ফ্যাক্ট চেক: ইদ-উল-আযহার শুভেচ্ছা জানাতে 'ভুললেন' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? দাবিটি অসত্য

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, দাবিটি অসত্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে ইদ-উল-আযহার দিন সকালেই শুভেচ্ছা জানিয়েছিলেন।

Advertisement
ফ্যাক্ট চেক: ইদ-উল-আযহার শুভেচ্ছা জানাতে 'ভুললেন' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? দাবিটি অসত্য

গত ২৮ মে পালিত হয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের ইদ-উল-আযহার উৎসব। আর এই উৎসব মেটার একদিন পর থেকে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট ভাইরাল হতে শুরু করেছে। এই সকল পোস্টে দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুসলিমদের এই উৎসবের দিনে ন্যূনতম শুভেচ্ছাও জানাননি।

এই দাবিতে বেশ কিছু ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, “হাজারো অভাব অভিযোগ থাকার পর‌ও একজন মুখ্যমন্ত্রী হিসাবে ঈদের নামাজ পরবর্তী সময়ে রেড রোডে মুসলিমদের মধ্য এসে সম্প্রীতির বাণী দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে নুন্যতম ঈদের শুভেচ্ছাটুকুও জানাননি শুভেন্দু অধিকারী।”

একই ধরনের দাবিতে G Eye-নামের একটি ডিজিট্যাল সংবাদ মাধ্যমেও একই দাবিতে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যেখানে ক্যাপশনে লেখা হয়েছে, “ইদ-উল-আযহার শুভেচ্ছা জানাতে 'ভুললেন' মুখ্যমন্ত্রী শুভেন্দু! নীরবতার নেপথ্যে কী রহস্য? দেখুন”।

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, দাবিটি অসত্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে ইদ-উল-আযহার দিন সকালেই শুভেচ্ছা জানিয়েছিলেন।

সত্য উদ্ঘাটন

শুভেন্দু অধিকারী ইদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছিলেন কি না এই বিষয়ে কিওয়ার্ড সার্চ কর হলে ডিডি নিউজ বাংলায় একটি ভিডিও প্রতিবেদন এবং বাংলা হান্টের একটি নিউজ কার্ড পাওয়া যায়। উভয় খবর থেকে জানা যায়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে ইদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেল পর্যবেক্ষণ করে দেখা যায়, গত ২৮ মে সকাল ৯টা ৫৪ মিনিটের এক পোস্টে শুভেন্দু ইদের শুভেচ্ছা জানান। ইংরেজিতে তিনি যা লেখেন তার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, “যাঁরা ইদ-উল-আযহা উদযাপন করছেন, তাঁদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আপনাদের ও আপনাদের পরিবারের জন্য শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করি।”

এই বিষয়ে মাতৃভূমির একটি রিপোর্টও পাওয়া যায়। যেখানে লেখা হয়, ইদের শুভেচ্ছা জানানোর কারণে এক্স পোস্টের রিপ্লাই অংশে উগ্র হিন্দুত্ববাদীদের তোপ এবং বিষোদ্গারের মুখে পড়েন শুভেন্দু। অনেকেই তাঁকে কটূক্তি করেন।

Advertisement

এর পাশাপাশি বিষয়টি নিয়ে সার্চ করা হলে আরামবাগ নিউজ টিভি-র ফেসবুক পেজেও একটি ভিডিও পাওয়া যায়। যেখানে আরামবাগ নিউজ টিভি-র প্রধান শফিকুল ইসলাম শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর ফোনালাপের রেকর্ড তুলে ধরা হয়। ক্যাপশন থেকে জানা যায়, ইদের শুভেচ্ছা জানাতে শফিকুল ইসলামকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে ইদের শুভেচ্ছা সংক্রান্ত কোনও পোস্ট শুভেন্দুর আধিকারিক ফেসবুক পেজ থেকে করা হয়নি।  

সবমিলিয়ে একটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে ইদ-উল-আযহার উপলক্ষে মুসলিম সম্প্রদায়কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শুভেচ্ছা না জানানোর দাবিটি সঠিক নয়।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

ইদ-উল-আযহার দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুসলিম সম্প্রদায়কে কোনও শুভেচ্ছা জানাননি।

ফলাফল

দাবিটি অসত্য। ২৮ মে ইদ-উল-আযহার দিন সকালেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানান।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement