ফ্যাক্ট চেক-ফেসবুকে ভুয়ো দাবী, ঠান্ডা পানীয়তে রয়েছে ইবোলা ভাইরাস

হায়দরাবাদ পুলিশের নামে ছড়ালো ভিত্তিহীন বার্তা

Advertisement
ফ্যাক্ট চেক-ফেসবুকে ভুয়ো দাবী, ঠান্ডা পানীয়তে রয়েছে ইবোলা ভাইরাস coke cover

করোনা ভাইরাস অতিমারীর মধ্যে সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দাবী করা হয়েছে যে হায়দরাবাদ পুলিশের তরফ থেকে কোকা কোলা, পেপসি , ফ্যানটা সহ বেশ কিছু ঠান্ডা পানীয় খেতে বারণ করা হয়েছে। পোস্টে বলা হয়েছে যে এই সংস্থার একজন কর্মী এই পানীয়গুলিতে ইবোলা ভাইরাস দূষিত রক্ত মিশিয়েছে।  দাবী করা হয়েছে যে এই খবরটি নাকি এনডিটিভি নিউজ চ্যানেলে দেখানো হয়েছে।  

coke fb

ভাইরাল পোস্টটি আর্কাইভ করা হয়েছে এখানে 
। 

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে যে এই ভাইরাল পোস্টটির দাবী সর্বৈব মিথ্যা।  হায়দরাবাদ  পুলিশের তরফ থেকে এই সব পানীয়র ওপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হয় নি।  

এই ভাইরাল পোস্টটি শুধু বাংলায় নয় হিন্দি ভাষাতেও ভাইরাল হয়েছে ফেসবুকে । আমরা প্রথমে কী ওয়ার্ডএর সাহায্যে ইন্টারনেটে খুঁজে হায়দারবাদ পুলিশের একটি পুরোনো টুইট খুঁজে পাই। এই টুইটটি ২০১৯ সালে ১৩ ই জুলাই পোস্ট করা হয়েছিল। 

এই টুইটে হায়দরাবাদ পুলিশের তরফ থেকে লেখা হয় , যে ঠান্ডা পানীয় নিয়ে একটি ভুয়ো বার্তা সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, হায়দরাবাদ পুলিশের তরফ থেকে এমন কোনও বিবৃতি দেওয়া হয় নি।  


হায়দরাবাদ পুলিশের এই টুইটির সঙ্গে ভুয়ো ভাইরাল বার্তাটির ছবিও দেওয়া হয়। সেখানে আরও কিছু ছবি দেওয়া হয় যেগুলি একেবারেই অপ্রাসঙ্গিক।  

এরপর আমরা এনডিটিভি নিউজের ওয়েবসাইট খুঁজে দেখি, এবং কোথাও তাদের ওয়েবসাইটে এধরনের খবর খুঁজে পাই না।  

সুতরাং এর থেকে পরিষ্কার বলা যায় যে ঠান্ডা পানীয় এবং ইবোলা ভাইরাস নিয়ে এই ভাইরাল বার্তাটি ভুয়ো এবং ভিত্তিহীন।  
 

ফ্যাক্ট চেক

Facebook user

দাবি

হায়দরাবাদ পুলিশের তরফ থেকে কোকা কোলা, পেপসি , ফ্যানটা সহ বেশ কিছু ঠান্ডা পানীয় খেতে বারণ করা হয়েছে। পোস্টে বলা হয়েছে যে এই সংস্থার একজন কর্মী এই পানীয়গুলিতে ইবোলা ভাইরাস দূষিত রক্ত মিশিয়েছে।

ফলাফল

এই ভাইরাল পোস্টটির দাবী সর্বৈব মিথ্যা। হায়দরাবাদ পুলিশের তরফ থেকে এই সব পানীয়র ওপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হয় নি।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook user
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement