Abhishek Banerjee: বাড়িতে CID, অভিষেক বললেন, 'ক্ষমতা থাকলে গ্রেফতার কর'

Abhishek Banerjee Reacts to CID Visit: 'এদের দশ পুরুষও যদি চায়, আমি দমার ছেলে নই'। বাড়িতে CID আসার পর প্রথম প্রতিক্রিয়ায় এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে হঠাৎ শান্তিনিকেতনে (অভিষেকের বাসভবন) হাজির হন CID আধিকারিকরা।

Advertisement
বাড়িতে CID, অভিষেক বললেন, 'ক্ষমতা থাকলে গ্রেফতার কর'শনিবার দুপুরে হঠাৎ শান্তিনিকেতনে (অভিষেকের বাসভবন) হাজির হন CID আধিকারিকরা।
হাইলাইটস
  • 'এদের দশ পুরুষও যদি চায়, আমি দমার ছেলে নই'।
  • প্রথম প্রতিক্রিয়ায় এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • হঠাৎ শান্তিনিকেতনে হাজির হন CID আধিকারিকরা।

Abhishek Banerjee Reacts to CID Visit: 'ক্ষমতা থাকলে গ্রেফতার কর'। বাড়িতে CID আসার পর প্রতিক্রিয়ায় এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে হঠাৎ শান্তিনিকেতনে (অভিষেকের বাসভবন) হাজির হন CID আধিকারিকরা। যদিও সে সময় অভিষেক বাড়িতে ছিলেন না। পরে কালীঘাট রোডের বাড়িতে সাংবাদিকদের সামনে এ নিয়ে মুখ খোলেন। স্পষ্ট জানিয়ে দিলেন, এখনও পর্যন্ত তাঁর হাতে কোনও আইনি নোটিশ পৌঁছয়নি। একই সঙ্গে অবৈধ নির্মাণের অভিযোগ নিয়েও প্রশ্ন তুললেন। পরে অবশ্য কালীঘাট রোডের বাড়িতেই এসে পৌঁছান সিআইডি আধিকারিকরা। সেখানে অভিষেকের হাতে নোটিশ তুলে দেন। 

অভিষেকের কথায়, 'বাংলা প্রফুল্ল রায় থেকে এতজন মুখ্যমন্ত্রী দেখেছে। কিন্তু কখনও সিটিং মুখ্যমন্ত্রীকে পর্দায় সরাসরি টাকা হাতে নিতে কেউ দেখেনি।'

অভিষেক জানান, 'নোটিশ পেয়েছি। এই মাত্র পেলাম। এখনও আমি পড়িনি। এর আগে বাড়ি নিয়ে যে অবৈধ নির্মাণের দাবি তোলা হচ্ছে, কোন অংশটা অবৈধ, তা স্পষ্ট করে বলছে না কেন?'

তৃণমূল সাংসদের বক্তব্য, যে কোনও নোটিশের বিরুদ্ধে তিনি আইনি পথে লড়াই করবেন। বলেন, 'আমার বিরুদ্ধে যে নোটিশ দেবে, তাতে আমি আইনি লড়াই করব। এদের দশ পুরুষও যদি চায়, আমি দমার ছেলে নই। CID তো কিছুই নয়, ইডি-সিবিআই-ও আমাকে দমাতে পারেনি। যদি ভাবে ভয় দেখিয়ে, চমকে, জোর করে আমাকে দমাতে পারবে, সেই ছেলে আমি নই।' 

অভিষেক আরও জানান, সে সময় বেলেঘাটার পার্টি অফিসে কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এরপর সোনারপুর যাবেন বলেও জানান।

শুক্রবার দুপুরে শান্তিনিকেতনের হরিশ মুখার্জি রোডের বাড়িতে আচমকা পৌঁছে যান CID আধিকারিকরা। সূত্রের খবর, দুপুর ১টা নাগাদ তাঁরা সেখানে যান। তবে সেই সময় অভিষেক বাড়িতে ছিলেন না। বাড়ির এক কর্মী বাইরে এসে আধিকারিকদের জানান, তৃণমূল নেতা বাড়িতে নেই। এরপর প্রায় এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করেন আধিকারিকরা। শেষ পর্যন্ত দুপুর ২টা ১৫ মিনিট নাগাদ তাঁরা সেখান থেকে বেরিয়ে যান। বেলা আড়াইটে নাগাদ কালীঘাট রোডের বাড়িতে পৌঁছান সিআইডি আধিকারিকরা। সেখানে অভিষেকের হাতে নোটিশ তুলে দেন।

Advertisement

POST A COMMENT
Advertisement