না, কুতব মিনার খননের কোনও নির্দেশ কেন্দ্রীয় সরকার দেয়নি

কুতব মিনার নিয়ে বিভ্রান্তিকর দাবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে

Advertisement
না, কুতব মিনার খননের কোনও নির্দেশ কেন্দ্রীয় সরকার দেয়নি কুতুব মিনারে কি খনন কার্য শুরু হবে?

জ্ঞানব্যাপী মসজিদের বিতর্কের মাঝেই এবার কুতুব মিনার নিয়ে একটি দাবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো। 

এক ফেসবুক ব্যবহারকারী একটি পোস্ট করে দাবি করেছেন, "খোঁড়া হবে কুতুব মিনার চত্ত্বর, এএসআই-কে নির্দেশ কেন্দ্রের।"

FB

একই দাবি সহ পোস্টের আর্কাইভ দেখুন এখানে ও এখানে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।

তদন্তে নেমে আমরা প্রথমে কিওয়ার্ড সার্চ করে একটি প্রতিবেদন খুঁজে পাই। 

২২ শে মে মহানগর ২৪*৭ নামের একটি ওয়েবপোর্টালে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে এএসআইকে কুতুব মিনার খোঁড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। 

Qutab

কিন্তু এর পরই বেশ কয়েকটি সংবাদমাধ্যমে অন্য একটি খবর প্রকাশ করা হয়েছে। এই প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষান রেড্ডি জানিয়েছেন যে এই ধরণের কোনও নির্দেশ কেন্দ্রীয় সরকার দেয়নি।

Qutab

সুতরাং, এই পোস্টের দাবি যে বিভ্রান্তিকর তা বলাইবাহুল্য।

ফ্যাক্ট চেক

A facebook user

দাবি

খোঁড়া হবে কুতুব মিনার চত্ত্বর, এএসআই-কে নির্দেশ কেন্দ্রের।

ফলাফল

কিছু সংবাদমাধ্যমে এই ধরণের খবর প্রকাশিত হলেও, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষান রেড্ডি এই দাবি নস্যাৎ করে দিয়েছেন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
A facebook user
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement