ফ্যাক্ট চেক: বিহারে জমি উচ্ছেদ করতে গিয়ে জনতার সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ? জানুন কী ঘটেছিল

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে এই ঘটনাটি বিহারের হলেও এর সঙ্গে জমি উচ্ছেদের কোনও সম্পর্ক নেই। বরং একটি সড়ক দুর্ঘটনা ছিল এই খণ্ডযুদ্ধের সূত্রপাত।

Advertisement
ফ্যাক্ট চেক: বিহারে জমি উচ্ছেদ করতে গিয়ে জনতার সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ? জানুন কী ঘটেছিল

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের জন্য প্রতীক্ষা যখন চলছে, ঠিক সেই সময় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও অনেকেই শেয়ার করছেন। এই ভিডিওতে কোনও একটি জায়গায় জনাকয়েক পুলিশকর্মীকে হাতে বাঁশ নিয়ে জনতার সঙ্গে রীতিমতো যুদ্ধে জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।

ভিডিওটি পোস্ট করে অনেকেই দাবি করছেন যে এটি বিহারের ঘটনা যেখানে পুলিশ নাকি জমি উচ্ছেদ করতে গিয়েছিল। কিন্তু জনগণের প্রতিরোধের সামনে তারা এমনই খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ে।

এই দাবিতে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে অনেকেই লিখেছেন, “বর্তমানে বিহারের পরিস্থিতি বিহারে জমি উচ্ছেদ করতে গিয়ে জনতার সঙ্গে বিজেপির সরকারের পুলিশের খন্ড যুদ্ধ! আরও বিজেপিকে আনুক।। আমাদের বাংলায় বিজেপির স্লোগান ছিল পরিবর্তন দরকার চাই বিজেপি সরকার।।। হ্যা বিহারের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, এবার বাংলাতেও এই পরিবর্তন দেখতে চায়।” (ক্যাপশনের বানান অপরিবর্তিত)

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে এই ঘটনাটি বিহারের হলেও এর সঙ্গে জমি উচ্ছেদের কোনও সম্পর্ক নেই। বরং একটি সড়ক দুর্ঘটনা ছিল এই খণ্ডযুদ্ধের সূত্রপাত।

সত্য উদ্ঘাটন

ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে তার রিভার্স সার্চ করা হলে ওই একই ভিডিও-সহ একটি প্রতিবেদন News4Nation নামের এক সংবাদ মাধ্যমের ইউটিউব চ্যানেলে পাওয়া যায়।

৩০ এপ্রিল প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয় যে বিহারের গয়া জেলায় একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে এই খণ্ডযুদ্ধের সূত্রপাত হয়। এক দম্পতি বাইকে করে রাস্তা দিয়ে ফেরার সময় তারা দুর্ঘটনাগ্রস্ত হন, এবং ঘটনাস্থলের স্ত্রীর মৃত্যু হয়। এরপর পুলিশ এলে স্থানীয়রা আগ্রাসী হয়ে ওঠে এবং ঘটনা হিংসাত্মক দিকে মোড় নেয়।

Advertisement

ঘটনাটি নিয়ে বিশদে সার্চ করা হলে ৩০ এপ্রিল প্রকাশিত অমর উজালাপ্রভাত খবরে দুটি রিপোর্ট পাওয়া যায়। এই দুই রিপোর্ট থেকে জানা যায়, বিহারের গয়া জেলার মোহনপুর থানার এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়। একটি দ্রুতগতির হাইভা ট্রাক মোটরসাইকেলে থাকা এক মহিলাকে চাপা দিলে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে আইন নিজেদের হাতে তুলে নেয় এবং রাস্তা অবরোধ করে।

এরপর ময়নাতদন্তের জন্য পুলিশ দেহ নিতে এলে উত্তেজিত ভিড় পুলিশকে লক্ষ্য করে লাঠি, ডান্ডা ও পাথর ছোড়ে। হামলায় কয়েকজন পুলিশকর্মী আহত হন। হামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত ২৬ জন অভিযুক্তকে গ্রেফতার করে। আজতকের স্থানীয় সাংবাদিকও আমাদের নিশ্চিত করেন যে এই ঘটনার সঙ্গে পুলিশের জমি উচ্ছেদের কোনও সম্পর্ক নেই।

সবমিলিয়ে বলাই যায় বিহারের একটি ঘটনাকে বর্তমানে বিভ্রান্তিকর দাবিতে শেয়ার করা হচ্ছে, যা সঠিত নয়।

ফ্যাক্ট চেক

facebook users

দাবি

ভিডিওটি বিহারের, যেখানে জমি উচ্ছেদ করতে গিয়ে পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ বাধে।

ফলাফল

ঘটনাটি বিহারের গয়া জেলার। তবে এর সঙ্গে জমি উচ্ছেদের কোনও সম্পর্ক নেই। একটি সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যুর উত্তেজিত ভিড় পুলিশের ওপর হামলা চালায়, যার জেরে সংঘর্ষ হয়।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement