ফ্যাক্ট চেক: চিনের বিজ্ঞানীদের আবিষ্কৃত কৃত্রিম সূর্য নাকি অন্য কিছু? কী দেখা যাচ্ছে এই ভিডিয়োতে? 

বেশ কিছু নেটাগরিক দাবি করছেন যে চিন নাকি একটি আস্ত কৃত্রিম সূর্যও বানিয়ে ফেলেছে। 

Advertisement
ফ্যাক্ট চেক: চিনের বিজ্ঞানীদের আবিষ্কৃত কৃত্রিম সূর্য নাকি অন্য কিছু? কী দেখা যাচ্ছে এই ভিডিয়োতে? চিনের বিজ্ঞানীদের আবিষ্কৃত কৃত্রিম সূর্য নাকি অন্য কিছু? কী দেখা যাচ্ছে এই ভিডিয়োতে? 

বৈজ্ঞানিক উদ্ভাবনের নিরিখে চিন ও জাপানের তুলনা নেই। তাদের দেশে আবিষ্কৃত নানা ধরনে গেজেট ও ইলেক্ট্রিকের যন্ত্রপাতি দাপিয়ে বেড়াচ্ছে গোটা পৃথিবীতে। আর এ বারে বেশ কিছু নেটাগরিক দাবি করছেন যে চিন নাকি একটি আস্ত কৃত্রিম সূর্যও বানিয়ে ফেলেছে। 

আজ্ঞে হ্যাঁ, ফেসবুকে এমনই একটি ভিডিয়ো ঘোরাফেরা করছে যেখানে বেশ কিছু মানুষকে দাঁড়িয়ে একটি জ্বলন্ত গোলাকার বস্তুর উত্তরণ মোবাইলে রেকর্ড করতে দেখা যাচ্ছে। ভিডিয়োটিতে দূরে থাকা ওই জ্বলন্ত গোলাকার বস্তুটিকে ধীর গতিতে উপরের দিকে উঠতে দেখা যাচ্ছে। 

ভিডিয়োটিতে ফেসবুকে শেয়ার করে অনেকেই লিখছেন যে এটি নাকি চিনের তৈরি করা একটি কৃত্রিম সূর্য।

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম অনুসন্ধান করে দেখেছে যে দাবিটি অসত্য। এটি কোনও কৃত্রিম সূর্য নয় বরং একটি রকেট উৎক্ষেপণের ভিডিয়ো। 

আফয়া অনুসন্ধান

 

এই বিষয়ে কিছু কিওয়ার্ড সার্চ করতেই আমরা একাধিক ফ্যাক্ট চেকিং সংস্থার দ্বারা এই ভিডিয়োটির ফ্যাক্ট চেক সংক্রান্ত প্রতিবেদন খুঁজে পাই। যেমন বাংলাদেশের Rummorscanner নামক ওয়েবসাইটে এই একই ভিডিয়োর সত্যতা যাচাই করা হয়েছিল। এছাড়াও ভারতীয় ফ্যাক্ট চেক সংস্থা লজিকল ইন্ডিয়ান এবং ফ্যাক্টলিতে এই ভিডিয়োর সত্যতা যাচাই করা হয়। 

যদিও এ ক্ষেত্রে ভাইরাল ভিডিয়োটিকে উল্টে দিয়ে, একটি মিরর এফেক্ট দেওয়া হয়েছিল। তবে এই ভিডিয়োটির স্ক্রিনশটের সঙ্গে আগে ভাইরাল হওয়া ভিডিয়োগুলির স্ক্রিনশট তুলনা করতে পরিষ্কার হয়ে যায় যে দুটি ভিডিয়ো আসলে একই। উল্লেখিত ফ্যাক্ট চেক প্রতিবেদনগুলিতে লেখা হয় যে ভাইরাল ভিডিয়োটি আসলে চিনের লংলাউ শহরের থেকে রকেট উৎক্ষেপণের দৃশ্য।

এই সংক্রান্ত কিওয়ার সার্চ করে আমরা SpaceNews নামের একটি ওয়েবসাইটে ২০২১ সালের ২৩ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাই। এই প্রতিবেদনের ওয়েবসাইটের মূল ছবিতে রকেটের দু-ধারে ঠিক যেভাবে ধোঁয়া নির্গম হতে দেখা যাচ্ছে, ভাইরাল ভিডিয়োটিতেও একই ধরনের দৃশ্য দেখা যাচ্ছে। 

Advertisement

সংবাদ মাধ্যম সূত্রে জানানো হয়, লং মার্চ ৭এ নামের এই রকেট উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশে দুটি উপগ্রহ পাঠানো হয়। China Perspective নামেক একটি ভ্যারিফায়েড টুইটার একাউন্ট থেকেও লং মার্চ ৭এ রকেট উৎক্ষেপণের একটি ভিডিয়ো খুঁজে পাওয়া যায় যা ২০২১ সালের ২৪ ডিসেম্বর টুইট করা হয়েছিল। 

একদিন আগেই চিনা ভাষায় এই একই উৎক্ষেপণের একটি অন্য জায়গা থেকে তোলা ভিডিয়োও প্রকাশ করা হয়েছিল। 

সেই সঙ্গে শিনহুয়া নিউজের একটি প্রতিবেদন যা গত বছর ২৪ ডিসেম্বরের প্রকাশ পেয়েছিল, সেখানে লেখা হয় যে লংলাউ শহরের ওয়েনচাং উপগ্রহ কেন্দ্রের দৌলতে শহরে পর্যটকের ভিড় বাড়ছে। লোকজন সমুদ্র সৈকতে জড়ো হয়ে রকেট উৎক্ষেপণের দৃশ্য দেখছে। ভাইরাল ভিডিয়োটিতে লক্ষ্য করলে সেটিও যে সমুদ্রের ধারেই রেকর্ড করা হয়েছে তা স্পষ্ট হয়ে যাবে। 

সুতরাং, একটি রকেট উৎক্ষেপণের ভিডিয়োকে যে বিভ্রান্তিকর দাবির সঙ্গে শেয়ার করা হচ্ছে, তা এর মাধ্যমেই স্পষ্ট হয়ে যায়। 

ফ্যাক্ট চেক

facebook users

দাবি

ভিডিয়োতে যা দেখা যাচ্ছে সেটি চিনের আবিষ্কৃত কৃত্রিম সূর্য।

ফলাফল

ভিডিয়োটি আসলে একটি রকেট উৎক্ষেপণের যা গত বছর ডিসেম্বর মাসে চিনের লংলাউ শহরের ওয়েনচাং উপগ্রহ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement