2 Muslim Mp Meet CM Suvendu: 'মসজিদ থেকে লাউডস্পিকার খুলবেন না,' আর্জি নিয়ে শুভেন্দুর কাছে মুর্শিদাবাদের ২ সাংসদ

NCPI-এর সাংসদ আবু তাহের খান ও খলিলুর রহমান শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন। মসজিদে লাউডস্পিকারের বিষয়টিও উত্থাপন করেন এবং মুখ্যমন্ত্রীকে মসজিদ থেকে কোনও মাইক্রোফোন না সরানোর জন্য আবেদন করেন।

Advertisement
'মসজিদ থেকে লাউডস্পিকার খুলবেন না,' আর্জি নিয়ে শুভেন্দুর কাছে মুর্শিদাবাদের ২ সাংসদআবু তাহের খান ও খলিলুর রহমান সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে
হাইলাইটস
  • শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন NCPI-এর ২ সাংসদ
  • মসজিদে লাউডস্পিকারের বিষয়টিও উত্থাপন করেন
  • মাইক্রোফোন না সরানোর জন্য আবেদন করেন আবু তাহের ও খলিলুর

NCPI-এর সাংসদ আবু তাহের খান ও খলিলুর রহমান শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন। 

শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে তাঁর সঙ্গে ব্রেকফাস্ট মিটে যোগ দিয়েছিলেন বিদ্রোহী তৃণমূল এই সাংসদরা। এবার তাঁরা হাজির হলেন শুভেন্দুর দরবারে। তাঁরা দু'জন SIR প্রক্রিয়া এবং তদন্ত চলাকালীন তালিকা থেকে ২৯ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেন বলে খবর। 

তাঁরা মসজিদে লাউডস্পিকারের বিষয়টিও উত্থাপন করেন এবং মুখ্যমন্ত্রীকে মসজিদ থেকে কোনও মাইক্রোফোন না সরানোর জন্য আবেদন করেন। ২ NCPI সাংসদ বলেন, 'আমরা আইন মেনে চলব।' উভয়ই দাবি করেন, মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বাস দিয়েছেন, মুসলিমদের টার্গেট করা হবে না। 

আবু তাহের খান আরও বলেন, 'আমরা এই বিষয়ে ২ দিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও কথা বলেছি। আমরা ডাবল ইঞ্জিন সরকারের কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন এমন কিছু না করেন যা মুসলিমদের অনুভূতিতে আঘাত করতে পারে।'

উল্লেখ্যস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করা সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠক করেন। এই বৈঠকে প্রধানমন্ত্রী সাংসদদের সংসদীয় বিতর্কে সক্রিয় ভাবে অংশ নেওয়ার পরামর্শও দেন। 

প্রধানমন্ত্রী সাংসদদের আশ্বস্ত করে বলেন, 'কারও চিন্তার কোনও কারণ নেই। আমি আপনাদের পাশে আছি।' মোদী বলেন, 'NDA একটি পরিবার।' তিনি সাংসদদের রাজ্যের উন্নয়নের জন্য কাজ করার পরামর্শও দিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন, রাজ্যগুলির উন্নতি হলেই দেশের উন্নতি হবে। 

NDA জোটে থাকতে নারাজ
শনিবার আবু তাহের ও খলিলুর রহমান স্পষ্ট জানিয়ে দেন, NDA-র নামে কোনও বৈঠক হলে তাঁরা যাবেন না। NCPI সাংসদ হিসেবে কোনও বৈঠকে ডাকা হলে তাঁরা যাবেন। অন্যান্য সাংসদরা যখন মোদীর নেতৃত্বে উন্নয়নের কাজ করার বার্তা দিচ্ছেন, তখন আবু তাহেরদের বক্তব্য, 'কে কী বলছে বলতে পারব না। কাগজে কলমে NCPI কারও শরিক নয়। নামের পাশে এখনও AITC লেখা থাকে, তৃণমূলের নেতা হিসেবে মিটিং-এ ডাকা হচ্ছে।' তিনি আরও বলেন, 'রাজনীতিটাই জটিলতা। প্রতিদিন জটিলতার মধ্যে দিয়ে চলছি। এটা তো থাকবেই। কাটিয়ে ওঠার কাজটাই আমাদের।'

Advertisement

 

POST A COMMENT
Advertisement