এরপর রিভার্স ইমেজ সার্চের মাধ্য়মে ভাইরাল ছবিটি আসলে কার সেটা খোঁজার চেষ্টা হয়। রিভার্স সার্চ করতেই সবার প্রথম ব্রিটেনের রয়্য়াল কালেকশন ট্রাস্টের ওয়েবসাইটে এই একই ছবি দেখতে পাওয়া যায়।

 

সেই ছবিটির সঙ্গে লেখা হয়, এই নারী হলেন সুলতান শাহ জাহান বেগম, যিনি ভোপালের বেগম ছিলেন। ছবিটির বিবরণ অনুযায়ী, ১৮৭৫ সালে প্রিন্স অব ওয়েল্স অ্য়ালবার্ট এডওয়ার্ড অবিভক্ত ভারত সফরে এসেছিলেন। বর্তমান সময়ের ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপালের ২১টি জায়গায় তিনি সফর করেন। সেই সফরকালে যে ছবিগুলি তোলা হয়েছিল, এটিও তার মধ্য়ে একটি বলে উল্লেখ করা হয়। 

Advertisement

স্টক ফটোর ওয়েবসাইট অ্য়ালামিতেও এই ছবিটির একই পরিচয় পাওয়া যায়। 

ভারতীয় সংস্কৃতির সরকারি ওয়েবসাইটের তথ্য় অনুসারে, ১৮৩৮ সালের ২৯ জুলাই শাহ জাহান বেগমের জন্ম হয়। ১৮৪৫ সালের ১১ এপ্রিল তাঁকে ভোপালের সুলতানা রূপে অধিষ্ঠিত করে তৎকালীন ব্রিটিশ সরকার। 

সমস্ত তথ্য় প্রমাণ থেকে এই বিষয়টি প্রমাণ হতে বাকি থাকে না যে ছবিতে থাকা নারী কোনও ভাবেই মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ নন বরং ভোপালের সুলতানা বেগম শাহ জাহান। 

 

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

ছবিতে থাকা নারী হচ্ছেন মমতাজ যার জন্য় শাহজাহান তাজমহল বানিয়েছিলেন।

ফলাফল

ছবিতে থানা নারী মমতাজ নয়, বরং ভোপালের বেগম শাহ জাহান। 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement