ফ্যাক্ট চেক: এক কোটি ভারতীয়কে ইসরায়েলে বসতি স্থাপনের জন্য আমন্ত্রণ জানাননি বেঞ্জামিন নেতানিয়াহু

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে দাবিটি পুরোপুরি ভিত্তিহীন। নেতানিয়াহু এমন কোনও মন্তব্যও করেননি, এবং তা বাস্তবসম্মতও নয়।

Advertisement
ফ্যাক্ট চেক: এক কোটি ভারতীয়কে ইসরায়েলে বসতি স্থাপনের জন্য আমন্ত্রণ জানাননি বেঞ্জামিন নেতানিয়াহু

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্যের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে দাবি করা হচ্ছে যে তিনি এক কোটি ভারতীয়কে ইসরায়েলে পাকাপাকিভাবে বসতি স্থাপন করার আমন্ত্রণ জানিয়েছেন।

প্রায় ৪০ সেকেন্ডের এই ভিডিওতে নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতে ইসরায়েলের জনপ্রিয়তা সম্পর্কে বলতে শোনা যাচ্ছে। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, “নেতানিয়াহু বলছেন যে তিনি ভারত থেকে প্রায় এক কোটি ভারতীয়কে আমন্ত্রণ জানাবেন এবং তাদের এখানে (ইসরায়েলে) বসতি স্থাপন করবেন। এখানে, ভারতীয়রা কেবল হিন্দুদের বোঝাচ্ছেন...কারণ বিশ্ব জানে যে হিন্দুরা কোনও দেশকে অবমূল্যায়ন করে না। হিন্দুরা যে দেশে বাস করে তার প্রতি অনুগত থাকে। ইসরায়েলি এবং ইহুদিরা এটা খুব ভালো করেই জানে। জয় শ্রী রাম।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে দাবিটি পুরোপুরি ভিত্তিহীন। নেতানিয়াহু এমন কোনও মন্তব্যও করেননি, এবং তা বাস্তবসম্মতও নয়।

সত্য উদঘাটন

নেতানিয়াহুর ৪০ সেকেন্ডের এই বক্তব্যে কোথাও তাঁকে বলতে শোনা যায়নি যে তিনি এক কোটি ভারতীয়কে ইসরায়েলে বসতি স্থাপনের আমন্ত্রণ জানাচ্ছেন। এই ভিডিওতে তিনি যা বলেছেন তার হুবহু বাংলা অনুবাদ নিচে তুলে দেওয়া হলো।

“জানেন পরের সপ্তাহে এখানে কে আসছেন? নরেন্দ্র মোদী। ইসরায়েল ও ভারতের মধ্যে দুর্দান্ত জোট রয়েছে। এবং আমরা সব ধরনের সহযোগিতার বিষয়ে আলোচনা করব। ভারত কোনও ছোট দেশ নয়। তাদের জনসংখ্যা ১৫০ কোটি। ভারতে ইসারায়েলের জনপ্রিয়তা আকাশছোঁয়া। আপনারা কি জানেন? আচ্ছা জানেন। ভালো লাগলো যে আপনারা জানেন। কিন্তু আমি চাই আপনারা এটা জানুন। এ ছাড়াও একের পর এক অন্যান্য কয়েকটি দেশ আমাদের কাছে আসছে।” বলেন নেতানিয়াহু।

এই বক্তব্যে নেতানিয়াহুকে এক কোটি ভারতীয়কে ইসরায়েলে আমন্ত্রণ জানানো সংক্রান্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি। এরপর আমরা খোঁজার চেষ্টা করি যে উক্ত অনুষ্ঠানে নেতানিয়াহু এই সংক্রান্ত কোনও মন্তব্য করেছিলেন কিনা।

Advertisement

রিভার্স সার্চের মাধ্যমে আসল ভিডিওটি বেঞ্জামিন নেতানিয়াহুর ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। এই ভিডিও-র ৯ মিনিট ২৪ সেকেন্ডের থেকে ভাইরাল অংশটি শোনা যাবে। যার আগে নেতানিয়াহু ইসরায়েলের প্রতিরক্ষা শিল্প নিয়ে আলোচনা করছিলেন এবং বলেন যে জার্মানির চ্যান্সেলর সেখানে বিনিয়োগ করার ইচ্ছাপ্রকাশ করেছেন। এই ভিডিও-র পরর্বর্তী অংশে তিনি আর্জেন্টিনার মতো দেশের প্রশংসা করেন। তবে পুরো ভিডিও শোনা হলে সেখানেও নেতানিয়াহুর এমন কোনও বক্তব্য পাওয়া যায়নি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী কোনও সময় এই ধরনের কোনও মন্তব্য করেছেন কিনা, এই বিষয়ে কিওয়ার্ড সার্চ করা হলেও কোনও বিশ্বাসযোগ্য রিপোর্ট পাওয়া যায়নি। যদি বাস্তবে তিনি এমন কোনও আমন্ত্রণ করে থাকতেন, তবে নানা সংবাদ মাধ্যমে তা অবশ্যই প্রকাশ পেত।

এ ছাড়াও, ইসরায়েলের সরকারি ওয়েবসাইটের মাধ্যমে জানা যায় যে, সর্বশেষ ২০২৫ সালের ডিসেম্বর মাসের তথ্য পরিসংখ্যান অনুযায়ী, সেই দেশের বর্তমান জনসংখ্যা প্রায় ১ কোটি ১ লক্ষ ৭৮ হাজার। অর্থাৎ, নিজেদের জনসংখ্যার সমসংখ্যক অন্য দেশের মানুষকে বসতি স্থাপনের আমন্ত্রণ জানানো যে কখনই বাস্তবসম্মত নয়, এবং সেই দেশের প্রধানমন্ত্রীর পক্ষে এই ধরনের মন্তব্য করা সম্ভব নয়, সেটা বুঝতে বাকি থাকে না।

 

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক কোটি ভারতীয়কে ইসরায়েলে পাকাপাকিভাবে বসতি স্থাপনের আমন্ত্রণ জানিয়েছে।

ফলাফল

নেতানিয়াহু কখনই এমন কোনও আমন্ত্রণ জানাননি। দাবিটি পুুরোপুরি ভিত্তিহীন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement