ফ্যাক্ট চেক: জোহরান মামদানিকে রেস্তোরাঁয় ভর্ৎসনার ভিডিওটি পুরানো, তিনি মেয়র হওয়ার আগেকার

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটির ঘটনা সত্যি হলেও এটি সাম্প্রতিক নয়। যখন ঘটনাটি ঘটেছিল তখনও মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হননি।

Advertisement
ফ্যাক্ট চেক: জোহরান মামদানিকে রেস্তোরাঁয় ভর্ৎসনার ভিডিওটি পুরানো, তিনি মেয়র হওয়ার আগেকার

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে যে, সম্প্রতি নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানিকে সেই শহরেরই কোনও রেস্তোরাঁ থেকে ভর্ৎসনা করে বের করে দেওয়া হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা শার্ট পরিহিত এক ব্যক্তি একটি রেস্তোরাঁয় ঢুকছেন যেখানে মামদানি অন্যদের সঙ্গে আলাপচারিতায় মগ্ন। দেহরক্ষীরা ওই ব্যক্তিকে বাধা দিতে এলে তিনি মামদানিকে উদ্দেশ্য বলছেন যে, “তুমি একজন কমিউনিস্ট। তোমার এখানে কোনও প্রয়োজন নেই।”

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “নিউ ইয়র্কের মেয়র জোহরান জামদানিকে দুয়ো দিয়ে বের করলেন রেস্তোরাঁ থেকে। স্ট্যাটেন আইল্যান্ডের একটি রেস্তোরাঁ থেকে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি-কে দুয়ো দিয়ে বের করে দেওয়া হয়। ‘ওই যে কমিউনিস্ট। তুমি এখানে স্বাগত নও। তুমি এই দেশকে ঘৃণা করো।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটির ঘটনা সত্যি হলেও এটি সাম্প্রতিক নয়। যখন ঘটনাটি ঘটেছিল তখনও মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হননি।

সত্য উদঘাটন

ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে তার রিভার্স ইমেজ সার্চ করা হলে ওই একই ভিডিও আমেরিকা-ভিত্তিক একটি ফেসবুকে পেজে পাওয়া যায়। TruWire নামের ওই পেজে এই ভিডিওটি ২০২৫ সালের ১৬ অগস্ট পোস্ট করা হয়েছিল। এর থেকেই পরিষ্কার হয়ে যায় যে ঘটনাটি যখন ঘটে তখনও মামদানি নিউ ইয়র্ক শহরের মেয়র হিসেবে নির্বাচিত হননি।

২০২৪ সালের ৪ ডিসেম্বর নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচনের ফল প্রকাশিত হয় এবং সেখানে মামদানি জয়লাভ করেন। এরপর নতুন বছরের প্রথম দিন, অর্থাৎ ২০২৬ সালের ১ জানুয়ারি ভারতীয় বংশোদ্ভূত মামদানি কোরানে হাত রেখে শপথ গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রে শপথ নেওয়ার ক্ষেত্রে সংবিধান অনুযায়ী বাইবেল বাধ্যতামূলক নয়—নির্বাচিত জনপ্রতিনিধি নিজের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যে কোনও ধর্মগ্রন্থ ব্যবহার করতে পারেন। সেই অধিকার থেকেই মামদানি কোরান বেছে নেন।

Advertisement

ওই দিন রেস্তোরাঁয় কী ঘটেছিল?

২০২৫ সালের অগস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি রেস্তোরাঁয় অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন তৎকালীন মেয়র প্রার্থী জোহরান মামদানি। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে, একটি রেস্তোরাঁয় খাবার শেষে বেরোনোর সময় এক ব্যক্তি তাঁকে ‘কমিউনিস্ট’ বলে কটাক্ষ করেন এবং সেখান থেকে চলে যেতে বলেন। ঘটনাটি কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ব্যক্তি মামদানির রাজনৈতিক মতাদর্শকে নিশানা করে মন্তব্য করতে থাকেন। যদিও মামদানি কোনও প্রকার প্রতিক্রিয়া দেখনানি। ঘটনার একটি অংশ ভিডিও আকারে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা নিয়ে মার্কিন রাজনীতিতে আলোচনা শুরু হয়। এই ঘটনার পর মামদানি নিজে বা তাঁর ঘনিষ্ঠ মহল থেকে জানানো হয়, ভিন্নমত থাকলেও প্রকাশ্যে এ ধরনের আচরণ গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী।

অর্থাৎ, বোঝাই যাচ্ছে যে ভাইরাল ভিডিওটি মামদানি মেয়র হওয়ার আগেকার এবং সাম্প্রতিক কোনও ঘটনার নয়, যা বিভ্রান্তিকর দাবিতে ছড়িয়ে পড়েছে।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

সম্প্রতি নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানিকে একটি রেস্তোরাঁ থেকে ভর্ৎসনা করে বের করে দেওয়া হয়েছে।

ফলাফল

ঘটনাটি বাস্তব হলেও এটি সাম্প্রতিক নয়। ঘটনাটি ২০২৫ সালের অগস্ট মাসের, যখন জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হননি এবং তিনি একজন মেয়র প্রার্থী ছিলেন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement