রাজ্যে ২১,০০০ মদের দোকান বৃদ্ধি পেয়েছে আর কমছে মাধ্যমিক পরিক্ষাত্রী, এই দাবি সত্যি নয়

দাবি, গতবছরের তুলনায় ৩৩,০০০ কম পরিক্ষাত্রী এ বছর মাধ্যমিক দিয়েছে

Advertisement
রাজ্যে ২১,০০০ মদের দোকান বৃদ্ধি পেয়েছে আর কমছে মাধ্যমিক পরিক্ষাত্রী, এই দাবি সত্যি নয়পশ্চিমবঙ্গে ক'টা মদের দোকান আছে?

পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা নিয়ে এবার একটি দাবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো। 

এক ফেসবুক ব্যবহারকারী একটি পোস্ট করে দাবি করেছেন, "২০১১ সাল থেকে এ রাজ্যে ২১,০০০ মদের দোকান বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, গত এক বছরে মাধ্যমিক পরিক্ষাত্রী কমেছে ৩৩,০০০ জন।"

একই দাবি সহ পোস্টের আর্কাইভ দেখুন এখানেএখানে

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।

তদন্তে নেমে আমরা রাজ্য সরকারের আবগারি দপ্তরের ওয়েবসাইটে গিয়ে রাজ্যে কতগুলো মদের দোকান আছে তা খোঁজ নিতে শুরু করি।

দেখা যাচ্ছে, ওয়েবসাইট অনুযায়ী, এই মুহূর্তে মোট ৫,২২০টি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান রয়েছে গোটা রাজ্য জুড়ে। 

EXCISE

এর পর আমরা ওয়েবসাইটে জেলা ভিত্তিক গোটা রাজ্যের মদের দোকানগুলোর যে পূর্ণাঙ্গ তালিকা রয়েছে তা খুঁজে বের করি। সেখানেও সবকটি জেলার তালিকা মিলিয়ে দেখা যাচ্ছে যে ৫,২২০টি মদের দোকান রয়েছে পশ্চিমবঙ্গে। 

২০১৫-১৬ আর্থিক বর্ষের একটি রিপোর্টও আমরা খুঁজে পেয়েছি। সেই রিপোর্ট অনুযায়ী পয়লা এপ্রিল ২০১৬ অবধি রাজ্যজুড়ে ৪,১৮৩টি মদের ছিল এই রাজ্যে। 

2015 report

বিষয়টিকে আরও নিশ্চিত করতে এবার আমরা আবগারি দপ্তরের আধিকারিক গৌতম দাসের সঙ্গে যোগাযোগ করি। তিনি জানান, রাজ্যে সব রকম প্রতিষ্ঠান মিলিয়েও (বার-কাম-রেস্তোরাঁ কিংবা অফশপ ইত্যাদি) ২১,০০০ মদের দোকান নেই। তৃণমূলের আমলে ঢালাও মদের দোকান খুলেছে এই ধারণাও ভুল। 

"বিভিন্ন ধরণের লাইসেন্স দিয়ে থাকে আবগারি দপ্তর। মূলত এক একটি প্রতিষ্ঠানকে এক এক ধরণের লাইসেন্স দেওয়া হতো। কিন্তু ২০১১ সালের পর থেকে একটি প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরণের লাইসেন্স দেওয়া হচ্ছে। যেমন দেশি মদের দোকানগুলোকে আইএমএফএল-এর লাইসেন্স দেওয়া হচ্ছে। আবার আইএমএফএল যে দোকাগুলোতে বিক্রি হতো সেই দোকানগুলোকে দেশি মদ বিক্রির লাইসেন্স দেওয়া হচ্ছে। অর্থাৎ, লাইসেন্স দেওয়ার সংখ্যা হয়ত বৃদ্ধি পেয়েছে। কিন্তু দোকান সংখ্যা খুব একটা বৃদ্ধি পায়নি," গৌতম দাস জানালেন আজ তক-কে।
 

Advertisement

মাধ্যমিক পরিক্ষাত্রীর সংখ্যা কত?

এর পর আমরা কিওয়ার্ড সার্চ করে দেখেছি যে ২০২১ সালে কতজন পরিক্ষাত্রী মাধ্যমিক দিয়েছিল। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গত বছর মোট ১০,৭৯,৭৪৯ পরিক্ষাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। এবং, প্রত্যেকই পরীক্ষায় উত্তীর্ন হয়েছিল। 

Madhyamik 2021

অন্যদিকে, ২০২২ সালে, মানে এই বছর, মাধ্যমিক পরিক্ষাত্রীর সংখ্যা ছিল ১১,১৮,৮২১ জন। অর্থাৎ গতবারের তুলনায় প্রায় ৫০ হাজার মতো বৃদ্ধি পেয়েছে।

MAdhyamik 2022

সুতরাং, এই পোস্টের দাবি যে বিভ্রান্তিকর তা বলাইবাহুল্য।

ফ্যাক্ট চেক

A facebook user

দাবি

২০১১ সাল থেকে এ রাজ্যে ২১,০০০ মদের দোকান বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, গত এক বছরে মাধ্যমিক পরিক্ষাত্রী কমেছে ৩৩,০০০ জন।

ফলাফল

বর্তমানে এই রাজ্যে ২১,০০০ মদের দোকান নেই। দ্বিতীয়ত, মাধ্যমিক পরিক্ষাত্রীর সংখ্যা গতবারের (১০,৭৯,৭৪৯) তুলনায় এবছর (১১,১৮,৮২১) ৫০,০০০ মতো বৃদ্ধি পেয়েছে।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
A facebook user
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement