Abhishek Banerjee: 'কী ঔদ্ধত্য!' অভিষেকের মামলা থেকে সরলেন 'বিরক্ত' কল্যাণ, আজ হাজিরা দিতেই হবে TMC-র 'যুবরাজ'কে

বৃহস্পতিবার হাজিরা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর একদিনও সময় দেওয়া হবে না তাঁকে। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিকে, অভিষেকের ঔদ্ধত্যে বিরক্ত হয়ে কল্যাণ তাঁর মামলা থেকে সরে দাঁড়ালেন।

Advertisement
'কী ঔদ্ধত্য!' অভিষেকের মামলা থেকে সরলেন 'বিরক্ত' কল্যাণ, আজ হাজিরা দিতেই হবে TMC-র 'যুবরাজ'কেঅভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • বৃহস্পতিবার হাজিরা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে
  • এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
  • অভিষেকের ঔদ্ধত্যে বিরক্ত হয়ে কল্যাণ তাঁর মামলা থেকে সরে দাঁড়ালেন

বিধানসভায় সই জাল কাণ্ডে বৃহস্পতিবার হাজিরা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর একদিনও সময় দেওয়া হবে না তাঁকে। এদিন সন্ধ্যা ৬টায় ভবানী ভবনে তলব হাজিরা দিতে তৃণমূল সাংসদকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে হাজিরা দিলেও তাঁর বিরুদ্ধে এখনই বড় কোনও পদক্ষেপ নেওয়া যাবে না। মিলেছে আগামী ১৪ দিনের রক্ষাকবচ। এদিকে তাঁর মামলা ছেড়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের দাবি, উদ্ধত অভিষেকের সঙ্গে তিনি আর নেই। 

হাজিরা এড়িয়েছেন বারবার
বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের চিঠিতে সই জাল কাণ্ডে হাজিরার সমন হাতে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে গিয়েছেন CID আধিকারিকরা। তলব করা হলেও তিন তিনবার হাজিরা এড়িয়েছেন তিনি। শেষবার দিল্লিতে রয়েছেন বলে আরও কিছুটা সময় চেয়ে নেন অভিষেক। তবে আর সময় তাঁকে দিতে রাজি নয় CID। এদিনই তাঁকে হাজিরা দিতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। 

উল্লেখ্য, ৩ দিনের দিল্লি সফর শেষে বুধবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরে আসেন। কিন্তু ফেরননি অভিষেক। তিনি থেকে গিয়েছে রাজধানীতেই। তার মধ্যেই বৃহস্পতিবার তাঁর মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে। রক্ষাকবচ দিলেও হাইকোর্টের পক্ষ থেকে অভিষেককে আইনে সহযোগিতা করতে বলা হয়েছে। যদিও আগামী ১৪ দিন গ্রেফতার করা যাবে না তাঁকে, সেই রক্ষাকবচ দিয়েছে হাইকোর্টই। 

বিরক্ত কল্যাণ
সই জাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা লড়ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে এদিন সওয়াল করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। কল্যাণ উষ্মা প্রকাশ করে জানিয়েছেন, অভিষেকের ঔদ্ধত্যের কারণে তিনি এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। জুনিয়র আইনজীবী অয়ন ভট্টাচার্য মামলা লড়বেন, এ কথা রাত সাড়ে ১২টায় কল্যাণের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জানানো হয়। ৪৫ বছর আইনজীবীর পেশায় থাকা কল্যাণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্ধত স্বভাবের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, 'কী উদ্ধত রে বাবা! মমতাদিকে বলব, হয় অভিষেককে রাখুন, আমাদের ছেড়ে দিন। নয় আমাদের রাখুন, অভিষেককে সরান। ওর জন্য দলটা শেষ হয়েছে। তার পরেও উদ্ধত ভাব যায়নি।' এটাই কি তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কফিনে শেষ পেরেক?

Advertisement

 

POST A COMMENT
Advertisement