Mojar Jokes: তুমি, আমি আর ড্যানিশ! দারুণ হাসির এই JOKES পড়তেই হবে

Viral Jokes: হাসি হল সুস্থ থাকার চাবিকাঠি। টেনশনমুক্ত জীবনের জন্য এবং মানসিক চাপ দূর করতে হাসি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আর দেরি কীসের, চলুন শুরু করা যাক মজার জোকস দিয়ে হাসির প্রক্রিয়া।

Advertisement
Mojar Jokes: তুমি, আমি আর ড্যানিশ! দারুণ হাসির এই JOKES পড়তেই হবে Viral Jokes

Jokes In Bengali: হাসলে  ইতিবাচক পরিবেশ বজায় থাকে। একজন মানুষ যখন স্ট্রেস থেকে দূরে থাকে, তখন মানসিক রোগও কাছে আসে না।  খিলখিল করে হাসা হল সুস্বাস্থ্যের রহস্য। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।

> প্রেমিকা: চলো আমরা পালিয়ে বিয়ে করে নিই আর সুন্দর মতো সংসার করি। সেখানে শুধু থাকবো তুমি, আমি আর ড্যানিশ।
প্রেমিক: বাহ বেবি, বিয়ের আগেই বাচ্চার নাম রেখে দিলে ড্যানিশ। খুব সুন্দর নাম।
প্রেমিকা: আরে বলদ, কিসের বাচ্চা? ড্যানিশ তো আমার প্রিয় বিড়ালটার নাম। ভুলে গেলি!

> ব্যাঙ্ক কর্মকর্তাকে বলছেন শামছু মিঁয়া, আমি ১০ লাখ টাকা ঋণ নিতে চাই।
কর্মকর্তা: কী উদ্দেশ্যে ঋণ নেবেন?
শামছু: এই টাকা দিয়ে আমি গাড়ি কিনব।
কর্মকর্তা: ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তবে আগেই বলে রাখি, আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত দিতে না পারেন, ব্যাঙ্ক  আপনার গাড়ি নিয়ে নেবে।
শামছু: ইশ্! আগে বলবেন না? আগে জানলে আমি ঋণ নিয়ে বিয়ে করতাম!

> গভীর রাতের ট্রেন ধরতে ওয়েটিং রুমে একা একা বসেছিলেন দার্শনিক ভদ্রলোক। হঠাৎ ঘণ্টা বাজায় প্ল্যাটফর্মে গেলেন । সেখানে পৌঁছে মনে হল চশমাটা ঘরের টেবিলে ফেলে এসেছেন। তাই তখনই ছুটলেন ওয়েটিং রুমে। গিয়ে দেখেন নির্জন ওয়েটিং রুমে খুব ঘনিষ্টভাবে একজোড়া প্রেমিক-প্রেমিকা বসে আছে।
প্রেমিক ফিসফিস করে বলছে, তোমার সুন্দর চোখ দুটো যে আমার।
প্রেমিকা: সত্যি?
প্রেমিক: তোমার চমৎকার ঠোঁট, তাও আমার।
প্রেমিকা: ইস্!
প্রেমিক: মেঘের মত কাল চুল, সেটাও।
প্রেমিকা: যাহ!
দার্শনিক: ( বাইরে থেকে কাশির শব্দ করে ) কিন্তু ভাই টেবিলের ওপর রাখা চশমটা আমার।

> একবার ৫ জন ডাক্তার মিলে একটা ঘোড়ার অপারেশন করলেন।
অপারেশনের পর সিনিয়র ডাক্তার কম্পাউন্ডারকে বললেন- দেখ পেটে কোন টুল আছে কি না, 
কম্পাউন্ডার বললেন- সব টুল আছে, কিন্তু ডাঃ গুপ্তকে আর দেখা যাচ্ছে না! 

> মহিলা- আমার ওজন কমবে কীভাবে? 
ডাক্তার - ঘাড় ডান বামে নাড়ান 
মহিলা - কোন সময়ে? 
ডাক্তার- কেউ খাবারের কথা বললে! 

Advertisement

> ছেলে- তোমার নাম কি? 
মেয়ে- আমার নাম বিধি। 
ছেলে- আমার নাম বিধান। 
মেয়ে- তো  কী করবো? 
ছেলে- আরে এটা তো বিধির বিধান।

( Disclaimer: এখানে দেওয়া কৌতুকগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে৷ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়া৷ আমাদের উদ্দেশ্য কোনও জাতি, ধর্ম, নাম বা বর্ণের ভিত্তিতে কাউকে হেয় করা বা উপহাস করা নয়।)
 

POST A COMMENT
Advertisement