ফ্যাক্ট চেক: ক্রিকেট থেকে অবসর নিলেন সূর্যকুমার যাদব? ভাইরাল পোস্টের সত্যতা যাচাই করল আফয়া

সূর্যকুমার যাদব ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান। টি টোয়েন্টি ফরম্যাটে আইসিসি-র ব়্যাঙ্কিংয়ে তিনি আপাতত দু'নম্বর স্থানে রয়েছেন। সম্প্রতি ফেসবুকে নেটিজেনদের একাংশ দাবি করতে শুরু করেছে যে, ভারতীয় ক্রিকেট দলের সদস্য সূর্যকুমার যাদব নাকি খেলা থেকে অবসর ঘোষণা করেছেন।

Advertisement
ফ্যাক্ট চেক: ক্রিকেট থেকে অবসর নিলেন সূর্যকুমার যাদব? ভাইরাল পোস্টের সত্যতা যাচাই করল আফয়াঅবসর নিলেন সূর্যকুমার?

বর্তমানে তিনি ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান। টি টোয়েন্টি ফরম্যাটে আইসিসি-র ব়্যাঙ্কিংয়ে তিনি আপাতত দু'নম্বর স্থানে। কেরিয়ারের পিক পয়েন্টে থাকা ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদবের অবসর নিয়ে এবার জল্পনা তুঙ্গে।

সম্প্রতি ফেসবুকে নেটিজেনদের একাংশ দাবি করতে শুরু করেছে যে, ভারতীয় ক্রিকেট দলের সদস্য সূর্যকুমার যাদব নাকি খেলা থেকে অবসর ঘোষণা করেছেন। একটি সংবাদিক সম্মেলনের ভিডিয়ো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অনেকে হিন্দিতে লিখেছেন যে, দক্ষিণ আফ্রিকার কাছে ম্যাচ হেরে যাওয়ার পর অবসর ঘোষণা করছেন সূর্যকুমার যাদব।   

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে, দাবিটি ভুল এবং বিভ্রান্তিকর। 

আফয়া অনুসন্ধান 

সোশ্যল মিডিয়ায় যে দাবিটি করা হয়েছে তা নিঃসন্দেহে বড় খবর। এই দাবির সতত্যতা যাচাই করতে আমরা প্রথমে গুগলে খবরটি খুঁজে বের করার চেষ্টা করি। গুগলে 'Suryakumar Yadav Retirement' লিখে সার্চ করে আমরা এই সংক্রান্ত কোনও খবর পাইনি।

এরপর আমরা আমরা ভারতীয় ক্রিকেটের নির্ণায়ক সংস্থা BCCI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যাই। সেখানে Suryakumar Yadav Retirement লিখে সার্চ করেও এই সংক্রান্ত কোনও খবর পাওয়া যায়নি। 

ভিডিয়োটি ভাল করে শুনে বোঝা যায়, সূর্যকুমার যাদব ম্যাচ এবং খেলা সংক্রান্ত কথা বলছেন। সেখানে অবসর গ্রহণ সংক্রান্ত কোনও শব্দই তিনি ব্যয় করেননি। এরপর ভিডিয়োটির সত্যতা যাচাই করতে আমরা একটি অংশের স্ক্রিনশট নিয়ে গুগলে রিভার্স সার্চ করি। 

এডিটরজি ওয়েবসাইটের একটি খবর সাজেশনে আসে। সেটা থেকেই আমরা জানতে পারি ভিডিয়োটি আসলে চলতি বছরের ২৩ সেপ্টেম্বরের এবং সেটা অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলার আগে সূর্যকুমারের সাংবাদিক সম্মেলন। 

এমনকী, সূর্যকুমার অবসর ঘোষণা করেছেন বলে যে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে, সেই ভিডিয়োর উপরে UNC News-এর লোগো দেখা যাচ্ছে। সেই নিউজ চ্যানেলের আসল ভিডিয়োটিও আমরা ইউটিউবে খুঁজে পাই। সেখানেও লেখা রয়েছে, ম্যাচের আগের সাংবাদিক সম্মেলন এবং ভিডিয়োটি প্রায় দু'সপ্তাহ আগে আপলোড করা হয়েছে। ঠিক যখন ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ খেলছিল। দক্ষিণ আফ্রিকার সঙ্গে নয়। 

Advertisement

সুতরাং এর থেকেই প্রমাণিত হল যে সূর্যকুমার যাদব খেলা থেকে অবসর ঘোষণা করেননি এবং পোস্ট করা ভিডিয়োটি দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচের পরের ভিডিয়ো নয়। ওটি অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ শুরু আগের সাংবাদিক সম্মেলন।

রিপোর্ট: তনুজিৎ দাস
 

ফ্যাক্ট চেক

Facebook

দাবি

ভারতীয় ক্রিকেট দলের সদস্য সূর্যকুমার যাদব খেলা থেকে অবসরের ঘোষণা করেছেন

ফলাফল

দাবিটা সত্যি নয়। সূর্যকুমার যাদব খেলা থেকে অবসর ঘোষণা করেননি এবং পোস্ট করা ভিডিয়োটি দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচের পরের ভিডিয়ো নয়। ওটি অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ শুরু আগের সাংবাদিক সম্মেলন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement