ফ্যাক্ট চেক: RG Kar আন্দোলনের সময় নবান্ন সভাঘরের ছবি বর্তমানে বিভ্রান্তিকর দাবিতে শেয়ার

তবে আজতক ফ্যাক্ট চেকে উঠে এসেছে যে, ছবিটির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাতিল হওয়া বৈঠকের কোনও সম্পর্ক নেই। এই ছবিটি আরজি কর আন্দোলনের সময়কার।

Advertisement
ফ্যাক্ট চেক: RG Kar আন্দোলনের সময় নবান্ন সভাঘরের ছবি বর্তমানে বিভ্রান্তিকর দাবিতে শেয়ার

রাজ্যে পালাবদলের পর থেকে তাসের ঘরের মতো ভাঙতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে আসছেন না তৃণমূল বিধায়ক কাউন্সিলররা। প্রথমে গত ৩১ মে-র বৈঠকে অনুপস্থিত ছিলেন ৬০ জন তৃণমূল বিধায়ক। এরপর ৭ জুন কলকাতা পুরনিগমের কাউন্সিলদের নিয়ে বৈঠক ডাকা হলেও পরে তা বাতিল করে দেওয়া হয়।

এই আবহে সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে একটি হল ঘরে একাই বসে থাকতে দেখা যাচ্ছে। পাশে একজন থাকলেও আশেপাশে পরিবেষ্টিত চেয়ারগুলি পুরোপুরি ফাঁকা। ছবিটি পোস্ট করে নানা ধরনের দাবি করা হয়েছে।

কোনও পেজ থেকে লেখা হয়েছে, “ছবিটা সম্ভবত দলের সাংসদ ও বিধায়কদের সঙ্গে দেশের প্রধান বিরোধী মুখ মমতা ব্যানার্জির গুরুত্বপূর্ণ বৈঠকের!” কোনও পেজ থেকে আবার লেখা হয়েছে, কোনও কাউন্সিলর উপস্থিত না হওয়ায় বাতিল হওয়া বৈঠকের ছবি।

তবে আজতক ফ্যাক্ট চেকে উঠে এসেছে যে, ছবিটির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাতিল হওয়া বৈঠকের কোনও সম্পর্ক নেই। এই ছবিটি আরজি কর আন্দোলনের সময়কার।

সত্য উদ্ঘাটন

ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খোঁজা হলে ওই একই ছবি ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর প্রকাশিত দ্য হিন্দুর একটি খবরে পাওয়া যায়।

রিপোর্ট অনুযায়ী, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি কর আন্দোলনে অংশ নেওয়া জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছিলেন। তবে তাঁর আপত্তি ছিল বৈঠকের লাইভ সম্প্রচার হওয়া নিয়ে। অন্যদিকে, জুনিয়র চিকিৎসকেরা জেদ ধরে ছিলেন যে বৈঠকের সরাসরি সম্প্রচার না হলে তাঁরা কিছুতেই ওই বৈঠকে অংশ নেবেন না।

তবে এই অচলাবস্থার জেরে বারবার পিছিয়ে যায় মুখ্যমন্ত্রী ও জুনিয়র চিকিৎসকদের বহুল প্রত্যাশিত বৈঠক। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল, আলোচনার কার্যবিবরণী রেকর্ড করা হবে এবং পরবর্তীতে তা প্রকাশ করা যেতে পারে। কিন্তু জুনিয়র চিকিৎসকদের একাংশ বৈঠকের সম্পূর্ণ লাইভ সম্প্রচারের দাবিতে অনড় থাকেন।

Advertisement

অন্যদিকে, নবান্নের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল যে প্রশাসনিক ও সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনার ক্ষেত্রে সরাসরি সম্প্রচার অনেক সময় খোলামেলা মতবিনিময়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। ফলে বৈঠক নিয়ে দুই পক্ষের অবস্থান ক্রমশ কঠোর হতে থাকে এবং সমঝোতার পথ জটিল হয়ে ওঠে।

পরবর্তীতে একাধিক দফায় আলোচনার চেষ্টা এবং মধ্যস্থতার উদ্যোগের পর পরিস্থিতির কিছুটা পরিবর্তন ঘটে। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে আরজি কর কাণ্ড, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এবং স্বাস্থ্য পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়।

অর্থাৎ, সবমিলিয়ে বুঝতে বাকি থাকে না যে প্রায় দু বছর আগেকার একটি ছবিকে বর্তমানে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে।

……………………………………………………………………………………………………..

Claim Made by-Social Media Pages

Claim Link-

Claim Date- June 10, 2026

Rating- Half True

Claim-Fact-

 

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

ছবিতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সাম্প্রতিক বৈঠকে কোনও বিধায়ক বা কাউন্সিলর উপস্থিত হননি।

ফলাফল

ভাইরাল ছবিটির সঙ্গে সাম্প্রতিক কোনও বৈঠকের সম্পর্ক নেই। এটি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আরজি কর আন্দোলনের সময় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সম্ভাব্য বৈঠক ঘিরে তৈরি হওয়া অচলাবস্থাকালীন সময়ের ছবি।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement