Abhishek Banerjee: 'বিজেপিকে কেন বাংলা বিরোধী বলি?' ভবানীপুর থানা থেকে বেরিয়ে ফের সরব অভিষেক

Abhishek Banerjee News: ভবানীপুর থানায় সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বিকেল সাড়ে ৪টেয় থানা থেকে বেরোলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। সাংবাদিকদের উদ্দেশে কী বললেন তিনি?

Advertisement
'বিজেপিকে কেন বাংলা বিরোধী বলি?' ভবানীপুর থানা থেকে বেরিয়ে ফের সরব অভিষেক
হাইলাইটস
  • পুলিশি তলব মেনে শনিবার ভবানীপুর থানায় উপস্থিত হন TMC সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বিকেল সাড়ে ৪টেয় বাইরে আসেন অভিষেক।
  • অভিষেক বন্দ্য়োপাধ্যায় বলেন, রাজনৈতিকভাবে না পেরে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে।

শনিবার ভবানীপুর থানায় সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বিকেল সাড়ে ৪টেয় বাইরে এসে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখলেন মমতাপন্থী তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত মে মাসে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্টের জন্যই তলব করা হয়েছিল তাঁকে। সেই তলব মেনে শনিবার ভবানীপুর থানায় উপস্থিত হন TMC সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

হাজিরা থেকে বেরিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ জানান, "একটি পোস্টের ভিত্তিতে ডাকা হয়েছিল। যা যা প্রশ্ন করেছে, তার সব কিছুর উত্তর দিয়েছি। আমি আগে কখনও জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাইনি। তদন্তের স্বার্থে সবসময় হাজিরা দিতে তৈরি। আমায় মিথ্যা মামলায় ডাকা হচ্ছে, তাও সহযোগিতা  করে যাচ্ছি।"

নিজের পোস্টের ব্যাখ্যা করতে গিয়ে অভিষেক বন্দ্য়োপাধ্যায় বলেন, "আমি কেন গুজরাতি গ্যাং বলেছি, তাও ওই পোস্টে ব্যাখ্যা করা হয়েছে। আমি আজও বিজেপিকে বাংলা বিরোধী বলব। কেন বলছি, তাও ওই পোস্টে ব্যাখ্যা করা হয়েছে।"

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বন্দ্য়োপাধ্যায় বলেন, রাজনৈতিকভাবে না পেরে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে। পাশাপাশি এদিন তিনি বিজেপির বিরুদ্ধেও সরব হন অভিষেক। 

কী নিয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদ?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে ভবানীপুর থানায় একটি মামলা দায়ের হয়। মামলাটি ২৭ মে ২০২৬-এ নথিভুক্ত হয়। মামলার নম্বর ১২১। মে মাসে সমাজমাধ্যম X-এ প্রকাশিত একটি পোস্টকে কেন্দ্র করেই এই মামলা।

অভিযোগ, ওই পোস্টে বিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছিল। বিশেষ করে, সেখানে 'বাংলা বিরোধী গুজরাতি গ্যাং এবং তাদের পেটোয়া জ্ঞানেশ কুমার' বলে মন্তব্য করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১৯৬(১)(এ), ১৯৬(১)(সি), ৩৫৩(১)(বি) এবং ৩৫৩(২) ধারায় মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। এই ধারাগুলি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানো এবং মানুষের অশান্তি তৈরি করতে পারে, এমন মন্তব্য বা বক্তব্যের সঙ্গে সম্পর্কিত। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্ত এখনও চলছে। সেই ঘটনাতেই অভিষেককে পুলিশ তলব করেছিল বলে জানা গিয়েছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement