সোনারপুরে অভিষেককে হেনস্থার ঘটনায় অ্যাকশন, পুলিশের হাতে গ্রেফতার ৫

সোনারপুরে  অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে হেনস্থার ঘটনায় বড়সড় আপডেট। সাংসদকে চড় মারা থেকে শুরু করে জুতো ও ডিম ছোড়ার ঘটনায় এবার অ্যাকশনে পুলিশ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে হেনস্থার ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৫ জনকে গ্রেফতার করল  সোনারপুর থানার পুলিশ। ভিডিয়ো ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে বলে খবর।

Advertisement
সোনারপুরে অভিষেককে হেনস্থার ঘটনায় অ্যাকশন, পুলিশের হাতে গ্রেফতার ৫৫ জনকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ
হাইলাইটস
  • সোনারপুরে অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে হেনস্থার ঘটনায় বড়সড় আপডেট।
  • সাংসদকে চড় মারা থেকে শুরু করে জুতো ও ডিম ছোড়ার ঘটনায় এবার অ্যাকশনে পুলিশ।
  • তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে হেনস্থার ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৫ জনকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ।

সোনারপুরে  অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে হেনস্থার ঘটনায় বড়সড় আপডেট। সাংসদকে চড় মারা থেকে শুরু করে জুতো ও ডিম ছোড়ার ঘটনায় এবার অ্যাকশনে পুলিশ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে হেনস্থার ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৫ জনকে গ্রেফতার করল  সোনারপুর থানার পুলিশ। ভিডিয়ো ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে বলে খবর।

তবে এই ঘটনায় এখনও অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের তরফে কোনও মামলা দায়ের করা হয়নি। কিন্তু পুলিশ স্বতঃপ্রণোদিত  মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, গতকাল হামলার পরেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে। সেই মতো ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় এখনও আরও বেশ কয়েকজনের গ্রেফতারি হতে পারে বলে সূত্রের খবর।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে হামলা, বিশৃঙ্খলা সৃষ্টি এবং নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে। রবিবারই ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হবে।

শনিবার ঠিক কী হয়েছিল?

উল্লেখ্য, শনিবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকায় ভোট পরবর্তী হিংসার শিকার পরিবারগুলির সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, বিজেপির সমর্থকেরা তাঁর উদ্দেশে জুতো এবং ডিম ছুড়ে মারে। এমনকি তাঁকে ধাক্কাধাক্কি ও মারধরের চেষ্টাও করা হয়। বিক্ষোভকারীরা 'চোর, চোর' স্লোগানও দেয়। কোনও মতে তাঁকে উদ্ধার করে বাইরে বের করে নিয়ে আসেন নিরাপত্তাকর্মীরা। তড়িঘড়ি তৃণমূল সাংসদকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

তৃণমূল নেতৃত্বের দাবি, এই বিক্ষোভ ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ভণ্ডুল করার জন্য বিজেপি পরিকল্পিতভাবে এই হামলার ছক কষেছিল বলেই অভিযোগ ঘাসফুল শিবিরের।

 

POST A COMMENT
Advertisement