Abhishek Banerjee : রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক, গ্রেফতারির আশঙ্কা করছেন?

সূত্রের খবর, অভিষেকের তরফে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁর আইনজীবী অর্ক কুমার নাগ। তাঁর মক্কেলকে যেন রক্ষাকবচ দেওয়া হয়, তার জন্য কোর্টের দ্বারস্থ হয়েছেন ওই আইনজীবী। 

Advertisement
রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক, গ্রেফতারির আশঙ্কা করছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • রক্ষাকবচ চেয়ে আজ হাইকোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের সাংসদের আইনজীবী

এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর জন্য রক্ষাকবচ চেয়ে আজ হাইকোর্টের দ্বারস্থ হন আইনজীবী। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দায়ের হয়েছে এই মামলা।

সূত্রের খবর, অভিষেকের তরফে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁর আইনজীবী অর্ক কুমার নাগ। তাঁর মক্কেলকে যেন রক্ষাকবচ দেওয়া হয়, তার জন্য কোর্টের দ্বারস্থ হয়েছেন ওই আইনজীবী। 

প্রসঙ্গত, গত শুক্রবার বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার বিধাননগর কমিশনারেটে অভিষেকের নামে অভিযোগ দায়ের করেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচারের সময়ে তিনি ‘উসকানিমূলক’ মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। 

ওই ব্যক্তির অভিযোগ ছিল, একজন জনপ্রতিনিধি হয়ে অভিষেক যে মন্তব্য করেছেন তা আইন বিরুদ্ধ। এতে সাধারণ মানুষকে প্ররোচিত করা হয়েছে। সেই বক্তব্যের পরিণতি মারাত্মক হতে পারত। 

অভিযোগকারী দাবি করেছেন, আরামবাগ, হরিণঘাটা ও নানুরের সভা থেকে একাধিক উস্কানিমূলক মন্তব্য করেছিলেন অভিষেক। ওই ভাষণগুলিতে বিরোধী রাজনৈতিক কর্মীদের হুমকি দেওয়া হয়েছিল এবং এমন আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হয়েছিল যা জনশৃঙ্খলা নষ্ট করতে পারে। আরও দাবি করা হয়েছে, সেই বক্তৃতার ক্লিপ সোশ্যাল মিডিয়া ও ফেসবুক পেজে ছড়িয়ে পড়ে।

সূত্রের খবর, ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছে। BNS 192, BNS 196, BNS 351(2), BNS 353(1)(c), সঙ্গে Representation of the People Act, 1951-এর 123(2)/125 ধারাও উল্লেখ রয়েছে।  পুলিশ সূত্রে খবর, হিংসায় উস্কানি, হুমকি-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। 

POST A COMMENT
Advertisement