Abhishek Banerjee First Message After Defeat: '১০০ আসনে লুঠ', 'সুবিচার' পেতে আদালতে যাবেন অভিষেক

Abhishek Banerjee First Message After Defeat: হারের পর তৃণমূল কর্মীদের মনে যে হতাশা তৈরি হয়েছিল, তা কাটাতে অভিষেক রীতিমতো রণংদেহি মেজাজে ধরা দেন এদিন। তাঁর দাবি, গণনার দিন আমাদের প্রার্থী ও এজেন্টদের ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাই কার্যত গণনা নিয়ন্ত্রণ করেছেন। এই অবিচারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

Advertisement
'১০০ আসনে লুঠ', 'সুবিচার' পেতে আদালতে যাবেন অভিষেককেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে ১০০-র বেশি আসন ‘লুঠ’ করেছে বিজেপি, দাবি অভিষেকের

Abhishek Banerjee First Message After Defeat: রাজ্যে পালাবদলের ঝোড়ো হাওয়ায় তৃণমূলের অপ্রত্যাশিত হারের পর অবশেষে মৌনভঙ্গ করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় দলীয় কর্মীদের উদ্দেশে দেওয়া বার্তায় তিনি সরাসরি অভিযোগ তুলেছেন যে, মানুষের রায় নয়, বরং গণনা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ফল ‘লুট’ করেছে বিজেপি। হার কবুল করলেও এই ফলকে কোনওভাবেই নৈতিক জয় হিসেবে মানতে নারাজ ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর সাফ কথা, ১০০-র বেশি আসনে তৃণমূলের জয় ছিনিয়ে নেওয়া হয়েছে।

হারের পর তৃণমূল কর্মীদের মনে যে হতাশা তৈরি হয়েছিল, তা কাটাতে অভিষেক রীতিমতো রণংদেহি মেজাজে ধরা দেন এদিন। তাঁর দাবি, গণনার দিন আমাদের প্রার্থী ও এজেন্টদের ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাই কার্যত গণনা নিয়ন্ত্রণ করেছেন। এই অবিচারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা
"তৃণমূল কংগ্রেস পরিবারের প্রতিটি সৈনিককে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই আপনাদের সাহস আর লড়াইয়ের জন্য। একটি অত্যন্ত কঠিন ও আপস করা নির্বাচনেও আপনারা হাল ছাড়েননি। গণনার দিন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ১০০-র বেশি আসনের ফলাফল লুট করা হয়েছে। আমরা মানুষের রায়কে সম্মান করি, কিন্তু জালিয়াতিকে নয়। আমাদের এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছিল। ভোটের পর বাংলাজুড়ে যে হিংসা চলছে, সেখানেও কেন্দ্রীয় বাহিনী নীরব দর্শক। আমাদের কর্মীদের বাড়ি পুড়ছে, অথচ কেন্দ্রের নিরাপত্তার প্রতিশ্রুতি কোথায়? আমি কথা দিচ্ছি, প্রতিটি জালিয়াতি আর ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে আমরা সাংবিধানিক ও আইনি লড়াই লড়ব। সত্যকে চিরকাল চাপা দিয়ে রাখা যায় না। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব।"

অভিষেক আরও মনে করিয়ে দিয়েছেন যে, যারা মানুষের রায় নিয়ে কারচুপি করেছে, তারা খুব বেশিদিন টিকবে না। নির্বাচনের পর যে হিংসায় কর্মীদের প্রাণ গিয়েছে, তাঁদের পরিবারের পাশে থাকার অঙ্গীকারও করেছেন তিনি। এখন দেখার, আইনি লড়াইয়ের যে হুঁশিয়ারি অভিষেক দিলেন, তাতে পাহাড়-প্রমাণ কোনও তথ্যপ্রমাণ তিনি পেশ করতে পারেন কি না। তবে হারের ধাক্কা সামলে ময়দান ছাড়তে যে তিনি নারাজ, তা এই বার্তাতেই স্পষ্ট।

Advertisement


 

POST A COMMENT
Advertisement