ফ্যাক্ট চেক- তৃণমূলকে লক্ষ্য করে বাবুল সুপ্রিয়র ভাইরাল গানটি ২০১৯ সালে গাওয়া

বাবুলের পুরোনো গানকে টেনে উপনির্বাচনের নামে ভাইরাল বিভ্রান্তিকর দাবি

Advertisement
ফ্যাক্ট চেক- তৃণমূলকে লক্ষ্য করে বাবুল সুপ্রিয়র ভাইরাল গানটি ২০১৯ সালে গাওয়া babul cover

সম্প্রতি রাজনীতিবিদ এবং গায়ক বাবুল সুপ্রিয়র একটি গান ভাইরাল হয়েছে ফেসবুকে।  দাবি করা হয়েছে যে বাবুল সুপ্রিয় এই গানের মাধ্যমে আসন্ন উপনির্বাচনে ভোটদাতাদের তৃণমূলকে ভোট দিতে বারণ করছেন।

ফেসবুক ক্যাপশনে লেখা হয়েছে , " তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয় নিজেই বলছে,, গান গেয়ে...এই তৃণমূলকে আর ভোট না!!! তাহলে কিভাবে জিতবেন উপনির্বাচনে???" 

ভাইরাল গানের ভিডিওতে লেখা রয়েছে , "আসন্ন ১২ই এপ্রিল বালিগঞ্জ উপনির্বাচনে তৃনমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয় নিজেই গান গেয়ে জানালেন তৃনমূলকে ভোট দেবেন না।”

babul body

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে জানতে পেরেছে বাবুল সুপ্রিয়র ভাইরাল গানটি ২০১৯ সালের।  সেই সময় তিনি আসানসোলের বিজেপি সংসদ ছিলেন। 

বাবুল সুপ্রিয় ২০২১ সালে সেপ্টেম্বর মাসে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। 

আসন্ন ১২ ই এপ্রিল বালিগঞ্জের বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়।  সুতরাং এটা খুব স্বাভাবিক ব্যাপার যে বাবুল কখনোই তার নিজের দলের বিরুদ্ধে গান বাঁধবেন না।

আমরা খুঁজে দেখি যে  “এই তৃনমূল আর নয়” -এই ভাইরাল গানটি বাবুল ২০১৯ সালে গেয়েছিলেন বিজেপির হয়ে তৃণমূলকে লক্ষ্য করে। এই গানটি সেই সময় বেশ বিতর্ক তৈরী করেছিল, তার রিপোর্ট দেখতে পাওয়া যাবে ২০১৯ সালের বেশ কিছু বাংলা সংবাদ মাধ্যমে

১২ এপ্রিল আসানসোল সংসদীয় ক্ষেত্রে ও বালিগঞ্জ বিধানসভায় উপনির্বাচন হবে এবং ১৬ এপ্রিল  এই ভোটের ফলাফল প্রকাশ হবে। 

সুতরাং বোঝা গেলো ২০১৯ সালের পুরোনো একটি গান সাম্প্রতিক উপনির্বাচনের সঙ্গে জুড়ে তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়র এখনকার গাওয়া গান বলে চালানো হচ্ছে। 
 

ফ্যাক্ট চেক

Facebook user

দাবি

আসন্ন উপনির্বাচনে গানের মাধ্যমে ভোটদাতাদের তৃণমূলকে ভোট দেওয়া থেকে বিরত থাকতে বলছেন বাবুল সুপ্রিয়।

ফলাফল

বাবুল সুপ্রিয়র ভাইরাল গানটি ২০১৯ সালের। সেই সময় তিনি আসানসোলের বিজেপি সংসদ ছিলেন। নিজের দল তৃণমূলের বিরুদ্ধে এমন কোনো গান করেন নি বাবুল।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook user
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement