Jokes in Bengali: পুরুষদের সর্বদা 'দিলখুশ' থাকে কেন? ৮ কারণ জানলে ভ্যাবাচ্যাকা খাবেন!

Bengali Chutkule: হাসলে মানসিক চাপ দূর করার পাশাপাশি মেজাজও থাকে সতেজ। তাই হাসি স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কখনও কখনও কৌতুক আমাদের হাসতে, হাসাতে অনেকাংশে সহায়ক হয়। তো চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।

Advertisement
পুরুষদের সর্বদা 'দিলখুশ' থাকে কেন? ৮ কারণ জানলে ভ্যাবাচ্যাকা খাবেন!প্রতীকী ছবি

Funny Jokes in Bengali: হাসির অনেক উপকারিতা আছে, মুখ উজ্জ্বল হয়, মন থাকে খুশি, অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। যদি আপনার মেজাজ খারাপ থাকে তবে আপনি নীচের জোকসগুলি পড়ে আপনার মনকে সতেজ করতে পারেন।

> বউ- চোল আজ একটা খেলা খেলি। 
স্বামী- কী খেলা? 
স্ত্রী- আমি যখন কোনো রঙের নাম বলবো, তুমি বাম দেওয়াল স্পর্শ করবে
আর আমি কোনো ফলের নাম নিলে ডান দেওয়াল স্পর্শ করবে। 
স্বামী- আমি জিতলে কি হবে? 
স্ত্রী- যে হেরে যাবে সে বিজয়ীর সব কিছু মেনে চলবে এবং তাও সারাজীবন।
 স্বামী (খুশি হয়ে) - এই খেলায় আমি জিতবই, চলো খেলি। 
স্ত্রী- ঠিক আছে তাহলে শুরু করি, 'কমলা'। 
এখন বেচারা স্বামী তিনদিন ধরে ভাবছে বউ রঙ বললো নাকি ফল।

> মাস্টার- শান্তি কার ঘরে থাকে? 
ছাত্র- যে বাড়িতে স্বামী-স্ত্রী দুজনেই মোবাইলে ব্যস্ত থাকে।

> সেলসম্যান-স্যার, তেলাপোকার জন্য পাউডার নেবেন? 
চিন্টু- না, তেলাপোকাকে আমরা অতটা ভালবাসি না।
 আজ পাউডার লাগালে কাল সে পারফিউম চাইবে।

> শাশুড়ি আর জামাই, তুমি কি কাজ করো? 
জামাই- আমি পাইলট। 
শাশুড়ি- আচ্ছা কোন এয়ারলাইন্সের? 
জামাই- আরে আমি বিয়ে বাড়ির ড্রোন উড়াই, 
শাশুড়ি বেহুঁশ!

>পুরুষরা  সর্বদা খুশি থাকে কেন ? তার ৮ টি কারণ হলো :
১ : ফোনে কথা - মোটে ৩০ সেকেন্ড।
২ : পাঁচ দিনের যাত্রায় মাত্র ২ টো প্যান্ট‌ ই যথেষ্ট।
৩ : নিমন্ত্রন না করলেও বন্ধুত্ব অটুট থাকে।
৪ : সারা জীবন Hair style প্রায় একই ধরনের   থাকে।
৫: যে কোন Shopping এর জন্য ২০ মিনিট যথেষ্ট।
৬ : অন্যের জামা কাপড় দেখে কোন প্রকারের‌ই হিংসা হয় না।
৭ : কোন বাহানা বা ন্যাকামী করে না। সোজা সাপটা জীবন শৈলী .... আজকের পরা কাপড় আগামীকালের অনুষ্ঠানেও পড়ে দিব্যি কাটিয়ে দেয়।
৮: স্বভাব অনেকটা আলুর মতো, যে কোন তরকারিতে এ্যাডজাস্ট হয়ে যায়।

Advertisement


(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

POST A COMMENT
Advertisement