Bengali JokesJokes In Bengali: হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> বন্ধু: তুই কবে প্রেমে পড়লি?
ছাত্র: যখন পড়াশোনায় পড়তে ইচ্ছা করত না।
বন্ধু: তাই বলে প্রেম?
ছাত্র: হ্যাঁ, প্রেমে পড়লে কেউ প্রশ্ন করে না-‘তুই কতো ঘণ্টা পড়িস?’
> সাত জন সাধু সাতটি পাটি বিছিয়ে তপস্যা করছে। এক লোক বড় সাধুর কাছে এসে জিজ্ঞাসা করলো—
লোক: বাবা, মেয়েরা আমার দিকে তাকায় না। দয়াকরে কিছু উপায় করেন।
লোকটির কথা শুনে বড় সাধু তার পাশে বসা ছোট সাধুকে বললো—
বড় সাধু: ওই ছোট, এইখানে আরেকটা পাটি বিছায় দে।
> প্রচণ্ড তর্ক শুরু হয়েছে দুই মাতালের মধ্যে।
একজন বলছে, আকাশে দুটো চাঁদ দেখা যাচ্ছে। অন্যজন বলছে, তিনটে। আর এক মাতাল যাচ্ছিল পাশ দিয়ে। তাকে ডেকে তারা বললো, আচ্ছা, বলুন তো ভাই, আকাশে ক’টা চাঁদ দেখা যাচ্ছে?
আকাশের দিকে তাকাল সে। তারপর বলল, কোন সারিতে?
> চোরাকারবারি কাল্লু খাঁ তার সাগরেদকে ডেকে বললো, ‘যা তো দেখে আয় রাস্তায় কোনো পুলিশ আছে কি না।’
খানিক পরেই সাগরেদ একদল পুলিশ নিয়ে হাজির।
বললো, ‘ওস্তাদ, রাস্তায় কোথাও পুলিশ পাইনি, তাই থানা থেকেই ডেকে নিয়ে এলাম!
> বল্টু এবং মন্টু পরীক্ষার হলে লেখা বাদ দিয়ে গল্প করছে।
স্যারঃ কী ব্যাপার তোমরা লেখা বন্ধ করে গল্প করছো কেনো?
বল্টুঃ স্যার প্রশ্নে লেখা আছে পলাশীর যুদ্ধ সর্ম্পকে আলোচনা কর। তাই আলোচনা করছি !
> একদিন এক পাগল ডাক্তারকে জিজ্ঞেস করল!
পাগল : ডাক্তারবাবু আপনি কতদুর পড়েছেন?
ডাক্তার : BA পর্যন্ত !
পাগল: এতদিনে ২টো অক্ষর শিখেছেন, তাও আবার উল্টা!
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)