Advertisement
কলকাতা

PHOTOS: সিংহশয্যায় শায়িত ১০০ ফুটের 'বুদ্ধদেব', তৈরি হচ্ছে তিলোত্তমার বুকেই

Buddha Statue
  • 1/6

পরিনির্বাণের আগে সিংহশয্যায় শয়ন করেছিলেন গৌতম বুদ্ধ। বিশ্ব সংসারকে দিয়েছিলেন শান্তির অমৃতবানি। সেই শয়নমুদ্রাকেই ভাস্কর্যে বন্দি করা হচ্ছে বরানগরের ঘোষপাড়ার নৈনান বান্ধব সমিতির মাঠে।

Buddha Statue
  • 2/6

বাংলা তো বটেই, এই শায়িত বুদ্ধমূর্তি দেশের বৃহত্তম বলেই দাবি করেছে ‘বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলেফয়ার মিশন’। কুমোরটুলির মৃৎশিল্পী মিন্টু পাল তৈরি করছেন ১০০ ফুট দীর্ঘ এই বুদ্ধ মূর্তি।  জোর কদমে চলছে সেই মূর্তি তৈরির কাজ৷

Buddha Statue
  • 3/6

আগামী বুদ্ধপূর্ণিমায় বুদ্ধগয়াতে এই মূর্তি প্রতিষ্ঠিত হওয়ার কথা।  কোশিনগরে পরিনির্বাণের আগে এই সিংহশয্যায় শুয়েই বুদ্ধ তার শেষ বাণী আওড়েছিলেন। মূর্তির পরতে পরতে সেই সর্বত্যাগী বৈরাগ্যের ছাপ, চির অবসরের আনন্দ। তাই এই মূর্তির অন্য কদর বৌদ্ধধর্মাবলম্বীদের কাছে।
 

Advertisement
Buddha Statue
  • 4/6

গত জানুয়ারিতে সিদ্ধান্ত পাকা হয়। বরাত পান মিন্টুবাবু। কিন্তু কাজ শুরু করতে না করতেই লকডাউনের গেরোয় বন্ধ হয়ে যায় কাজ।  সেপ্টেম্বর মাস থেকে ফের এই মূর্তি তৈরির কাজ শুরু হয়েছে৷ মার্চের শেষদিকে বা এপ্রিল মাসের শুরুতে কাজ সম্পূর্ণ হবে বলে আশাবাদী শিল্পী৷ 

Buddha Statue
  • 5/6


মূর্তির প্রতিটি অংশ আলাদা ভাবে তৈরি করা হচ্ছে। বুদ্ধগয়াতে নিয়ে গিয়ে জোড়া লাগানো হবে। 

Buddha Statue
  • 6/6

সারনাথে বুদ্ধের দাঁড়ানো মূর্তি রয়েছে। বুদ্ধগয়াতে ধ্যানস্থ মূর্তি। দু’টি মূর্তিরই উচ্চতা ৮০ ফুট। আমাদের সিংহশয্যা মূর্তিও ৮০ ফুটেরই। তথাগত ৮০ বছর বেঁচেছিলেন। তাই তা আশিতেই সীমাবদ্ধ রাখা হয়েছে। তবে বেদি যোগ করলে ১০০ ফুট হবে এই মূর্তির দৈর্ঘ্য। এটিই হবে দেশের বৃহত্তম শায়িত বুদ্ধমূর্তি।
 

Advertisement