Best JokesJokes In Bengali: হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> ইংরেজি পরীক্ষা ছিল কোচিংয়ে! সুমনের যেতে রীতিমতো দেরি হলো! ফলে তাকে বসতে হলো মেয়েদের পেছনে! হঠাৎ তার সামনের মেয়েটি তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো—
মেয়ে: এই, স্বার্থপরের ইংরেজি কী হবে?
সুমন: জানি, কিন্তু বলব না।
মেয়ে: তুমি একটা সেলফিস!
> সকাল বেলায় অফিসের বসকে ফোন দিয়েছে আরিফ—
আরিফ: স্যার, আজকে আমার শরীরটা খুব খারাপ। অফিসে আসতে পারব না।
বস: বল কি, শরীর খারাপ?
আরিফ: জ্বি স্যার।
বস: শরীর খারাপ থাকলে আমি কী করি জানো? আমার প্রেমিকার সঙ্গে রিকশায় ঘুরে বেড়াই, বেশ ভালো লাগে। তুমিও চেষ্টা করে দেখতে পারো।
কিছুক্ষণ পর বসকে ফোন করলেন আরিফ। বললেন, ‘স্যার, আপনার বুদ্ধিটা বেশ কাজে লেগেছে। রিকশায় ঘুরে খুব ভালো লাগছে। আপনার প্রেমিকাও বেশ স্মার্ট, রিকশা ভাড়াটাও সে দেবে বলেছে!’
> পিন্টু তার বন্ধু সেন্টুকে একদিন বলছে—
পিন্টু: জানিস, লিপি আমার হৃদয় ভেঙে দিয়েছে। কিন্তু আমার চেয়ে ও বেশি কেঁদেছে।
রিন্টু: কেন?
পিন্টু: কারণ, প্রতিবাদস্বরূপ আমি ওর নতুন আইফোনটা ভেঙে দিয়েছি।
> একজন মহিলা মোবাইল হাতে নিয়ে মোবাইলের দোকানে এলেন।
দোকানদার: কি হয়েছে ম্যাডাম , আপনার কী সমস্যা?
মহিলা: আমার মোবাইলের নেটওয়ার্ক আসছে না।
দোকানদার: ম্যাডাম, এটা আবহাওয়া খারাপের জন্য হচ্ছে।
মহিলা: তাহলে ফোনের খারাপ আবহাওয়া পাল্টে নতুন আবহাওয়া লাগিয়ে দিন।
দোকানদারের এখনো জ্ঞান ফেরেনি
> রাস্তায় এক পথচারী এক পকেটমারকে হাতেনাতে ধরে ফেলে।
তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তুমি লোকটার পকেটে হাত ঢুকাচ্ছিলে কেন?
পকেটমার: আজ্ঞে, হিমেল হাওয়ার স্পর্শে হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল।
আমার প্যান্টের পকেট ছিল না,
তাই হাতটা একটু গরম করার জন্য ভদ্রলোকের পকেটে ঢুকাচ্ছিলাম।
> শিক্ষক ছাত্রদের মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে বোঝাচ্ছিলেন।
অনেকবার বোঝানোর পর শিক্ষক বললেন,
ছোটন বলতো আম পাকলে আকাশের দিকে না উঠে মাটিতে পড়ে কেন?
ছোটন: স্যার আকাশে তো খাওয়ার কেউ নেই, তাই!
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)