ফ্যাক্ট চেক: জুন মাস থেকে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বন্ধের ঘোষণা? না, দাবিটি পুরোপুরি ভুয়ো

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল গ্রাফিক্স কার্ডের দাবিটি অসত্য। রাজ্য সরকার এমন কোনও ঘোষণা তো করেনি, পক্ষান্তরে এই ভাতার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
ফ্যাক্ট চেক: জুন মাস থেকে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বন্ধের ঘোষণা? না, দাবিটি পুরোপুরি ভুয়ো

রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরেই একাধিক নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার মধ্যে অন্যতম হলো ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিতদের মাসিক ভাতা বন্ধ করা। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মের ভিত্তিতে কোনও প্রকল্প দেওয়া হবে না। এই আবহে সোশ্যাল মিডিয়ায় একটি গ্রাফিক্স কার্ড শেয়ার করে দাবি করা হচ্ছে যে, রাজ্য সরকার নাকি আরও তিনটি জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দাবি অনুযায়ী, জুন মাস থেকে নাকি বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেখানে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে উদ্ধৃত করে লেখা হয়েছে, “রাজ্যের আর্থিক অবস্থা ভেঙে পড়েছে। অযথা ভাতা দিয়ে লাভ নেই। জুন মাস থেকে তিনটি জনপ্রিয় ভাতা বন্ধ করতে চলেছে সরকার।”

তবে আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল গ্রাফিক্স কার্ডের দাবিটি অসত্য। রাজ্য সরকার এমন কোনও ঘোষণা তো করেনি, পক্ষান্তরে এই ভাতার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সত্য উদ্ঘাটন

যদি রাজ্য সরকারের পক্ষ থেকে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতো, বা মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই ধরনের কোনও ঘোষণা করতেন, তবে নিশ্চিতভাবে নানা সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদন বা খবর প্রকাশিত হতো। কিন্তু এই ধরনের কোনও খবর পাওয়া যায়নি।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এখনও পর্যন্ত কেবলমাত্র একটি প্রকল্প বা ভাতা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, যা হলো ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিতদের মাসিক ভাতা। কেননা এই ভাতা ধর্মের ভিত্তিতে দেওয়া হতো। এ বাদে আর কোনও প্রকল্প বা ভাতা বন্ধ করার সিদ্ধান্ত রাজ্যের তরফে নেওয়া হয়নি।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম ক্যাবিনেট মিটিংয়ের পরই শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন যে, রাজ্যে চলমান কোনও জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ করবে না রাজ্য সরকার।

Advertisement

এই সূত্র ধরে কিওয়ার্ড সার্চ করা হলে দ্য ওয়াল, TV9 বাংলা, এশিয়ানেট নিউজ-সহ ক্যালক্যাটা নিউজের একাধিক প্রতিবেদন পাওয়া যায়। সেগুলি থেকে জানা যায়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা বন্ধ হওয়ার বদলে এই প্রকল্পে যে পরিমাণ অর্থ পাওয়া যায় তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খবর অনুযায়ী, যে পশ্চিমবঙ্গ সরকার বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, এই প্রকল্পগুলির আওতায় বর্তমানে যাঁরা মাসে ১,০০০ টাকা করে পান, তাঁরা এবার থেকে ২,০০০ টাকা পেতে চলেছেন। রাজ্য সরকারের একাধিক সূত্র মারফৎ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নতুন আবেদন করতে হলে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, আয় সংক্রান্ত নথি, রেশন কার্ড ইত্যাদি লাগতে পারে। আবেদন স্থানীয় বিডিও অফিস, পুরসভা বা সংশ্লিষ্ট সরকারি দফতরের মাধ্যমে করা যাবে।

অর্থাৎ এর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কোনও প্রমাণ ছাড়াই ভুয়ো দাবিতে একটি গ্রাফিক্স কার্ড ছড়িয়ে দেওয়া হয়েছে, যা ভিত্তিহীন।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

জুন মাস থেকে পশ্চিমবঙ্গে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা বন্ধ করে দিচ্ছে রাজ্য সরকার।

ফলাফল

দাবিটি পুরোপুরি ভুয়ো। রাজ্য সরকার এমন কোনও ঘোষণা করেনি। বরং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ভাতাগুলির পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement