Hasir Jokes: পাজামা আর প্লাজোর মধ্যে তফাত কী? বান্ধবীকে দেওয়া প্রেমিকের জাববে চমকে যাবেন

Funny Jokes in Bengali: যে কোনো মানুষের সুস্থ থাকার জন্য যেমন ভালো খাবার প্রয়োজন, তেমনি হাসিও একজন মানুষকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকাল-সন্ধ্যা হাসির অভ্যাস গড়ে তুললে মানসিক চাপ থেকে দূরে থাকা যায়। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।

Advertisement
Hasir Jokes: পাজামা আর প্লাজোর মধ্যে তফাত কী? বান্ধবীকে দেওয়া প্রেমিকের জাববে চমকে যাবেনপ্রতীকী ছবি


Funny Jokes and Chutkule:  হাসলে মন এবং মেজাজ উভয়ই সতেজ থাকে। আজকের ব্যস্ততায় মানুষ হাসতেও ভুলে যাচ্ছে। তাই আপনাদের হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। যা পড়ার পর আপনি আপনার হাসি কন্ট্রোল  করতে পারবেন না।

> স্বামী- চলো একটা খেলা খেলি। 
বউ- কি? 
স্বামী- তুমি তিনজন পুরুষের নাম লিখো যাদেরকে তোমার পছন্দ আর আমি লিখব ৩ জন নারীর নাম।
 স্ত্রী- ঠিক আছে।
 স্বামীর লেখা নাম- সীতা- স্ত্রীর বোন 
টিনা- স্ত্রীর মাসির মেয়ে। 
মিনকি- স্ত্রীর কাকিমার 
ছোট মেয়ে। স্ত্রীর লেখা নাম- সচিন তেন্ডুলকার, রণবীর সিং, বরুণ ধাওয়ান। 
নাম পড়ে বেচারা স্বামী স্ত্রীর ভয়ে চারদিন ধরে বাড়ির বাইরে!
 এই বিপজ্জনক খেলা খেলবেন না। 

> মীনা- দেখ তোমার স্বামীর সেক্রেটারি শুধু ওর দিকেই তাকিয়ে আছে...
 টিনা- আমি জানি। কিন্তু আমি দেখতে চাই আমার স্বামী কতক্ষণ ভুঁড়ি ভিতর ঢুকিয়ে রাখতে পারে।

> গার্লফ্রেন্ড- বলতো পাজামা আর প্লাজো ২ ভাই আর দুজনের মধ্যে পার্থক্য কী? 
প্রেমিক- একজন সরকারি স্কুলে, আর অন্যজন কনভেন্টে... > 

>টিল্লু- বাবা, ডান হাতে চুলকাচ্ছে। 
বাবা-, লক্ষ্মী আসছে। 
টিল্লু- ডান পায়েও চুলকানি হচ্ছে।
 বাবা- যাত্রা যোগ তৈরি হচ্ছে। 
টিল্লু- পেটেও চুলকানি হচ্ছে। 
বাবা- ভালো খাবার পাবে। 
টিল্লু- ঘাড়ও চুলকোচ্ছে। 
বাবা- সরে যা, তোর চুলকানি রোগ হয়েছে।

> হঠাৎ স্বামীকে জোড়ে চড় মারলেন স্ত্রী!
 হতবাক হয়ে গেলেন বেচারা স্বামী.. 
স্বামী- আমাকে মারলে কেন...? 
স্ত্রী- আরে, আমি মশা মারছিলাম... 
আমি বেঁচে থাকতে তোমার রক্ত ​​অন্য কেউ চুষবে এটা আমি সহ্য করতে পারি না... 

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

POST A COMMENT
Advertisement