ফ্যাক্ট চেক: জনপ্রিয় কার্টুন সিরিজ সিম্পসন্স কি কয়েক বছর আগেই তুরস্ক ভূমিকম্পের ভবিষ্য়দ্বাণী করেছিল?

আড়াই মিনিটের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। এই ভিডিয়োতে জনপ্রিয় কার্টুন সিরিজ সিম্পসন্সের কয়েকটি দৃশ্য দেখানো হয়েছে। ভিডিয়োটি দেখিয়ে দাবি করা হচ্ছে যে, সিম্পসন্সের একটি এপিসোডে নাকি বেশ কয়েক বছর আগেই তুরস্কে এমনই একটি ভূমিকম্প হওয়ার ভবিষ্যদ্বাণী করে দেওয়া হয়েছিল।

Advertisement
ফ্যাক্ট চেক: জনপ্রিয় কার্টুন সিরিজ সিম্পসন্স কি কয়েক বছর আগেই তুরস্ক ভূমিকম্পের ভবিষ্য়দ্বাণী করেছিল? জনপ্রিয় কার্টুন সিরিজ সিম্পসন্স কি কয়েক বছর আগেই তুরস্ক ভূমিকম্পের ভবিষ্য়দ্বাণী করেছিল?

তুরস্ক ও সিরিয়ার সর্বনাশা ভূমিকম্পে ইতিমধ্যেই ৪৬ হাজারের বেশি মানুষের মৃত্য়ুর খবর মিলেছে। দুই দেশে চলা এই প্রকৃতির তাণ্ডবের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে কয়েক লক্ষ কোটি। বর্তমানে উদ্ধারকার্য ক্রমশ স্তিমিত হয়ে আসছে। তবে সোশ্যাল মিডিয়া এখনও এই ঘটনার নানা ছবি ও ভিডিয়ো নিয়ে মেতে রয়েছে। 

এরই মধ্যে প্রায় আড়াই মিনিটের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। এই ভিডিয়োতে জনপ্রিয় কার্টুন সিরিজ সিম্পসন্সের কয়েকটি দৃশ্য দেখানো হয়েছে। ভিডিয়োটি দেখিয়ে দাবি করা হচ্ছে যে, সিম্পসন্সের একটি এপিসোডে নাকি বেশ কয়েক বছর আগেই তুরস্কে এমনই একটি ভূমিকম্প হওয়ার ভবিষ্যদ্বাণী করে দেওয়া হয়েছিল। 

ভিডিয়োটিতে সিম্পসন্সের কয়েকটি দৃশ্য পরপর দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে কোথাও দুর্ঘটনা, কোথাও বা বাড়ি-ঘর ভেঙে যাওয়ার ছবি দেখানো হয়েছে। ভিডিয়োটি শেয়ার করে লেখা হয়েছে যে, ২০০১ সালের একটি এপিসোডে নাকি তুরস্কের ভূমিকম্পের বিষয়ে দেখানো হয়েছিল। 

পোস্টটি শেয়ার করে লেখা হয়েছে, "আলোচিত সে-ই সিম্পসন্স কার্টুনে মানবসৃষ্ট কৃত্রিম ভূমিকম্পের ইঙ্গিত দেয়া হয়েছে। সম্ভবত ২০০১ সালের একটি এপিসোডে দেখিয়ে ছিল তুরস্কের ভূমিকম্পের ব্যাপারে। তাহলে কি তুরস্কে ঘটে যাওয়া ভূমিকম্পের পেছনে গুপ্ত সংস্থার হাত রয়েছে? এগুলো কি সবই পূর্ব পরিকল্পিত?"  

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিয়োটি বেশ কয়েকটি এপিসোডের ক্লিপ একসঙ্গে জুড়ে তৈরি করা হয়েছে। তুরস্কের ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী নিয়ে কোনও এপিসোড সম্প্রচার করেনি সিম্পসন্স।

আফয়া তদন্ত

ভাইরাল ভিডিয়োটির ১১ সেকেন্ডের মাথায় একটি কমলা রঙের বাড়িকে ভেঙে পড়তে দেখা যাচ্ছে। এই ফ্রেমটিকে রিভার্স সার্চ করতেই আমরা একই দৃশ্য-সহ ভিডিয়ো একটি ওয়েবসাইটে দেখতে পাই। সেখানে লেখা হয়, হু শট মিস্টার বার্ন্স এপিসোডে এই দৃশ্যটি সম্প্রচার করা হয়েছিল। আইএমডিবি-র ওয়েবসাইটে উল্লেখ করা হয়, এই এপিসোডডি ১৯৯৫ সালে সম্প্রচার হয়েছিল। 

Advertisement

এরপর ১৫ সেকেন্ড নাগাদ একটি ফ্রেম দেখা যাচ্ছে যেখানে 'ক্রাস্টিল্যান্ড' লেখা দেখতে পাওয়া যাচ্ছে, সেই সঙ্গে বাঁ-দিকে একটি তুরস্কের পতাকাও দেখা যাচ্ছে। ওই ফ্রেমটি রিভার্স সার্চ করে তা আমরা দেখতে পাই সিম্পসন্সের একটি ফ্যানপেজ ওয়েবসাইট থেকে প্রকাশ করে থিমপার্কের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে যদিও ক্রাস্টিল্যান্ডের বাঁ-দিকে কোনও তুরস্কের পতাকা দেখা যায়নি। যা থেকে বোঝা যায় যে ফটোশপের সাহায্য নিয়ে এটি বসানো হয়েছিল।

এ বার ভাইরাল ভিডিয়োর ৩৮ সেকেন্ডের নাগাদ যে ফ্রেমে দুটি চরিত্রকে একটি বহুতল থেকে ঝাঁপ দিতে দেখা যাচ্ছে, সেই ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে আমরা সেটা খুঁজে পাই ২০১৯ সালে ইউটিউবে আপলোড হওয়া একটি ভিডিয়োতে। ভিডিয়োতে উল্লেখ পাওয়া তথ্যের কিওয়ার্ড সন্ধান করে আমরা জানতে পারি যে এই এপিসোডটি ১৯৯৯ সালে সম্প্রচার করা হয়েছিল। 

এরপর ১ মিনিট ২৭ সেকেন্ড নাগাদ যে মালবাহী জাহাজের একটি দৃশ্য তুরস্কের পতাকা-সহ দেখোনো হয়েছে, তা আমরা ২০২০ সালে আপলোড হওয়া ইউটিউবের একটি ভিডিয়োতে খুঁজে পাই। যদিও এর সঙ্গে তুরস্কের ভূমিকম্পের যে কোনও সংযোগ ছিল না, তা বলাই বাহুল্য।

কিওয়ার্ড সার্চ করে আমরা দেখতে পাই, এর আগে তুরস্কের একটি ওয়েবসাইট এই ভাইরাল ভিডিয়োর মধ্যে থাকা একটি ক্লিপের সত্যতা অনুসন্ধান করেছে।

অর্থাৎ বোঝাই যাচ্ছে, পৃথক কতগুলি ভিডিয়ো একত্রে জুড়ে বিভ্রান্তিকর দাবি ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

 

ফ্যাক্ট চেক

facebook users

দাবি

এই ভিডিয়োতে দেখা যাচ্ছে জনপ্রিয় কার্টুন সিরিজ 'সিম্পসন্স' কীভাবে আগেই তুরস্কের ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করেছিল।

ফলাফল

ভাইরাল ভিডিয়োটি 'সিম্পসন্স' এর কয়েকটি পৃথক এপিসোড এর দৃশ্য জুড়ে বানানো হয়েছে। এমন কোনও ভবিষ্যদ্বাণী এই কার্টুন সিরিজের কোনও এপিসোড করা হয়নি।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement