Jokes In Bengali Jokes In Bengali: হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> প্রেমিকা: তুমি কি আমাকে ভালোবাস?
প্রেমিক: একশ বার!
প্রেমিকা: কিন্তু আমাকে তো পরোয়াই কর না তুমি!
প্রেমিক: যে সত্যিকারের প্রেমে পড়ে সে কারো পরোয়া করে না।
> জলিল: ডাক্তার সাহেব, আমার সব কিছু ভুলে যাওয়ার রোগ হয়েছে।
ডাক্তার: কবে থেকে এই সমস্যা হচ্ছে?
জলিল: কোন সমস্যা?
> স্বামী: জজ সাহেব, আমি আমার স্ত্রীর কাছে ডিভোর্স চাই, সে থালা-বাসন ছুড়ে মারে।
জজ: সবে বাসন ছুড়ে মারতে শুরু করেছেন নাকি আগেও মারতেন।
স্বামী: আগে থেকেই।
বিচারক: তাহলে এত বছর পর ডিভোর্স কেন?
স্বামী: কারণ এখন তার নিশানা একদম ঠিক জায়গায় লাগছে।
> লিপস্টিক কেনার জন্য স্বামীর কাছে টাকা চাইলো স্ত্রী…
স্বামী: তোমার লিপস্টিক কিনতে কিনতেই তো আমি ফকির হয়ে যাব।
স্ত্রী: আমি কী করব! অর্ধেক তো তোমার পেটেই যায়।
> স্ত্রী: ছি, ছি, তোমার মতো বাজে ছেলে আর দেখিনি! আমার অবর্তমানে নিত্যনতুন মেয়ে নিয়ে আমারই বিছানায় ঘুমিয়েছ।
স্বামী: ভুল বললে, আমরা ঘুমাইনি। জেগেই ছিলাম।
> বস: এ কী টাইপিস্ট নিয়েছেন? সুন্দরী তাতে সন্দেহ নেই, কিন্তু প্রতিটি লাইনে এক গণ্ডা ভুল!
আপনাকে বলিনি, টাইপিস্ট নেয়ার সময় গ্রামারের দিকে নজর রাখবেন।
ম্যানেজার: শুনতে ভুল হয়েছিল স্যার। আমি গ্ল্যামারের দিকে নজর রেখেছিলাম।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)