Abhishek Bank Account: ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুলে যাচ্ছে, বিদেশযাত্রার অনুমতির পরে আরও স্বস্তি অভিষেকের

Abhishek Banerjee Bank Account Case: গ্রাহককে না জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে এমনটাই জানাল হাইকোর্ট।

Advertisement
ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুলে যাচ্ছে, বিদেশযাত্রার অনুমতির পরে আরও স্বস্তি অভিষেকেরঅভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে এমনটাই জানাল হাইকোর্ট।
হাইলাইটস
  • গ্রাহককে না জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া যায় না।
  • অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে এমনটাই জানাল হাইকোর্ট।
  • সম্প্রতি চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পান অভিষেক।

Abhishek Banerjee Bank Account Case: গ্রাহককে না জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে এমনটাই জানাল হাইকোর্ট। সম্প্রতি চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পান অভিষেক। কিন্তু অভিযোগ, হঠাৎ না জানিয়েই তাঁর বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। আগে থেকে কোনও নোটিশও পাননি। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। সোমবার সেই মামলার শুনানিতে অভিষেকের পক্ষেই পর্যবেক্ষণ আদালতের। অভিষেকের যে অ্যাকাউন্টটি ফ্রিজ করে দেওয়া হয়েছিল, সেটি ফের চালু করে দেওয়া হয়েছে। ফলে ওই অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেন করতে পারবেন। 

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার বিষয়টি নিয়ে আদালতে মামলা করেছিলেন তাঁর আইনজীবীরা। তাঁদের বক্তব্য ছিল, বিদেশ যাওয়ার আগে আচমকাই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ফ্রিজ করে দেওয়া হয়। আগে থেকে কোনও যথাযথ নোটিস দেওয়া হয়নি বলেও আদালতে অভিযোগ করা হয়।

অভিষেকের অ্যাকাউন্ট কেন ফ্রিজ করা হয়েছিল?
মামলার শুনানিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টের KYC বা ‘Know Your Customer’ তথ্য আপডেট করার সময় বিষয়টি নজরে আসে। আধার সংক্রান্ত তথ্য যাচাই করতে গিয়ে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকার কথা ব্যাঙ্কের নজরে আসে বলে আদালতে জানানো হয়।

ব্যাঙ্কের বক্তব্য ছিল, KYC প্রসেস কমপ্লিট করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে উপস্থিত হতে হবে। সেই কারণেই অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল বলে আদালতে জানানো হয়।

তবে বিষয়টি নিয়ে অভিষেকের তরফে আপত্তি জানানো হয়। তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতে দাবি করেন, বিদেশ যাওয়ার ঠিক আগে এভাবে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়তে হয় অভিষেককে।

বাড়িতে গিয়ে KYC করার নির্দেশ
মামলার আগের শুনানিতেও বিষয়টি নিয়ে কড়া পর্যবেক্ষণ করেছিলেন বিচারপতি কৃষ্ণা রাও। অভিষেকের সুবিধার কথা মাথায় রেখে তাঁর বাড়িতে গিয়ে KYC করার নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি দ্রুত ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু করার নির্দেশ দিয়েছিল আদালত।

এরপরেই প্রয়োজনীয় KYC ডেটা নেওয়া হয়। 

Advertisement

অর্থাৎ এখন ওই অ্যাকাউন্টে ফের স্বাভাবিক ট্রানজাকশন করা যাবে। ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রেও আর বাধা থাকছে না।

‘সিদ্ধান্ত নেওয়ার আগে জানানো উচিত’, মন্তব্য বিচারপতির
এ দিনের শুনানিতে ব্যাঙ্কের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। বিচারপতি কৃষ্ণা রাও বলেন, কোনও ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁকে জানানো উচিত ছিল। তিনি যে-ই হোন না কেন।

উত্তরে ব্যাঙ্কের আইনজীবী জানান, অভিষেককে SMS-এর মাধ্যমে বিষয়টি জানানো হয়েছিল। ব্যাঙ্কের তরফে ইচ্ছাকৃতভাবে কোনও পদক্ষেপ করা হয়নি বলেও আদালতে জানানো হয়।  

POST A COMMENT
Advertisement