প্রতীকী ছবিBanglai Mojar Jokes: আমরা যখন হাসি খুশি থাকি, তখন আমাদের মানসিক চাপ দূর হয় যা সুস্বাস্থ্যের জন্যও প্রয়োজনীয়। চিকিৎসা বিজ্ঞানের মতে, হাসি আমাদের শরীরে মেলাটোনিন নামক হরমোন নিঃসরণ করে, যার ফলে শান্তির ঘুম হয়, সেই সঙ্গে হাসি হার্টের পাম্পিং রেট ঠিক করতে সহায়ক।
> গোলু জিলিপি বিক্রি করছিল, কিন্তু বলছিল – আলু নাও, আলু নাও।
পথচারী- কিন্তু এগুলো তো জিলিপি।
গোলু- চুপ কর! নইলে মাছি চলে আসবে,
শুনে পথচারীর হাসি আর থামে না!
> এক ভদ্রলোক বলছিলেন যে তিনি গত ২০ বছর ধরে গীতার উপদেশ শুনছেন।
জানতে পারা গিয়েছে, গীতা তাঁর স্ত্রীর নাম।
> গার্লফ্রেন্ড- আমাকে যখন মিস কর তখন কী কর?
বয়ফ্রেন্ড - আমি তোমার পছন্দের চকোলেট খাই...
আচ্ছা তুমি বলো আমায় মিস করলেকী করো।
গার্লফ্রেন্ড - আর কী করব... আমিও গুটখা খাই।
> ছেলেপক্ষ - মা লজ্জা পেয়ো না...কিছু জিজ্ঞেস করতে চাইলে জিজ্ঞেস করতে পারো।
পাত্রী- তোমরা যদি সিঙ্গারা না খাও তাহলে আমি খাব।
> স্ত্রীরা খুব বুদ্ধিমান হয়।
অন্যের সামনে কখনো সরাসরি তার স্বামীকে বোকা বলেন না।
বরং ঘুরিয়ে বলে... আরে, উনি তো কিছুই জানেনই না। উনি খুবই সরল এবং দুনিয়া সম্পর্কে কোন ধারণা নেই।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)