ফ্যাক্ট চেক: জলের তোড়ে গাড়ি উল্টে যাওয়ার ভাইরাল ভিডিওটি পাকিস্তানের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির নয় 

প্রায় সাত বছরের পুরোনো ভিডিও ভাইরাল হলো বিভ্রান্তিকর দাবির সঙ্গে

Advertisement
ফ্যাক্ট চেক: জলের তোড়ে গাড়ি উল্টে যাওয়ার ভাইরাল ভিডিওটি পাকিস্তানের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির নয় প্রায় সাত বছরের পুরোনো ভিডিও ভাইরাল হলো বিভ্রান্তিকর দাবির সঙ্গে

পাকিস্তানের বন্যা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ালো একটি ভিডিও।  এই ভিডিওতে একটি পাহাড়ি খরস্রোতা নদীর মাঝখানে একটি আটকে পড়া গাড়ি দেখা যাচ্ছে। গাড়িটি জলের তীব্র স্রোতে উল্টে গাছে এবং যাত্রীরা নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। 

 

ফেসবুকে ভাইরাল ভিডিওটি পোস্ট করে দাবি করা হয়েছে যে ভিডিওটি পাকিস্তানের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির। ক্যাপশনে লেখা হয়েছে, "পাকিস্তানের বেলুচিস্তানে বন্যা পরিস্থিতি প্রতিদিনই খারাপ হচ্ছে। আল্লাহ পাকিস্তান এবং বন্যা ত্রাণ কার্যক্রমে জড়িত দলকে সাহায্য করুন। আল্লাহ সকল মুসলমানদের উপর সহয় হোন আমিন।" (পোস্টের ক্য়াপশনের বানান অপরিবর্তিত)

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে জানতে পেরেছে যে ভাইরাল ভিডিওটি  সাত বছরের পুরোনো এবং এর সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক বন্যার কোনও সম্পর্ক নেই। 

ভাইরাল ভিডিওর স্থির চিত্রে রিভার্স ইমেজ সার্চের সাহায্যে আমরা ভিডিওটির সত্যতা জানতে পারি।  

আমরা ভাইরাল ভিডিওটি ডেইলি মোশন ভিডিও প্লাটফর্মে খুঁজে পাই।  ভিডিওটি পাকিস্তানের ARY সংবাদ মাধ্যম থেকে নেওয়া হয়েছে।  

২০১৫ সালে আপলোড করা এই ভিডিওটি পাকিস্তানের চিত্রাল এলাকার বলে উল্লেখ করা হয়েছে। 

এই সূত্র ধরে কী ওয়ার্ডস সার্চের সাহায্যে আমরা ইংরেজি ট্যাবলয়েড ডেইলিমেইল-এর ওয়েবসাইটেও একই ভিডিও খুঁজে পাই।

২০১৬ সালের এই প্রতিবেদন থেকে জানা যায় যে বন্যা বিধ্বস্ত এই জায়গাটি পাকিস্তানের। 

পাকিস্তানে সাম্প্রতিকালে ভয়াবহ বন্যায় প্রচুর ক্ষয় ক্ষতি হয়েছে এবং অনেক মানুষ প্রাণ হারিয়েছেন।  

কিন্তু ভাইরাল ভিডিওটি যেহেতু সাত বছর আগে থেকে ইন্টারনেটে রয়েছে , সুতরাং ভিডিওটি পাকিস্তানের সাম্প্রতিক বন্যার নয়, এটি প্রমাণিত। 

 

ফ্যাক্ট চেক

Facebook user 

দাবি

ভিডিওটি পাকিস্তানের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির।  

ফলাফল

ভাইরাল ভিডিওটি  সাত বছরের পুরোনো এবং এর সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক বন্যার কোনো সম্পর্ক নেই। 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook user 
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement