বৌদ্ধগয়ার পুরোনো ছবি কর্ণাটকের খ্রিষ্টান পরিবারের ধর্ম পরিবর্তনের ছবি বলে ভাইরাল

দাবি, ছবিটি কর্ণাটকের টিমোথি হোসমানি যিনি সপরিবারে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন

Advertisement
বৌদ্ধগয়ার পুরোনো ছবি কর্ণাটকের খ্রিষ্টান পরিবারের ধর্ম পরিবর্তনের ছবি বলে ভাইরালছবিটি কোথাকার, গয়ার নাকি কর্ণাটকের?

এবার ধর্ম পরিবর্তন বিষয়ক একটি পোস্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো। 

এক ফেসবুক ব্যবহারকারী একটি ছবি পোস্ট করে দাবি করেছেন, "সনাতন ধর্মে প্রত্যাবর্তন করলেন কর্ণাটকের ইয়াদগি জেলার গুরমিতকল তহসিলের কনিকল গ্রামের খ্রিস্টান বাসিন্দা টিমোথি হোসমানি ও তার পরিবার। বেঙ্গালুরু থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে গুরমিতকল তহসিলের কনিকল গ্রামের বাসিন্দা টিমোথি টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন যে, তার বাবা-মা জ্ঞানমিত্র এবং সৌভাগ্য কোন পরিস্থিতিতে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছিল তা জানেন না তিনি। তবে এখন তিনি সেই ভুল শুধরে নিয়ে নিজ ধর্মে ফিরছেন।"

একই দাবি সহ পোষ্টের আর্কাইভ দেখুন এখানেএখানে

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
 

ছবিটি কোথাকার?

তদন্তে নেমে আমরা প্রথমে রিভার্স সার্চ করে ছবিটির মূল সূত্র খুঁজে পেয়েছি। 

২০১৪ সালে ইন্ডিয়ান এক্সপ্রেস একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই প্রতিবেদনে এই ছবিটি ব্যবহার করা হয়েছিল। এই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের ২৯শে ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) বৌদ্ধগয়ার আতিয়াতে একটি "ঘর ওয়াপসি" অনুষ্ঠানের আয়োজন করে ছিল। এই ছবিটি সেই অনুষ্ঠানের। 

Gaya

এই প্রতিবেদনের দাবি, সেদিন মোট ৪২টি খ্রিষ্টান মাঝি পরিবারের হিন্দু ধর্মে ফিরিয়ে আনার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হলেও, এই ৪২টি পরিবারের কেউই সেই অনুষ্ঠানে যোগ দেননি। সেই অনুষ্ঠানে অন্যান্য অনগ্রসর শ্রেণীর সম্প্রদায়ভুক্ত ৫০টি যাদব পরিবারের কিছু মানুষ উপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত, তাঁরাই শেষ পর্যন্ত হোম-যজ্ঞে অংশগ্রহণ করেন।

সুতরাং, এই ছবিটির সঙ্গে কর্ণাটকে বা বেঙ্গালুরুর সুদূরে অবস্থিত কোনও গ্রামের সম্পর্ক নেই।    

কর্নাটকে কী হয়েছিল?

এই পোস্টে দাবি করা হয়েছে, সনাতন ধর্মে প্রত্যাবর্তন করলেন কর্ণাটকের ইয়াদগি জেলার গুরমিতকল তহসিলের কনিকল গ্রামের খ্রিস্টান বাসিন্দা টিমোথি হোসমানি ও তার পরিবার।"

Advertisement

আমরা কিওয়ার্ড সার্চ করে দেখেছি  টাইমস অফ ইন্ডিয়াওপ-ইন্ডিয়া  ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছিল।  

Karnataka

সেখানে বলা হচ্ছে, কর্ণাটকের ইয়াদগির জেলার এক গ্রামের এক দম্পতি ৫০ বছর আগে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। সেই দম্পতির পুত্র ৫৫ বছরের টিমোথি হোসমানি সম্প্রতি সাংবাদিকদের জানিয়েছেন, তিনি গত সাত বছর ধরে হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান পালন করে চলেছেন এবং তিনি এবার হিন্দু ধর্ম পুনরায় গ্রহণ করতে চান। 

সব মিলিয়ে, এই পোস্টের দাবি যে বিভ্রান্তিকর তা বলাইবাহুল্য। কারণ, পোস্টে ব্যবহৃত ছবিটির সঙ্গে কর্ণাটকের কোনও সম্পর্ক নেই। ছবিটি ২০১৪ সালের, বৌদ্ধগয়ার আতিয়ার। সেই বছর ২৯শে ডিসেম্বর ভিএইচপি একটি "ঘর ওয়াপসি" অনুষ্ঠানের আয়োজন করেছিল।
 

ফ্যাক্ট চেক

A facebook user

দাবি

সনাতন ধর্মে প্রত্যাবর্তন করলেন কর্ণাটকের ইয়াদগি জেলার গুরমিতকল তহসিলের কনিকল গ্রামের খ্রিস্টান বাসিন্দা টিমোথি হোসমানি ও তার পরিবার।

ফলাফল

পোস্টে ব্যবহৃত ছবিটির সঙ্গে কর্ণাটকের কোনও সম্পর্ক নেই। ছবিটি ২০১৪ সালের, বৌদ্ধগয়ার আতিয়ার। সেই বছর ২৯শে ডিসেম্বর ভিএইচপি একটি "ঘর ওয়াপসি" অনুষ্ঠানের আয়োজন করেছিল।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
A facebook user
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement