Abhishek Banerjee: এখনই অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, হাইকোর্টে স্বস্তি অভিষেকের

একাধিক থানায় FIR-কে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, আগামী ৬ অগাস্ট পর্যন্ত সংশ্লিষ্ট মামলাগুলিতে অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।

Advertisement
এখনই অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, হাইকোর্টে স্বস্তি অভিষেকের বঙ্গে হারের পর প্রথমবার লোকসভায় অভিষেক
হাইলাইটস
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছে আদালত
  • আগামী ৬ অগাস্ট পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না
  • একাধিক থানায় FIR-কে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় সুরক্ষা

কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় FIR-কে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার শুনানিতে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, আগামী ৬ অগাস্ট পর্যন্ত সংশ্লিষ্ট মামলাগুলিতে অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে এ পর্যন্ত রাজ্যের বিভিন্ন থানায় যতগুলি FIR দায়ের হয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকাও আদালতে জমা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে।

শুক্রবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য ভবানিপুর থানায় দায়ের হওয়া FIR, কালিতলা থানার মামলা এবং বিষ্ণুপুর থানার মামলা সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক অভিযোগের প্রসঙ্গ বিবেচনা করেন। শুনানি শেষে তিনি নির্দেশ দেন, আগামী ৬ অগাস্ট পর্যন্ত এই সমস্ত মামলায় অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া বা জোরালো পদক্ষেপ নেওয়া যাবে না। ফলে পরবর্তী শুনানির আগে পর্যন্ত তিনি অন্তর্বর্তী আইনি সুরক্ষা পেলেন।

একইসঙ্গে আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এ পর্যন্ত রাজ্যের বিভিন্ন থানায় যতগুলি FIR দায়ের হয়েছে, তার একটি বিস্তারিত তালিকা আগামী শুনানির দিন আদালতে পেশ করতে হবে এবং সেই তালিকার একটি কপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দিতে হবে। আগামী ৬ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। 

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন থানায় অভিষেকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে একের পর এক অভিযোগ দায়ের করা হচ্ছে। অভিযোগগুলি পুলিশ FIR হিসেবে নথিভুক্ত করছে। এই পরিস্থিতিতে বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক FIR-কে সামনে রেখে আইনি জটিলতার মুখে পড়েন অভিষেক।

এই পরিস্থিতিতে সামগ্রিক সুরক্ষাকবচের আবেদন এবং তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া FIR-গুলি খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেই মামলার শুনানিতেই এদিন অন্তর্বর্তী নির্দেশ দেয় আদালত। বিচারপতির নির্দেশ অনুযায়ী, আগামী ৬ অগাস্ট পর্যন্ত পুলিশ কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত FIR পূর্ণাঙ্গ তালিকা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যকে। ফলে পরবর্তী শুনানির আগে পর্যন্ত আদালতের এই নির্দেশে উল্লেখযোগ্য আইনি স্বস্তি পেলেন অভিষেক। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement