ফ্যাক্ট চেক: ইয়ারিভ লেভিন ইজরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হননি, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখাও করেননি

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে দাবিটি সঠিক নয়। প্রথমত, ইয়ারিভ লেভিন ইজরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেননি। দ্বিতীয়ত, ট্রাম্পের সঙ্গে তাঁর ছবিটি এআই দ্বারা তৈরি।

Advertisement
ফ্যাক্ট চেক: ইয়ারিভ লেভিন ইজরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হননি, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখাও করেননি

ইজরায়েরেল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যু হয়েছে, এমন দাবিতে বিগত কয়েকদিন যাবৎ ছয়লাপ হয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া। দাবির সমর্থনে অনেকেই নেতানিয়াহুর নানা ভিডিও শেয়ার করে সেগুলোকে এআই দ্বারা নির্মিত বলে দাবি করেছেন।

এই আবহে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই পোস্টের দাবি অনুযায়ী, ইয়ারিভ লেভিন ইজরায়েলের নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। কারণ নেতানিয়াহুর নিশ্চিত মৃত্যু হয়েছে। আর দায়িত্ব নিয়েই ইয়ারিভ লেভিন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন। আলোচ্য পোস্টের সঙ্গে ট্রাম্প ও লেভিনের একটি করমর্দনের ছবিও পোস্ট করা হয়েছে।

ক্যাপশনে লেভিনের রাজনৈতিক জীবনের সংক্ষিপ্ত বর্ণনা-সহ এই ক্যাপশনে লেখা হয়েছে, “ইসরায়েলের নতুন ইন্টেরিম প্রধানমন্ত্রী ইয়ারিভ লেভিন। অবশেষে ইসরায়েলে নেতানিয়াহু যুগের অবসান।” ট্রাম্পের সঙ্গে ভাইরাল ছবির উপর লেখা হয়েছে, “ইজরায়েলের নতুন ইন্টেরিম প্রধানমন্ত্রী অশান্তি সৃষ্টি কারির সাথে সাক্ষাৎ করছে।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে দাবিটি সঠিক নয়। প্রথমত, ইয়ারিভ লেভিন ইজরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেননি। দ্বিতীয়ত, ট্রাম্পের সঙ্গে তাঁর ছবিটি এআই দ্বারা তৈরি।

সত্য উদঘাটন

নেতানিয়াহুর সম্পর্কে কিওয়ার্ড সার্চ করা হলে দেখা যায়, ভারতীয় তারিখ ২০ মার্চই তিনি নিজের ইউটিউব চ্যানেলে লাইভ এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটি সাংবাদিক বৈঠক করেন। বলাই বাহুল্য, অনেকেই এই ভিডিও-র নানা অংশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তা এআই বলে দাবি করেছেন।

তবে এই প্রতিবেদন নেতানিয়াহুর বর্তমান অবস্থান সম্পর্কে নয়। ইয়ারিভ লেভিন আদৌ ইজরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কিনা সেই বিষয়ে সার্চ করা হলে এমন দাবিকে সমর্থন করে সেই ধরনের কোনও প্রতিবেদন পাওয়া যায়নি। বরং তিনি ২০২২ সাল থেকে ইজরায়েলের উপ-প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করছেন। বর্তমানেও তিনি ডেপুটি প্রধানমন্ত্রীর পদেই রয়েছেন। ইজরায়লি প্রধানমন্ত্রীর ওয়েবসাইটেও বর্তমানে বেঞ্জামিন নেতানিয়াহুকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখানো হয়েছে। সেখানে কোনও অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর উল্লেখ নেই।

Advertisement

সেই সঙ্গে, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও যদি সম্প্রতি ইজরায়েলের উপ-প্রধানমন্ত্রী ইয়ারিভ লেভিনের সঙ্গে সাক্ষাৎ করতেন, তবে সেই বিষয়ে কোথাও না কোথাও খবর প্রকাশিত হতো। কিন্তু এই ধরনের কোনও খবর পাওয়া যায়নি। ভাইরাল ছবিটি রিভার্স সার্চের মাধ্যমে খোঁজা হলে তারও সূত্র পাওয়া যায়নি।

ছবিটি এআই দ্বারা তৈরি কিনা, এই বিষয়ে নিশ্চিত হতে সিন্থ আইডি-র সাহায্য নেওয়া হয়। সিন্থ আইডি হলো গুগলের এমন একটি টুল যা গুগলের এআই জেমিনি দ্বারা তৈরি ছবি যাচাই করতে সক্ষম। এই টুলের মাধ্যমে পরীক্ষা করা হলে ভাইরাল ছবিতে অদৃশ্য ওয়াটারমার্কের উপস্থিতি পাওয়া যায়। যা নিশ্চিত করে যে ছবিটি এআই দ্বারা নির্মিত।

অর্থাৎ, কোনও সংশয় ছাড়াই বলা যায় যে এআই দ্বারা তৈরি একটি ছবি শেয়ার করে ভুয়ো এবং ভিত্তিহীন দাবি করা হচ্ছে।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

ইয়ারিভ লেভিন ইজরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন।

ফলাফল

দাবিটি ভুয়ো। ইয়ারিভ লেভিন ইজরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হননি। তিনি এখনও ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবেই রয়েছেন। পাশাপাশি, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর ভাইরাল ছবিটি এআই দ্বারা তৈরি।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement