ফ্যাক্ট চেক- মেসির সম্পাদিত ছবি ভাইরাল ফেসবুকে

জার্সি তুলে চে গুয়েভারার কোনো ছবি দেখাননি মেসি

Advertisement
ফ্যাক্ট চেক- মেসির সম্পাদিত ছবি ভাইরাল ফেসবুকে messi cover

ফুটবল তারকা লিওনেল মেসির একটা ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে যেখানে তাকে জার্সি তুলে কিউবার বিপ্লবী কমিউনিস্ট নেতা চে গুয়েভারার ছবি দেখতে দেখা যাচ্ছে। ফেসবুক ক্যাপশনে লেখা "মেসির বুকে বিপ্লবী চে ছবি: কালেক্টেড"।  

messi fb

ভাইরাল পোস্টটি আর্কাইভ হয়েছে এখানে । 

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে, ভাইরাল ছবিটি সম্পাদিত। মেসির জার্সির নিচে চে গুয়েভারার ছবি ছিল না।  

রিভার্স ইমেজ সার্চের সাহায্যে আমরা ভাইরাল মেসির আসল ছবিটি খুঁজে পাই গেটি ইমাজেসের ওয়েবসাইটে। ছবির ক্যাপশনে লেখা, ২০০৭ স্প্যানিশ লীগ চলাকালীন রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে বার্সেলোনা ক্লাবের হয়ে দ্বিতীয় গোলটি করার পর জার্সি তুলে নিজের আনন্দ প্রকাশ করেন মেসি।  আসল ছবিতে জার্সির তলায় চে গুয়েভারার ছবি নেই। 

গেটি ইমাজেসের সৌজন্যে 

getty image

২০০৭ সালের ১০ ই মার্চের এই ম্যাচটি ছিল ১৯ বছরের মেসির জন্য বার্সেলোনার তরফ থেকে প্রথম হ্যাট্রিক।  বার্সেলোনা ক্লাবের তরফ থেকে ইউটিউবে এই ম্যাচটির ভিডিও আপলোড করা হয় যেখানে মেসির জার্সি তুলে আনন্দ প্রকাশ করার সেই মুহূর্তটি দেখা যায়।  

গতবছর অতিমারীর সময় লিওনেল মেসি ঘোষণা করেন যে ক্লাবের খেলোয়াড়েরা তাদের বেতনের ৭০ শতাংশ ছেড়ে দিতে রাজি হয়েছে ক্লাবের অন্যান্য কর্মচারীদের বেতনের জন্য। এই ঘোষণার পর ইউরোপের সংবাদপত্রগুলি মেসির প্রশংসা করে। ফরাসি সংবাদপত্র ল'একুইপ মেসিকে চে গুয়েভারার সঙ্গে তুলনা করে। এর পর থেকেই মেসির সম্পাদিত এই ছবিটি ভাইরাল হয়। 

ফ্যাক্ট চেক

Facebook user

দাবি

লিওনেল মেসির বুকে চে গুয়েভারার ছবি ।

ফলাফল

ভাইরাল ছবিটি সম্পাদিত। মেসির জার্সির নিচে চে গুয়েভারার ছবি ছিল না।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook user
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement